FIFA World Cup 2026 Opening Ceremony: শুরু হয়ে গেল বিশ্বকাপ ফুটবল ২০২৬। মেক্সিকো সিটির (Mexico City) আজটেকায় (Azteca) চোখধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন শাকিরা (Shakira)। এই বিশ্ববিখ্যাত সঙ্গীতশিল্পীর পরনে ছিল হলুদ রঙের পোশাক। তাঁর গান ও নাচ দর্শকদের উদ্বেল করে তুলল।

DID YOU
KNOW
?
৯৬ বছরে বিশ্বকাপ
১৯৩০ সালে শুরু হয় বিশ্বকাপ ফুটবল। এবার এই টুর্নামেন্টের ৯৬ বছর।

FIFA World Cup 2026 News: বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিলেন কলম্বিয়ার (Colombia) বিখ্যাত সঙ্গীত ও নৃত্যশিল্পী শাকিরা (Shakira)। তিনি 'ডাই ডাই' গানের মাধ্যমে মেক্সিকো সিটির (Mexico City) আজটেকায় (Azteca) উপস্থিত দর্শকদের মোহিত করে দিলেন। এবারের বিশ্বকাপ উপলক্ষে ফিফার পক্ষ থেকে যে অফিসিয়াল মিউজিক অ্যালবাম তৈরি করা হয়েছে, তার মধ্যে আছে শাকিরার এই গান। এই শিল্পীর সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বার্না বয় (Burna Boy)। সবার শেষে তাঁরা মঞ্চে ওঠেন। তাঁদের নাচ-গানের পরেই আতসবাজির মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান বরাবরই অত্যন্ত আকর্ষণীয় হয়। এবারও তার ব্যতিক্রম হল না। এবার তিন দেশ মিলিয়ে বিশ্বকাপ ফুটবল হওয়ায়, উদ্বোধনী অনুষ্ঠানও তিন দেশেই হবে। প্রথম ম্যাচ মেক্সিকোয় হওয়ায় এখানে সবার আগে উদ্বোধনী অনুষ্ঠান হল। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ও কানাডায় (Canada) উদ্বোধনী অনুষ্ঠান হবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

নেচে উঠলেন দর্শকরাও

মেক্সিকো সিটির সময় অনুযায়ী বেলা ১১টার পর বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। সকালবেলা অনুষ্ঠান শুরু হলেও, দর্শকদের উৎসাহ-উদ্দীপনায় বিন্দুমাত্র ঘাটতি ছিল না। উদ্বোধনী অনুষ্ঠানে একের পর এক নাচ-গান যখন হচ্ছিল, তখন গ্যালারিতে থাকা দর্শকরাও উচ্ছ্বসিত হয়ে নেচে ওঠেন। শাকিরার আগে পারফর্ম করেন জে বলভিন (J Balvin)। তিনি গেয়ে ওঠেন জনপ্রিয় গান 'কিউ ক্যালর' (Que Calor)। আলেজান্দ্রো ফার্নান্ডেজ (Alejandro Fernández), বেলিন্দা (Belinda), ড্যানি ওশিয়ান (Danny Ocean), লীলা ডাউনস (Lila Downs), লস অ্যাঞ্জেলেস অ্যাজিউলস (Los Ángeles Azules), মানা (Maná) ও টাইলার (Tyla)। সবার পারফরম্যান্সই দর্শকদের আনন্দ বাড়িয়ে দেয়।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে মেক্সিকো সিটিতে গোলমাল

এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান খেলছে মেক্সিকো। সব ফুটবলপ্রেমীর পক্ষে স্টেডিয়ামে যাওয়া সম্ভব হচ্ছে না। তাঁদের জন্য বিভিন্ন জায়গায় ফ্যান জোন তৈরি করা হয়েছে। কিন্তু সেখানেও হাজার হাজার দর্শক জড়ো হন। ফলে বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে দর্শকদের জোর করে সরিয়ে দেয় পুলিশ। পাল্টা দর্শকরা পুলিশকর্মীদের দিকে জলের বোতল ছুড়ে দেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।