FIFA World Cup 2026: আইভরি কোস্টের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয়, বিশ্বকাপের নক-আউটে জার্মানি

Published : Jun 21, 2026, 03:59 AM ISTUpdated : Jun 21, 2026, 04:19 AM IST
FIFA World Cup 2026 Germany vs Ivory Coast

সংক্ষিপ্ত

Germany vs Ivory Coast: এবারের বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) শুরুটা দারুণভাবে করেছে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি। নিজেদের প্রথম ম্যাচে কিউরাসাওয়ের (Curaçao) বিরুদ্ধে ৭-১ গোলে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ জয় পেল জার্মানি।

DID YOU KNOW ?
৪ বারের জয়ী জার্মানি
এখনও পর্যন্ত ৪ বার পুরুষদের সিনিয়র বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি। তারা ইতালির সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় সফলতম দল।

FIFA World Cup 2026 Updates: পরপর দুই ম্যাচে জিতে চলতি বিশ্বকাপ ফুটবলের নক-আউটের যোগ্যতা অর্জন করল জার্মানি। ভারতীয় সময় অনুযায়ী শনিবার গভীর রাতে গ্রুপ ই-র ম্যাচে আইভরি কোস্টের (Germany vs Ivory Coast) বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-১ জয় পেল জার্মানি। জোড়া গোল করলেন ডেনিজ আন্ডাভ (Deniz Undav)। ৩০ মিনিটে প্রথম গোল করে আইভরি কোস্টকে এগিয়ে দেন ফ্র্যাঙ্ক কেসি (Franck Kessie)। ৬৮ মিনিটে সমতা ফেরান আন্ডাভ। এরপর তিনিই দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে জয়সূচক গোল করেন। এই জয়ের ফলে দুই ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকল জার্মানি। দুই ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে থাকল আইভরি কোস্ট। তারা শেষ ম্যাচে কিউরাসাওয়ের (Curaçao) বিরুদ্ধে জয় পেলে নক-আউটের যোগ্যতা অর্জন করবে। এই গ্রুপের অপর দল ইকুয়েডর (Ecuador)। তাদের নক-আউটের যোগ্যতা অর্জনের আশা কম।

প্রাণপণ লড়াই জার্মানির

জার্মানির ফুটবল দল লড়াইয়ের জন্য বিখ্যাত। এই ম্যাচেও সেই লড়াই দেখা গেল। দু'বার গোল বাতিল হলেও, তাতে বিন্দুমাত্র দমে না গিয়ে লড়াই করতে থাকেন জার্মান ফুটবলাররা। আইভরি কোস্ট দলও দুর্দান্ত লড়াই করছিল। তারা একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু গোলমুখে ব্যর্থতার জন্য তারা জয় পেল না। শেষপর্যন্ত লড়াই চালিয়ে গিয়ে এবং গোলের সুযোগ কাজে লাগিয়ে জার্মানিকে জয় এনে দিলেন আন্ডাভ।

১২ বছর পর বিশ্বকাপের নক-আউটে জার্মানি

২০১৪ সালে চতুর্থবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর জার্মান ফুটবলের পতন শুরু হয়। ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গ্রুপের বাধা টপকাতে পারেনি জার্মানি। ২০১৮ সালে তারা গ্রুপ এফ-এ সবার শেষে ছিল। ২০২২ সালে গ্রুপ ই-তে তৃতীয় স্থানে ছিল চারবারের চ্যাম্পিয়নরা। তবে এবার জার্মানদের লড়াই দেখা যাচ্ছে। ১২ বছর পর বিশ্বকাপের নক-আউটে পৌঁছনোর পর পঞ্চম খেতাবের দিকে এগিয়ে যাওয়াই জুলিয়ান নাগেলসম্যানের (Julian Nagelsmann) দলের লক্ষ্য থাকবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১২
১২ বছর পর বিশ্বকাপ ফুটবলের নক-আউটে পৌঁছল জার্মানি।
২০১৮ ও ২০২২ সালে গ্রুপ থেকেই বিদায় নিতে হয়েছিল। ১২ বছর পর বিশ্বকাপ ফুটবলের নক-আউটে পৌঁছে গেল জার্মানি।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Football: ফুটবল ফেডারেশন অফ ভারত, নাম বদলের প্রস্তাব এআইএফএফ-এর
FIFA World Cup 2026: সুইডেনের বিরুদ্ধে ৫-১ জয়, বিশ্বকাপের নক-আউটের পথে ডাচরা