FIFA World Cup 2026 Final: বিশ্বকাপ ফাইনাল দেখার সময় শৃঙ্খলা বজায় রাখুন, আর্জি মুখ্যমন্ত্রীর

Published : Jul 19, 2026, 10:07 PM IST
Football fans can enjoy 2026 FIFA World Cup final in big screen with live screenings at Kairali theatres

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: আর কয়েক ঘণ্টা পরেই বিশ্বকাপ ফুটবল ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে ২০১০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের (Argentina vs Spain) লড়াই শুরু হচ্ছে। এই দুই দলের খেলা দেখার জন্য সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের পাশাপাশি ভারতীয়রাও তৈরি। বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনে সরাসরি বিশ্বকাপ ফাইনাল দেখানো হবে।

DID YOU KNOW ?
নজিরের লক্ষ্যে মেসি
এখনও পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বুট জিততে পারেননি লিওনেল মেসি। এবার সেই নজির গড়ার লক্ষ্যে আর্জেন্টিনার অধিনায়ক।

Argentina vs Spain: বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনালে (FIFA World Cup 2026 Final) আর্জেন্টিনা-স্পেন ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ফুটবলপ্রেমীদের আইন-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার (Karnataka CM DK Shivakumar)। তিনি বলেছেন, ‘আজ সকালে আমি সবাইকে খুব শান্ত থাকার অনুরোধ করেছি। আইন-শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যাতে ম্যাচ উপভোগ করতে পারেন, আমরা এই সুযোগ করে দিয়েছি। এই দেশের এবং রাজ্যের তরুণদের উপর আমাদের ভরসা রয়েছে। সবাইকে আনন্দ করতে দিন।’ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ২০২৫ সালে আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন হওয়ার পর বেঙ্গালুরুতে (Bengaluru) ভিকট্রি প্যারেডের সময় কয়েকজন পদপিষ্ট হন। সে কথা মাথায় রেখেই সতর্ক কর্ণাটকের মুখ্যমন্ত্রী।

জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল সরাসরি সম্প্রচার

কর্ণাটক রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন (Karnataka State Football Association) এবং কর্ণাটক সরকারের যুব ক্ষমতায়ন ও ক্রীড়া বিভাগের (Department of Youth Empowerment and Sports, Government of Karnataka) যৌথ উদ্যোগে বিশ্বকাপ ফুটবল ২০২৬ ফাইনাল জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে বেঙ্গালুরুর কোরামাঙ্গালার এনজিভি ইনডোর স্টেডিয়ামে থাকবেন। সেখানে তিনি ফুটবলপ্রেমী, ক্রীড়াবিদ, বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে বসে আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ উপভোগ করবেন। রবিবার ভারতীয় সময় অনুযায়ী রাত সাড়ে ১২টায় সম্প্রচার শুরু হবে।

হোটেল-রেস্তোরাঁয় নিয়ম শিথিল

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে বেঙ্গালুরু সিটি পুলিশ নির্বাচিত ম্যাচের দিনগুলিতে হোটেল, রেস্তোরাঁ এবং পানশালাগুলি খোলা রাখার সময়সীমা বৃদ্ধি করেছে। ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার (National Restaurant Association of India) আবেদনের পর বেঙ্গালুরুর পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং (Bengaluru Police Commissioner Seemant Kumar Singh) এই নির্দেশ জারি করেন। এই নির্দেশিকা অনুযায়ী, বেঙ্গালুরু পুলিশ অঞ্চলের হোটেল ও রেস্তোরাঁগুলিতে ১৯ জুলাই রাত একটা পর্যন্ত এবং ২০ জুলাই ভোর সাড়ে তিনটে পর্যন্ত খাবার পরিবেশনের অনুমতি দেওয়া হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২০২২
২০২২ সালে তৃতীয়বার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।
২০২২ সালে লিওনেল মেসির নেতৃত্বে তৃতীয়বার বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026 Final: বিশ্বকাপ ফাইনালে কোন কৌশলে বাজিমাত করার লক্ষ্যে স্পেন-আর্জেন্টিনা?
World Cup Final: বিশ্বকাপ ফাইনালের আগে জানুন ১০টি চমকপ্রদ রেকর্ড, যেগুলো জানলে ম্যাচ আরও জমে যাবে