
Enzo Fernandez: দলবদলের নাটকীয়তার পর, চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলতে নেমেই সমর্থকদের একাংশের কাছে বিদ্রূপের শিকার হলেন আর্জেন্টিনার তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ। রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে প্রি-সিজনের শেষ ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামতেই গ্যালারি থেকে ভেসে আসে নানারকমের মন্তব্য। তবে স্টেডিয়ামের অন্য একটি অংশের সমর্থকরা আবার এনজোর নামে স্লোগান দিয়ে তাঁকে সমর্থনও জানান।
ম্যাচের ৬২ মিনিটে, অধিনায়ক রিস জেমসের পরিবর্ত হিসেবে মাঠে নামেন এনজো। দলবদলের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য চেলসির দেওয়া সময়সীমা শেষ হওয়ার ঠিক পরের দিনই এই ম্যাচটি ছিল। আসলে এনজো চেলসি ছাড়তে চেয়েছিলেন। কিন্তু তাঁর জন্য চেলসির চাওয়া ১২০ মিলিয়ন পাউন্ড দিতে ম্যাঞ্চেস্টার সিটি বা রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো রাজি হয়নি। ফলে, আপাতত লন্ডনেই থেকে যেতে হচ্ছে তাঁকে।
LOS HINCHAS DEL CHELSEA ABUCHEARON A ENZO FERNÁNDEZ 🏴😳🇦🇷
Enzo Fernández vivió un particular recibimiento por parte de los hinchas de Chelsea cuando le tocó ingresar en la victoria como local por 3-1 ante Real Sociedad en un partido amistoso. Mientras una parte del público… pic.twitter.com/3M8Quqdtd0— TyC Sports (@TyCSports) August 15, 2026
সমর্থকদের একাংশ ক্ষোভ দেখালেও, সতীর্থরা কিন্তু এনজোর পাশেই ছিলেন। মাঠ ছাড়ার সময় অধিনায়ক রিস জেমস এনজোকে জড়িয়ে ধরে অধিনায়কের আর্মব্যান্ডটি তাঁর হাতে পরিয়ে দেন। এরপর এনজো যতবার বলে পা ছুঁইয়েছেন, গ্যালারি থেকে বিদ্রুপ এবং হাততালি দুটোই শোনা গেছে। এই বিতর্কের মধ্যেও নতুন কোচ জবি আলোনসোর অধীনে চেলসি দারুণ খেলেছে। ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৩-১ গোলে হারায় তারা। জোড়া গোল করে ম্যাচের নায়ক জোয়াও পেদ্রো, অন্য গোলটি করেন মর্গ্যান রজার্স। এই নিয়ে প্রি-সিজনে পেদ্রোর গোলসংখ্যা দাঁড়াল ৮। সোসিয়েদাদের হয়ে একমাত্র গোলটি করেন জন আরামবুরু।
মেসি, এনজো ফার্নান্ডেজের অসাধারণ গোল, মেক্সিকোকে ২-০ হারিয়ে নক-আউটের দৌড়ে আর্জেন্টিনা
🚨 Chelsea fans boo Enzo Fernández as he enters the pitch.
It could be a very difficult season for him if the relationship with the fans continues like this.
I do hope he can find a new club before the transfer window closes. pic.twitter.com/n3tpTl0FMm— Romzy (@RomzyUnited) August 15, 2026
প্রসঙ্গত, বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে আর্জেন্টিনার হয়ে সমতা ফেরানো গোলটি করেছিলেন এনজো। কিন্তু ফাইনালে স্পেনের বিরুদ্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। যা আর্জেন্টিনার হারের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। আগামী ২৪ অগাস্ট ফুলহ্যামের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিযান শুরু করবে চেলসি। ১ সেপ্টেম্বর, ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে এনজোর ভবিষ্যৎ কোন দিকে গড়ায়, সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।
One section is booing Enzo
Another section singing “oh Enzo Fernandez” 😂💙
I love this club. pic.twitter.com/JvCqeS3QYE— Alabi (@the_Lawrenz) August 15, 2026
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।