FIFA World Cup 2026: খেলা সেই আমেরিকায়, ২৪ বছরের খরা কাটিয়ে ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবে ব্রাজিল?

Published : Jun 10, 2026, 04:45 PM IST
Carlo Ancelotti Brazil Coach FIFA World Cup 2026

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026 News:ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা যে দলগুলির দিকে তাকিয়ে থাকেন, তার অন্যতম ব্রাজিল (Brazil)। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২০০২ সালে শেষবার খেতাব জিতেছে। ২৪ বছর পর ষষ্ঠবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সেলেকাও (Seleção)।

DID YOU KNOW ?
আমেরিকায় খেতাব আসবে?
১৯৯৪ সালে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবার বিশ্বকাপ ফুটবল হয়েছিল, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এবারও সেখানে খেতাব জয়ের লক্ষ্যে ব্রাজিল।

Brazil National Football Team: সমাপতন কি হবে? ১৯৭০ সালের পর ২৪ বছরের খরা কাটিয়ে ১৯৯৪ সালে বিশ্বকাপ (FIFA World Cup) চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। সেবারের বিশ্বকাপ হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে (USA)। ফাইনালে টাইব্রেকারে ইতালিকে (Italy) হারিয়ে চতুর্থ খেতাব জেতে ব্রাজিল। তারপর ভালো সময় কেটেছিল। পরপর তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলে ব্রাজিল। ১৯৯৮ সালে ফাইনালে ফ্রান্সের (France) কাছে ০-৩ হেরে রানার্স হলেও, ২০০২ সালে ফাইনালে জার্মানিকে (Germany) ২-০ হারিয়ে পঞ্চমবার বিশ্বকাপ জেতে ব্রাজিল। তারপর কেটে গিয়েছে ২৪ বছর। এবারের বিশ্বকাপ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা (Canada) ও মেক্সিকোয় (Mexico)। ইতিহাসের পুনরাবৃত্তির আশায় ব্রাজিল শিবির। বিশ্বজুড়ে ব্রাজিল সমর্থকরা ছড়িয়ে আছেন। তাঁরা আশা করছেন, ২৪ বছর পর ফের বিশ্বকাপ জিতবে তাঁদের প্রিয় দল।

পরপর বিশ্বকাপে ব্যর্থ ব্রাজিল

২০০৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের কাছে ০-১ হেরে যায় ব্রাজিল। ২০১০ সালের বিশ্বকাপেও কোয়ার্টার-ফাইনালের বেশি এগোতে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। তারা সেবার নেদারল্যান্ডসের (Netherlands) কাছে ১-২ হেরে যায় ব্রাজিল। এরপর ২০১৪ সালে নিজেদের দেশে বিশ্বকাপ সেমি-ফাইনালে জার্মানির কাছে ১-৭ লজ্জাজনক হার ব্রাজিলের ফুটবলের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। ২০১৮ সালের বিশ্বকাপ কোয়ার্টার-ফাইনালে বেলজিয়ামের (Belgium) কাছে ১-২ হেরে যায় ব্রাজিল। এরপর ২০২২ সালের বিশ্বকাপ কোয়ার্টার-ফাইনালে ক্রোয়েশিয়ার (Croatia) কাছে টাইব্রেকারে হেরে যায় ব্রাজিল। পরপর বিশ্বকাপে এই ব্যর্থতার পর এবার কার্লো অ্যান্সেলোত্তির (Carlo Ancelotti) কোচিংয়ে সাফল্য পাওয়ার আশায় সেলেকাও (Seleção)।

রবিবার প্রথম ম্যাচ ব্রাজিলের

ভারতীয় সময় অনুযায়ী রবিবার ভোর সাড়ে তিনটেয় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর (Morocco) মুখোমুখি হচ্ছে ব্রাজিল। এই ম্যাচ জিতে টুর্নামেন্ট ভালোভাবে শুরু করাই ভিনিসিয়াস জুনিয়রদের (Vinícius Júnior) লক্ষ্য। চোটের জন্য প্রথম ম্যাচে খেলতে পারবেন না তারকা স্ট্রাইকার নেইমার জুনিয়র (Neymar Jr)। তবে তিনি ফিট হয়ে উঠে পরের ম্যাচগুলিতে খেলতে পারবেন বলে আশায় ব্রাজিল শিবির।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৪
২৪ বছর পর বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ব্রাজিল।
২০০২ সালে শেষবার পুরুষদের সিনিয়র বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। ২৪ বছর পর ফের খেতাব জয়ের লক্ষ্যে সেলেকাও।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

ICC Test Rankings: রুটকে সরিয়ে টেস্টের সিংহাসনে ব্রুক, প্রথম দশে যে দুই ভারতীয়
Mexico Protests World Cup: বিশ্বকাপের আগেই উত্তাল মেক্সিকো, স্টেডিয়ামের রাস্তা আটকে বিক্ষোভ হাজার হাজার শিক্ষকের