Uruguay Football: বিশ্বকাপে খারাপ ফলের পর, কোচ মার্সেলো বিয়েলসাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার নতুন কোচ, প্রাক্তন তারকা দিয়েগো ফোরলানের নেতৃত্বে ভারত সফরে আসছে উরুগুয়ে। দলে রয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূতও।

Uruguay Football: আগামী ৬ অক্টোবর, কলকাতায় ভারতের বিরুদ্ধে একটি আন্তর্জাতিকফ্রেন্ডলি ম্যাচ খেলতে নামছে উরুগুয়ে। আর এই দলেই রয়েছেন এক ভারতীয়বংশোদ্ভূত ফুটবলার। তাঁর নাম ম্যাক্সিমিলিয়ানো আরাউহো। তিনি একজন উইঙ্গার। আরাউহোর দাদু ছিলেন গোয়ার লউতোলিমের বাসিন্দা। সেই সূত্রেই তাঁর শরীরে বইছে ভারতীয় রক্ত। আরাউহো পর্তুগালের ক্লাব স্পোর্টিং সি পি-র হয়ে খেলেন। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে, সৌদি আরবের বিরুদ্ধে গোল করে তিনি একটি রেকর্ডও গড়েন। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় হিসেবে গোল করার নজির গড়েন তিনি।

Brazil in Kolkata: কলকাতায় ব্রাজিল! কবে থেকে টিকিট কাটতে পারবেন এবং দাম কত? উত্তেজনার পারদ চড়ছে

ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে দল ঘোষণা করল উরুগুয়ে

অপরদিকে, বিশ্বকাপে আশানুরূপ ফল না হওয়ায় কোচ মার্সেলো বিয়েলসাকে বরখাস্ত করেছে উরুগুয়ে। তাঁর জায়গায় নতুন কোচ হয়েছেন দলের প্রাক্তন তারকা দিয়েগো ফোরলান। সেপ্টম্বর-অক্টোবরের ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচগুলির জন্য ফোরলান বেশ শক্তিশালী একটি দলই ঘোষণা করেছেন। মিডফিল্ড সামলাবেন রিয়াল মাদ্রিদের তারকা ফেডেরিকো ভালভার্দে। সঙ্গে থাকছেন রড্রিগো বেন্টানকার, লুকাস টোরেইরা, জর্জিয়ান ডি আরাসায়েতা, ফাকুন্দো পেলিস্ত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউহো এবং ব্রায়ান রড্রিগেজ। ডিফেন্সে অভিজ্ঞ রোনাল্ড আরাউহো, হোসে মারিয়া জিমেনেজ, নাহিতান নান্দেজ, গুইলারমো ভারেলা, মাতিয়াস অলিভেরা এবং সেবাস্তিয়ান ক্যাসেরেসের মতো খেলোয়াড়রা রয়েছেন। গোলকিপার হিসেবে দলে আছেন সান্তিয়াগো মেলে, ক্রিস্টোফার ফিয়েরমারিন এবং ইগনাসিও ডি আরুয়াবারেনা। ফরোয়ার্ড লাইনে থাকছেন ডারউইন নুনিয়েজ, মিগুয়েল মেরেন্টিয়েল, রড্রিগো অ্যাগুইরে, ফেডেরিকো ভিনাস, মার্টিন সাত্রিয়ানো এবং আলভারো রড্রিগেজ।

Indian Football Team: পানামা, ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবেন কোন ফুটবলাররা? স্কোয়াড ঘোষণা ভারতের

কোচ হিসেবে আসছেন ফোরলান

উরুগুয়ের কোচ দিয়েগো ফোরলান কিন্তু ভারতীয় ফুটবলের পরিচিত মুখ। তিনি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মুম্বই সিটি এফসি-র হয়ে খেলেছেন। ২০১০ ফিফা বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন ফোরলান। ২০১১ সালে, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দলেরও সদস্য ছিলেন তিনি। উরুগুয়ের হয়ে ১১২টি ম্যাচে ৩৬টি গোল করেছেন। এছাড়া ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ভিয়ারিয়াল, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ইন্টার মিলানের মতো বড় ক্লাবেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।