Neymar Injury: বিশ্বকাপের (FIFA World Cup 2026) ফের চোট পেয়ে ব্রাজিল (Brazil) শিবিরের চিন্তা বাড়িয়েছেন তারকা স্ট্রাইকার নেইমার। এই স্ট্রাইকার বারবরই চোটপ্রবণ। অতীতে তিনি অনেকবার চোট পেয়েছেন। এবারের বিশ্বকাপের দলে জায়গা পেলেও, চোটের কারণে নেইমারের পক্ষে খেলা সম্ভব হবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে।

DID YOU
KNOW
?
চোট নিয়ে বিশ্বকাপে নেইমার
নেইমার জুনিয়র ১০০ শতাংশ ফিট না হওয়া সত্ত্বেও তাঁকে বিশ্বকাপের দলে রেখেছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তি।

Brazil vs Egypt: শনিবার মিশরের বিরুদ্ধে ব্রাজিলের প্রস্তুতি ম্যাচে খেলছেন না নেইমার (Neymar)। এই তারকা স্ট্রাইকারের চোট সারেনি। এই কারণে তিনি দলের সঙ্গে ক্লিভল্যান্ডে (Cleveland) যাচ্ছেন না। বিশ্বকাপের (FIFA World Cup 2026) জন্য নিউ জার্সিতে (New Jersey) ব্রাজিলের প্রস্তুতি শিবির চলছে। সেখানেই থাকছেন নেইমার। তাঁর কাফ মাসলে চোট রয়েছে। প্রস্তুতি শিবিরে সেই চোট সারানোর চেষ্টা করছেন এই তারকা। তাঁর বয়স ৩৪ বছর। ফলে এবারই হয়তো শেষ বিশ্বকাপে খেলতে নামছেন তিনি। কিন্তু চোটের জন্য ইতিমধ্যেই প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন নেইমার। পরের ম্যাচগুলিতে তিনি খেলতে পারবেন কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। তাঁর ফিটনেস নিয়ে ১০০ শতাংশ নিশ্চিত হতে না পারলেও, বিশ্বকাপের জন্য ঘোষিত চূড়ান্ত দলে জায়গা দিয়েছেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti)। চেলসির (Chelsea) স্ট্রাইকার হোয়াও পেড্রোকে (João Pedro) বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিল দলে জায়গা দেওয়া হয়নি। অ্যান্সেলোত্তির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নেইমারকে দলে নেওয়া নিয়ে আফশোস নেই অ্যান্সেলোত্তির

নেইমারকে ব্রাজিল দলে নেওয়া নিয়ে প্রশ্নের জবাবে অ্যান্সেলোত্তি বলেছেন, ‘আমার ঠাকুর্দার কাছে যদি চাকা থাকত, তাহলে তিনি ভাবতেন গাড়ি আছে। আমি যখন দল বেছে নিয়েছিলাম, তখন নেইমার ২৬ জনের দলে ছিল। আমরা ভেবেছিলাম, ও বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ফিট হয়ে যাবে। ও যদি প্রথম ম্যাচের আগে ফিট হয়ে উঠতে না পারে, তাহলে দ্বিতীয় ম্যাচের আগে ফিট হয়ে যাবে। এ বিষয়ে আমাদের কোনও সন্দেহ নেই। আমি দলে কোনও বদল আনছি না। যে ২৬ জন ফুটবলারকে বেছে নেওয়া হয়েছে, তারাই বিশ্বকাপে খেলবে।’

মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচ ব্রাজিলের

ভারতীয় সময় অনুযায়ী ১৪ জুন ভোরবেলা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর (Morocco) মুখোমুখি হবে ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে নেইমারদের প্রতিপক্ষ হাইতি (Haiti)। এরপর গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড (Scotland)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।