FIFA World Cup 2026: বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র চারদিন বাকি। কিন্তু এখনও মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের (USA-Iran Conflict) প্রভাব দেখা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে গিয়ে সমস্যায় পড়েছে ইরান দল। এক্ষেত্রে ফিফা হস্তক্ষেপ না করলে বিশ্বকাপ চলাকালীন সমস্যা বাড়বে। আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতেও এর প্রভাব পড়বে।

DID YOU
KNOW
?
ইরান-আমেরিকা সংঘাত
বিশ্বকাপ ফুটবলেও ইরান-মার্কিন যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাব দেখা যাচ্ছে। ফিফার হস্তক্ষেপ দাবি ইরানের।

FIFA World Cup 2026 News: বিশ্বকাপের জন্য ইরান (Iran) দলের কোচ-ফুটবলারদের ভিসা দিলেও, কয়েকজন সাপোর্ট স্টাফ-সহ দলের সদস্যদের ভিসা দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। এমনই অভিযোগ করল ইরানের ফুটবল সংস্থা। এবারের বিশ্বকাপে ইরান দলকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়া হবে কি না, সে বিষয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষপর্যন্ত বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে ভিসা দেওয়া হয়েছে। কিন্তু দলের সবার ভিসার আবেদন মঞ্জুর করা হয়নি। এই ঘটনায় ক্ষুব্ধ ইরান। সাপোর্ট স্টাফরা ভিসা না পাওয়ায় দলের প্রস্তুতি ব্যাহত হচ্ছে। এ বিষয়ে ফিফা কেন হস্তক্ষেপ করছে না, সেই প্রশ্ন উঠছে। ফিফা সবসময় বলে, খেলাকে রাজনীতি-মুক্ত রাখতে হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের আচরণ সম্পূর্ণ ভিন্ন। পশ্চিম এশিয়ায় যুদ্ধের (West Asia War) প্রভাব দেখা যাচ্ছে বিশ্বকাপে। ফিফা কঠোর অবস্থান না নিলে সমস্যা মিটবে না।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

১০ দিন আগে ভিসা

বিশ্বকাপের প্রথম ম্যাচের ১০ দিন আগে ইরান দলের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা মঞ্জুর করা হয়েছে। ভিসা নিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর শেষপর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি পেয়েছে ইরান দল। ভিসা নিয়ে অনিশ্চয়তার জেরে ইরান দলের প্রস্তুতি ব্যাহত হয়েছে। প্রস্তুতির পরিকল্পনাতেও বদল আনা হয়েছে। প্রথমে তুরস্কের (Turkey) অ্যান্টালিয়ায় (Antalya) প্রস্তুতি শিবিরের ব্যবস্থা করা হয়। এরপর মেক্সিকোর (Mexico) তিজুয়ানায় (Tijuana) প্রস্তুতি শিবিরের পরিকল্পনা করা হয়। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় (California) চূড়ান্ত প্রস্তুতি শিবিরের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারপরেও সমস্যা মিটছে না।

ফিফার হস্তক্ষেপ দাবি ইরানের

ইরানের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মার্কিন সরকার বৈষম্যমূলক আচরণ করছে। এই সমস্যা মেটানোর জন্য ফিফার হস্তক্ষেপ দাবি করেছে ইরান। দলের মোট ১৪ জন সদস্য এখনও ভিসা পাননি। তাঁদের মধ্যে ইরানের ফুটবল ফেডারেশনের সেক্রেটারি-জেনারেল হেদায়াত মমবেইনি, ভাইস প্রেসিডেন্ট মেহদি মহম্মদ নবিও ভিসা পাননি। এই কারণেই ক্ষুব্ধ ইরান

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।