FIFA World Cup 2026: শুধু মেসি-রোনাল্ডোই নয়, এবারই শেষ বিশ্বকাপ এই তারকাদেরও
FIFA World Cup 2026 News: আগামী সপ্তাহে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এবারই প্রথম ৪৮ দলকে নিয়ে হচ্ছে বিশ্বকাপে ফুটবলের মূলপর্ব। যে দলগুলি বিশ্বকাপে খেলছে, সব দলের ফুটবলাররাই নিজেদের দেশের নায়ক। ফলে বিশ্বকাপ চলাকালীন তাঁদের দিকে নজর থাকবে।

৪১ বছর বয়সে ফের বিশ্বকাপে খেলতে নামছেন পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
শেষ বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বয়স এখন ৪১ বছর। এই তারকা এবারের বিশ্বকাপেও পর্তুগাল দলে আছেন। তিনি এখনও বিশ্বকাপ জিততে পারেননি। এবারই হয়তো শেষ বিশ্বকাপে খেলতে নামছেন রোনাল্ডো। পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার আগে তিনি অন্তত একবার দেশকে বিশ্বকাপ জেতাতে চান।
KNOW

আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতাতে মরিয়া অধিনায়ক লিওনেল মেসি
ফের বিশ্বজয়ের লক্ষ্যে মেসি
লিওনেল মেসির নেতৃত্বে ২০১৪ সালের বিশ্বকাপে রানার্স হওয়ার পর ২০২২ সালে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এবার খেতাব ধরে রাখাই মেসিদের লক্ষ্য। এবারই হয়তো শেষ বিশ্বকাপে খেলতে নামছেন এই কিংবদন্তি। তিনি দেশকে আরও একবার বিশ্বকাপ জিতিয়ে তারপর পেশাদার ফুটবল থেকে অবসর নিতে চান।
রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লুকা মডরিচ ক্রোয়েশিয়াকে প্রথমবার বিশ্বকাপ জেতাতে মরিয়া
বিশ্বজয়ের লক্ষ্যে লুকা মডরিচ
১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপের মূলপর্বের যোগ্যতা অর্জন করেই চমকে দিয়েছিল ক্রোয়েশিয়া। ২০১৮ সালে দলকে ফাইনালে নিয়ে যান লুকা মডরিচ। রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি মিডফিল্ডার অবশ্য সেবার দেশকে প্রথম বিশ্বকাপ খেতাব এনে দিতে পারেননি। এখন ৪০ বছর বয়সে এসি মিলানের হয়ে খেলছেন মডরিচ। এবার তাঁর শেষ বিশ্বকাপ। তিনি দেশকে চ্যাম্পিয়ন করার চেষ্টা করবেন।
বেলজিয়ামকে প্রথমবার বিশ্বকাপ জেতাতে মরিয়া ম্যান সিটির কিংবদন্তি কেভিন ডে ব্রুইনা
বিশ্বকাপ জয়ের লক্ষ্যে কেভিন ডে ব্রুইনা
ম্যাঞ্চেস্টার সিটির হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখানো কেভিন ডে ব্রুইনা এখন দিয়েগো মারাদোনার ক্লাব নাপোলির হয়ে খেলছেন। বিশ্বকাপে বেলজিয়াম দলে আছেন ডে ব্রুইনা। বেলজিয়াম এখনও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার দেশকে এই অধরা সাফল্য এনে দিতে মরিয়া ডে ব্রুইনা। অবসরের আগে শেষ বিশ্বকাপে চমক দেওয়াই তাঁর লক্ষ্য।
আফ্রিকার ফুটবলের গৌরব বৃদ্ধি করার লক্ষ্যে বিশ্বকাপে মিশরের কিংবদন্তি মহম্মদ সালাহ
মিশরের ভরসা মহম্মদ সালাহ
আফ্রিকার কোনও দল এখনও পর্যন্ত পুরুষদের সিনিয়র পর্যায়ের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। এবারও সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ভালো পারফরম্যান্স দেখিয়ে মিশরকে সাফল্য এনে দেওয়াই লিভারপুলের কিংবদন্তি মহম্মদ সালাহর লক্ষ্য। এবারই তিনি শেষ বিশ্বকাপে খেলতে নামছেন। শুধু মিশর নয়, আফ্রিকার ফুটবলের প্রতিনিধি হিসেবে বিশ্বকাপ খেলতে নামছেন সালাহ।
সেনেগালের কিংবদন্তি সাদিও মানেও এবারের বিশ্বকাপে আফ্রিকার অন্যতম ভরসা
সেনেগালের ভরসা সাদিও মানে
একসময় লিভারপুলে মহম্মদ সালাহর সতীর্থ ছিলেন সেনেগালের কিংবদন্তি সাদিও মানে। এখন তিনি সৌদি প্রো লিগের দল আল-নাসরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ। ৩৪ বছর বয়সে এবারের বিশ্বকাপে খেলতে নামছেন মানে। ফলে হয়তো তাঁর শেষ বিশ্বকাপ নয়। তবে এবার ভালো পারফরম্যান্স দেখিয়ে ফের সেনেগাল তথা আফ্রিকার ফুটবলের গৌরব বৃদ্ধি করাই মানের লক্ষ্য।
এবারই কি শেষবার বিশ্বকাপে খেলতে নামছেন ব্রাজিলের কিংবদন্তি নেইমার জুনিয়র
শেষবার বিশ্বকাপে নেইমার?
২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে খেললেও, ব্রাজিলকে সাফল্য এনে দিতে পারেননি নেইমার জুনিয়র। চোট তাঁর পক্ষে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এবারের বিশ্বকাপের আগেও চোট পেয়েছেন এই তারকা। তাঁর পক্ষে ব্রাজিলের হয়ে খেলা সম্ভব হবে না বলে জানা গিয়েছে। এবারই হয়তো শেষ বিশ্বকাপে খেলতে নামছেন নেইমার। ব্রাজিলকে ষষ্ঠবার বিশ্বকাপ জেতানোই তাঁর লক্ষ্য।

