FIFA World Cup 2026: বিশ্বকাপে আমেরিকার প্রথম ম্যাচে কেন স্টেডিয়ামে নেই ট্রাম্প?

Published : Jun 12, 2026, 11:06 PM IST
World cup trophy, Donald Trump

সংক্ষিপ্ত

FIFA World Cup 2026 USA vs Paraguay: মেক্সিকো (Mexico) ও কানাডার (Canada) সঙ্গে যুগ্মভাবে এবারের বিশ্বকাপ ফুটবল আয়োজন করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হচ্ছে। নিজেদের দেশে দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবল খেলতে নেমে ভালো ফল করাই মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য।

DID YOU KNOW ?
প্রথমবার ৩ দেশে বিশ্বকাপ
প্রথমবার ৩ দেশ মিলিয়ে হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এবারের বিশ্বকাপের আয়োজক মেক্সিকো, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র।

FIFA World Cup 2026 News: ভারতীয় সময় অনুযায়ী শনিবার ভোরবেলা লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে (Los Angeles Stadium) মার্কিন যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে (USA vs Paraguay) ম্যাচে থাকছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। চলতি বিশ্বকাপ ফুটবলে এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ হতে চলেছে। কিন্তু অন্যত্র ব্যস্ত থাকবেন বলে স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখতে পারবেন না ট্রাম্প। তিনি অবশ্য ফুটবলের খুব একটা অনুরাগী নন। কারণ, ফুটবল এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় খেলা নয়। যে খেলাগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয়, সেই খেলাগুলি ভালোবাসেন ট্রাম্প। তাঁকে গলফ কোর্সে দেখা গিয়েছে। বেসবল, এনবিএ-র মতো ইভেন্টেও উৎসাহ রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। তিনি ফুটবলের অনুরাগী নন বলেই হয়তো বিশ্বকাপে নিজের দেশের প্রথম ম্যাচ দেখতে যাচ্ছেন না। বিশ্বকাপের টাস্ক ফোর্সের চিফ এগজিকিউটিভ অ্যান্ড্রু গিলিয়ানি জানিয়েছেন, বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচে স্টেডিয়ামে থাকবেন না ট্রাম্প।

আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে ব্যস্ত ট্রাম্প

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের (Iran) সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত মিটছে না। এইসব কারণেই এখন ব্যস্ত ট্রাম্প। তিনি বিশ্বকাপের ম্যাচ দেখতে যাওয়ার সময় পাচ্ছেন না। এ বিষয়ে গিলিয়ানি জানিয়েছেন, ‘উনি প্রথম ম্যাচ দেখতে আসছেন না। আমাদের জানানো হয়েছে, তিনি অত্যন্ত ব্যস্ত থাকছেন। তবে আমি জানি, উনি বিশ্বকাপের সঙ্গে যুক্ত থাকছেন।’

দেশের মাটিতে ভালো ফলের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র

১৯৯৪ সালে প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ ফুটবল আয়োজন করা হয়। ৩২ বছর পর ফের ট্রাম্পের দেশে বিশ্বকাপ ফুটবল হচ্ছে। তবে এবার শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ নয়, মেক্সিকো (Mexico) ও কানাডাতেও (Canada) হচ্ছে এই টুর্নামেন্ট। তিন আয়োজক দেশের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রই সবার শেষে প্রথম ম্যাচ খেলতে নামছে। নিজেদের দেশে বিশ্বকাপে ভালো ফলের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে প্রথম ম্যাচের প্রতিপক্ষ প্যারাগুয়েকে হাল্কাভাবে নিতে নারাজ মার্কিন দলের প্রধান কোচ মরিসিও পচেত্তিনো (Mauricio Pochettino)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩২
৩২ বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রে ফের বিশ্বকাপ ফুটবল।
১৯৯৪ সালে প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফুটবল আয়োজন করা হয়েছিল। ৩২ বছর পর দ্বিতীয়বার সে দেশে বিশ্বকাপ হচ্ছে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Thibaut Courtois: বিশ্বকাপের পরেই অবসর ঘোষণা করতে পারেন, ইঙ্গিত থিবাউট কুর্তোয়ার
FIFA World Cup 2026 Broadcast: ‘জিও পাগলা’ এবার সম্পূর্ণ বিনামূল্যেই দেখুন বিশ্বকাপের ম্যাচ, কোনও টাকা লাগবে না?