Neymar Jr Fitness Update: এবারের বিশ্বকাপে (FIFA World Cup 2026) ব্রাজিলের (Brazil) চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন তারকা স্ট্রাইকার নেইমার জুনিয়র। তবে তাঁর ফিটনেস নিয়ে অনিশ্চয়তা রয়েই গিয়েছে। এখনও সম্পূর্ণ ফিট নন এই তারকা। তিনি নতুন করে চোট পেয়েছেন। ফলে বিশ্বকাপের আগে চিন্তায় ব্রাজিল শিবির।
KNOW
FIFA World Cup 2026: বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে যোগ দিলেও, প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত থাকলেন ব্রাজিলের (Brazil) তারকা স্ট্রাইকার নেইমার জুনিয়র (Neymar Jr)। তিনি ডান কাফ মাসলে চোট পেয়েছেন। তাঁর সেই চোট গুরুতর কি না, তা পরীক্ষা করে দেখছে ব্রাজিলের ফুটবল সংস্থা (Brazilian Football Confederation)। এই কারণেই প্রথম দিনের অনুশীলনে যোগ দেওয়া হল না নেইমারের। তাঁকে নিয়ে এমআরআই স্ক্যান করাতে যান ব্রাজিল দলের চিকিৎসক রডরিগো লাসমার (Rodrigo Lasmar)। এমআরআই স্ক্যান রিপোর্ট পাওয়ার পরেই হয়তো নেইমারকে অনুশীলন শুরু করার অনুমতি দেওয়া হবে। রিও ডি জেনেইরোর (Rio de Janeiro) কাছে তেরেসোপলিসে (Teresopolis) শুরু হয়েছে ব্রাজিলের প্রস্তুতি শিবির। এই শিবিরে দলের সবার সঙ্গেই আছেন নেইমার। তবে তিনি সম্পূর্ণ ফিট কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত হতে পারছে না ব্রাজিল শিবির।

প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন নেইমার?
১৭ মে স্যান্টোসের (Santos FC) হয়ে করিতিবার (Coritiba) বিরুদ্ধে খেলার সময় চোট পান নেইমার। এরপর থেকেই তিনি মাঠের বাইরে। এই তারকা চোটকে গুরুত্ব দিতে নারাজ। কিন্তু ব্রাজিল ফুটবল সংস্থার মেডিক্যাল টিম জানিয়েছে, নেইমারের চোটের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও পরীক্ষা করা হবে। রবিবার ব্রাসিলিয়ায় (Brasilia) পানামার (Panama National Football Team) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। বিশ্বকাপের আগে এটাই ব্রাজিলের প্রথম প্রস্তুতি ম্যাচ হতে চলেছে। সেই ম্যাচে অনিশ্চিত নেইমার। এরপর ৫ জুন মিশরের (Egypt National Football Team) বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচে খেলতে পারেন নেইমার। সবটাই নির্ভর করছে তাঁর ফিটনেসের উপর।
বিশ্বকাপে প্রথম ম্যাচে প্রতিপক্ষ মরক্কো
১৩ জুন বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। সেই ম্যাচে প্রতিপক্ষ মরক্কো (Morocco)। বিশ্বকাপে প্রথম ম্যাচে ভালোভাবে জয় পাওয়াই পাঁচবারের চ্যাম্পিয়নদের লক্ষ্য। এই কারণে নেইমারকে যত দ্রুত সম্ভব ফিট করে তোলাই ব্রাজিলের লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


