FIFA World Cup 2026: আমেরিকায় খেলতে নারাজ ইরান, বিশ্বকাপ ফুটবলেও 'হাইব্রিড মডেল?'

Published : Mar 17, 2026, 03:46 PM ISTUpdated : Mar 17, 2026, 03:57 PM IST
Donald Trump-Iran Football Team

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026: জুনে শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল। কিন্তু বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতায় ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের (Iran-USA War) প্রভাব পড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) হুমকির পরিপ্রেক্ষিতে সে দেশে খেলতে যেতে চাইছে না ইরান।

DID YOU KNOW ?
বিশ্বকাপে যুদ্ধের আঁচ
এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্পের দেশের সঙ্গে ইরানের যুদ্ধের পরিপ্রেক্ষিতে জটিলতা তৈরি হয়েছে।

Iran vs USA: ক্রিকেটের একাধিক বহুদেশীয় টুর্নামেন্টে 'হাইব্রিড মডেল' দেখা গিয়েছে। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপেও (2026 ICC Men's T20 World Cup) ভারতে খেলতে আসেনি পাকিস্তান (Pakistan)। তারা শ্রীলঙ্কায় (Sri Lanka) সব ম্যাচ খেলেছে। এবার বিশ্বকাপ ফুটবলেও (FIFA World Cup 2026) 'হাইব্রিড মডেল' দেখা যেতে পারে। কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে যেতে চাইছে না ইরান। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বদলে অন্য কোনও দেশে খেলতে চাইছে। এবারের বিশ্বকাপ ফুটবল হচ্ছে তিন দেশ মিলিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা (Canada) ও মেক্সিকোতেও (Mexico) হবে ম্যাচ। গ্রুপ পর্যায়ে ইরানের তিন ম্যাচই হওয়ার কথা মার্কিন যুক্তরাষ্ট্রে। ইরান চাইছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বদলে কানাডা বা মেক্সিকোতে তাদের ম্যাচ আয়োজন করা হোক।

ইরানের ম্যাচ সরিয়ে নেবে ফিফা?

কয়েকদিন আগে শোনা যাচ্ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) হুমকির জেরে বিশ্বকাপ ফুটবল থেকে সরে যাবে ইরান। কিন্তু পরে আবার শোনা যায়, বিশ্বকাপ থেকে নিজেরা সরে যাওয়ার বদলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছে ইরান। ফিফা এই দাবি মেনে নেবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ইরান যদি বিশ্বকাপ থেকে সরে যায়, তাহলে জটিলতা তৈরি হবে। ইরানের দাবি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদের সব ম্যাচ সরাতে হলেও সমস্যায় পড়বে ফিফা। রাজনীতি ও খেলাকে সবসময় আলাদা রাখার চেষ্টা করে ফিফা। কিন্তু তা সত্ত্বেও বিশ্বকাপে আন্তর্জাতিক রাজনীতি, সামরিক আগ্রাসন ও কূটনীতির নেতিবাচক প্রভাব পড়ছে।

মেক্সিকোতে ইরানের ম্যাচ সরিয়ে নেবে ফিফা?

ইরানের ফুটবল ফেডারেশনের (Iranian Football Federation) প্রেসিডেন্ট মেহদি তাজ (Mehdi Taj) বলেছেন, ‘ট্রাম্প যখন বলেছেন, তিনি ইরানের জাতীয় দলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না, তখন আমরা নিশ্চিতভাবেই আমেরিকায় যাব না। বিশ্বকাপে ইরানের ম্যাচগুলি মেক্সিকোতে আয়োজনের বিষয়ে আমরা ফিফার সঙ্গে আলোচনা করছি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১১
১১ জুন শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।
১১ জুন শুরু হতে চলেছে বিশ্বকাপ ফুটবল ২০২৬। এই প্রতিযোগিতা চলবে ১৯ জুলাই পর্যন্ত।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026: অভিষেক নয়, কামিন্সের বদলে হায়দ্রাবাদের অধিনায়ক হচ্ছেন ভারতের এই বিশ্বকাপজয়ী তারকা?
Sanju Samson: কেন রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাই সুপার কিংসে? মুখ খুূললেন সঞ্জু স্যামসন