FIFA World Cup 2026: ছিটকে গেলেন তরুণ মিডফিল্ডার, বিশ্বকাপের আগে সমস্যায় জার্মানি

Published : Jun 06, 2026, 04:31 PM ISTUpdated : Jun 06, 2026, 04:35 PM IST
Lennart Karl FIFA World Cup 2026

সংক্ষিপ্ত

Lennart Karl Injury: এবারের বিশ্বকাপে (FIFA World Cup 2026) জার্মানি (Germany) দলে সুযোগ পেয়েও, বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে গুরুতর চোট পেয়ে ছিটকে গেলেন তরুণ মিডফিল্ডার লেনার্ট কার্ল। তাঁর পরিবর্ত হিসেবে দলে জায়গা পেলেন আসান ওদ্রাওগো (Assan Ouedraogo)। জার্মান শিবিরের আশা, এই পরিবর্তনের ফলে কোনও সমস্যা হবে না।

DID YOU KNOW ?
ন্যুয়েরের শেষ বিশ্বকাপ
জার্মানির হয়ে ২০১৪ সালে খেতাব জেতা গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ের শেষবার বিশ্বকাপে খেলতে নামছেন।

FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে অনুশীলনে চোট পেয়ে ছিটকে গেলেন জার্মানির (Germany) অ্যাটাকিং মিডফিল্ডার লেনার্ট কার্ল (Lennart Karl)। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনে ১৮ বছর বয়সি এই মিডফিল্ডারের পেশি ছিঁড়ে যায়। তাঁকে শিকাগোর (Chicago) এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। এই কারণে তাঁর পক্ষে বিশ্বকাপে খেলা সম্ভব হবে না। কার্লের পরিবর্ত হিসেবে জার্মানি দলে জায়গা পেলেন আসান ওদ্রাওগো (Assan Ouedraogo)। এই খবর জানিয়েছেন জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান (Julian Nagelsmann)। ১৮ বছর বয়সেই বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার আশায় ছিলেন কার্ল। তিনি স্বপ্নপূরণের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু চোট পাওয়ায় তাঁর স্বপ্নভঙ্গ হল। বিশ্বকাপে খেলার জন্য আরও চার বছর অপেক্ষা করতে হবে।

কার্ল চোট পাওয়ায় হতাশ জার্মান কোচ

তরুণ মিডফিল্ডারের চোট প্রসঙ্গে জার্মানির কোচ বলেছেন, ‘লেনির জন্য আমার অবিশ্বাস্য দুঃখ হচ্ছে। ও সবসময় দলের সবাইকে হাসিঠাট্টায় মাতিয়ে রাখে। ওর সৃজনশীলতা, গতি ও ব্যক্তিত্ব দলে নিখুঁত জায়গা দিত।’ গত মরসুমে বায়ার্ন মিউনিখের (FC Bayern Munich) হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন কার্ল। জার্মানির ঘরোয়া ফুটবলে জোড়া খেতাব জিতেছে বায়ার্ন। উয়েফা চ্যাম্পিয়নস লিগের (UEFA Champions League 2025-26) সেমি-ফাইনালেও পৌঁছে যান কার্লরা। এই সাফল্যের কারণেই তিনি বিশ্বকাপে জার্মানি দলে জায়গা পেয়ে যান। কিন্তু আচমকা চোট পাওয়ায় তাঁকে ছিটকে যেতে হল।

কার্ল ভবিষ্যতে অনেক সুযোগ পাবেন, আশাবাদী জার্মান কোচ

কার্লের চোট প্রসঙ্গে জার্মানির কোচ আরও বলেছেন, ‘এই চোট ওর জন্য বিশাল ধাক্কা। ও বিশ্বকাপে খেলতে পারবে না, এটা আমাদের কাছেও বড় ধাক্কা। একটাই সান্ত্বনা হল, ওর বয়স অনেক কম। ওর সামনে অনেক টুর্নামেন্ট আছে।’ তবে কোচ সান্ত্বনা দিলেও, বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় হতাশ কার্ল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
এখনও পর্যন্ত ৪ বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি।
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে অন্যতম সফল দল জার্মানি ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে। শেষ খেতাব এসেছে ২০১৪ সালে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Suryakumar Yadav: টি-২০ দলের অধিনায়ক পদ থেকে কেন সূর্যকুমারকে সরানো হল? এগুলোই কারণ
R Praggnanandhaa: প্রথম ভারতীয় হিসেবে নরওয়ে চেস জয়, ইতিহাসে প্রজ্ঞানানন্দ