Spain vs Argentina: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026 Final) ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছেন লিওনেল মেসি (Lionel Messi)। তিনি বুঝিয়ে দিয়েছেন, বিশ্বকাপ ফাইনালের চাপ অনুভব করছেন না।
KNOW
FIFA World Cup 2026 Final: ষষ্ঠবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলতে নেমে তৃতীয়বার ফাইনাল খেলছেন। অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার হাতছানি। স্পেনের বিরুদ্ধে (Spain vs Argentina) ফাইনাল খেলতে নামার আগে সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন লিওনেল মেসি (Lionel Messi)। তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দলের সবার সঙ্গে তোলা ছবি শেয়ার করে লিখেছেন, 'এই এতগুলি বছরের সবচেয়ে সুন্দর বিষয় শুধু শিরোপাগুলি ছিল না, বরং পুরো যাত্রাপথটাই ছিল আসল সৌন্দর্য। প্রতিদিন এই দলের সবার সঙ্গে সময় কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে একে অপরকে ভরসা দেওয়া, পাশে থাকা এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করা—এসবই ছিল অমূল্য।'
দলের সবাইকে ধন্যবাদ জানালেন মেসি
দলের সব সতীর্থ, কোচ, কোচিং স্টাফের সদস্য-সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে মেসি লিখেছেন, 'আমার প্রত্যেক সতীর্থকে, কোচিং স্টাফের সব সদস্যকে এবং প্রতিদিন নিরলস পরিশ্রম করা সেই সব মানুষকে ধন্যবাদ জানাই, যাঁদের কারণে এই জাতীয় দলটি এখনও একটি পরিবারের মতো থেকে গিয়েছে।'
বিশ্বকাপ ফাইনালের আগে চাপমুক্ত মেসি
বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলতে নামার আগে কোনওরকম চাপ অনুভব করছেন না মেসি। তিনি এই ম্যাচ উপভোগ করতে চাইছেন। ফাইনালের আগে ফুরফুরে মেজাজে আর্জেন্টিনার অধিনায়ক। তিনি লিখেছেন, 'আগামিকাল যাই ঘটুক না কেন, এই দল ইতিমধ্যেই এমন এক ইতিহাস লিখে ফেলেছে, যা আমরা কোনওদিন ভুলব না এবং যা কেউ কখনও মুছে ফেলতে পারবে না।'
ফাইনালে হ্যাটট্রিক করতে পারবেন মেসি?
চলতি বিশ্বকাপ ফুটবলে ১০ গোল করে সবার আগে কিলিয়ান এমবাপে (Kylian Mbappé)। তৃতীয়-চতুর্থ স্থান নির্ধারণের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে (France vs England) জোড়া গোল করেছেন ফ্রান্সের অধিনায়ক। তিনিই এখন বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বাধিক ২২ গোল করেছেন। মেসি চলতি বিশ্বকাপ ফুটবলে আট গোল করেছেন। সবমিলিয়ে বিশ্বকাপে তাঁর গোলসংখ্যা ২১। ফলে প্রথমবার গোল্ডেন বুট জিততে হলে স্পেনের বিরুদ্ধে মেসিকে জোড়া গোল বা হ্যাটট্রিক করতে হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


