FIFA World Cup 2026 News: মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) বিশ্বকাপ ফুটবল খেলতে গিয়ে ইরানের (Iran) ফুটবলাররা যে সমস্যায় পড়বেন, তা আগেই বোঝা গিয়েছিল। কিন্তু ইরাক (Iraq) ফুটবল দলের সদস্যদেরও যে সমস্যায় পড়তে হবে, তা ভাবা যায়নি। কিন্তু এবার ঠিক সেটাই হল। এই ঘটনায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে।
KNOW
Iraq Footballer Aymen Hussein Detained: বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) খেলতে মার্কিন যুক্তরাষ্ট্রে (USA) পৌঁছেই সমস্যায় পড়লেন ইরাকের স্ট্রাইকার আয়মেন হুসেন। শনিবার শিকাগোর (Chicago) ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয় ইরাক দল। কিন্তু বিমানবন্দর থেকে বেরোতে পারেননি আয়মেন। প্রায় সাত ঘণ্টা জেরা করা হয়। এই স্ট্রাইকারের গোলেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ইরাক। কিন্তু এই ফুটবলারকে কেন এতক্ষণ জেরা করা হল, তা স্পষ্ট নয়। আয়মেনকে অবশ্য দীর্ঘক্ষণ জেরা করার পর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। কিন্তু ইরাকের জাতীয় দলের চিত্রগ্রাহক তালাল সালাহকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তাঁকে ১০ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করার পর জানিয়ে দেওয়া হয়, প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

ইরাক ফুটবল দলের ২ সদস্যকে কেন জেরা?
ইরাকের অলিম্পিক কমিটির (National Olympic Committee of Iraq) এক আধিকারিক জানিয়েছেন, বিমানবন্দরে জেরা করার সময় আয়মেনের মোবাইল ফোন পরীক্ষা করা হয়। তালালের ফোনও পরীক্ষা করা হয়। আয়মেনকে শেষপর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হলেও, তালালকে প্রবেশ করার অনুমতি দেওয়া হল না। এ বিষয়ে ইরাকের ফুটবল সংস্থার (Iraq Football Association) পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য করা হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক বিভাগের (United States Immigration and Customs Enforcement) পক্ষ থেকেও কোনও মন্তব্য করা হয়নি। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিওরিটির (Department of Homeland Security) পক্ষ থেকেও এ বিষয়ে মন্তব্য করা হয়নি।
৪ দশক পর বিশ্বকাপে ইরাক
১৯৮৬ সালে প্রথমবার বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন করে ইরাক। ঠিক চার দশক পর ফের বিশ্বকাপের মূলপর্বে খেলছে এশিয়ার এই দেশ। গ্রুপ আই-তে ফ্রান্স (France), সেনেগাল (Senegal) ও নরওয়ের (Norway) সঙ্গে আছে ইরাক। এই গ্রুপ থেকে নক-আউটের যোগ্যতা অর্জন করা কঠিন। তবে তার আগেই মাঠের বাইরে সমস্যায় পড়ল ইরাক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


