FIFA World Cup 2026: বিশ্বকাপ থেকে শুরুতেই বিদায় নিল যারা, নক আউট উঠে গেল যে দেশগুলি

Published : Jun 20, 2026, 12:30 PM IST

FIFA World Cup 2026: সপ্তাহখানেক হয়ে গেল ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর। গ্রুপ পর্বে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ২টি দেশ নক আউটে উঠে গিয়েছে। ২টি দলের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। এক নজরে বিশ্বকাপ থেকে কারা বিদায় নিয়েছে, কারা নক আউটে। 

PREV
18
বিশ্বকাপে খেলা শেষ যাদের, নক আউটে যারা

FIFA World Cup 2026: সপ্তাহখানেক হয়ে গেল ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর। গ্রুপ পর্বে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ২টি দেশ নক আউটে উঠে গিয়েছে। ২টি দলের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। এক নজরে দেখে নিকে চলতি বিশ্বকাপ থেকে কারা বিদায় নিয়েছে, কারা ইতিমধ্যেই নক আউটে চলে গিয়েছে। কাদের নক আউট পর্ব সম্ভাবনা প্রবল, কারা বিদায়ের মুখে দাঁড়িয়ে। দেখুন এক নজরে--

28
শুরুতেই বিদায় নিল যেসব দেশ

চলতি বিশ্বকাপের মূলপর্বে খেলছে মোট ৪৮টি দেশ। তাদের মধ্যে দুটি দেশ নিশ্চিতভাবেই নক আউট পর্বে ওঠার লড়াই থেকে ছিটকে গিয়েছে। দেখুন কোন দুটি দেশ--

38
১) হাইতি (২ ম্যাচে ০ পয়েন্ট)

স্কটল্যান্ডের পর ব্রাজিলের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত করেছে উত্তর আমেরিকার দেশ হাইতি। দুটি ম্যাচ খেলে চারটি গোল হজম, কোনও গোল করতে পারেনি হাইতি। পয়েন্টের খাতাও খুলতে পারেনি। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। গ্রুপের শেষ ম্যাচে হাইতি খেলবে মরক্কোর বিরুদ্ধে।

48
২) তুরস্ক (২ ম্যাচে ০ পয়েন্ট)

অস্ট্রেলিয়ার পর প্যারেগুয়ের কাছে হেরে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তুরস্ক। ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট তুরস্ক গত ২৪ বছরে টুর্নামেন্টে কোন ম্যাচ জেতেনি। রোমানিয়া, কোসোভেকে হারিয়ে এবারের বিশ্বকাপের মূলপর্বে ওঠা তুরস্ক দুই ম্যাচে শূন্য পয়েন্ট পেয়ে নকআউটে ওঠার আশা শেষ।

58
নক আউটে উঠে গিয়েছে যেসব দেশ

গ্রুপ পর্বের খেলা শেষ হলেই ৩২টি দেশকে নিয়ে শুরু হবে নক আউটের খেলা। প্রথমে রাউন্ড অফ ৩২, তারপর ১৬টি দেশকে নিয়ে প্রি কোয়ার্টার ফাইনাল, তারপর কোয়ার্টার ফাইনাল। আর একেবারে শেষে সেমিফাইনাল ও ফাইনালের পর ঠিক হবে কারা ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। 

এক নজরে দেখে নিন ৩২টি দেশকে নিয়ে হতে নক আউট রাউন্ডে আপাতত কোন দুটি দেশ উঠে গিয়েছে--

68
১) মেক্সিকো (২ ম্যাচে ৬ পয়েন্ট)

চলতি বিশ্বকাপে প্রথম দেশ হিসেবে নক আউট পর্বে (শেষ ৩২) উঠেছে মেক্সিকো। দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে হারিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে আয়োজক মেক্সিকো। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ থেকে নকআউট পর্বে ওঠা নিশ্চিত করেছে মেক্সিকো। লিগের শেষ ম্য়াচে তাদের প্রতিপক্ষ চেচিয়া।

78
২) মার্কিন যুক্তরাষ্ট্র (২ ম্যাচে ৬ পয়েন্ট)

দুরন্ত ছন্দে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দুটি ম্যাচেই ৩টি করে গোল করে ৬ পয়েন্ট পেয়ে নক আউট পর্বে ওঠা নিশ্চিত করেছে মার্কিন দল। প্যারাগুয়েকে ৪-১ ও অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারায় মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রুপের বাকি দুটি দল প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া খেলবে তুরস্কের বিরুদ্ধে, আর প্যারাগুয়ের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (২৬ জুন)।

88
বিদায়ের পথে যারা

১) দক্ষিণ আফ্রিকা, ২) কাতার, ৩) চেচিয়া, ৪) কুরাসাও।

Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories