শনিবার এএফসি চ্যালেঞ্জ লিগে প্রথম ম্যাচ, বৃহস্পতিবার ভুটানে পৌঁছে গেল ইস্টবেঙ্গল দল
শনিবার এএফসি চ্যালেঞ্জ লিগে প্রথম ম্যাচে ভুটানের পারো এফসি-র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। পাহাড়ের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সময় কম। ফলে লাল-হলুদ ব্রিগেডের লড়াই কঠিন।
26
ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে লড়াই করতে পারেনি ইস্টবেঙ্গল, ভুটানে কী হবে?
ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে শিলংয়ে খেলতে গিয়ে লাজংয়ের কাছে হেরে যায় ইস্টবেঙ্গল। এবার ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলতে হবে অস্কার ব্রুজোঁর দলকে। ফলে সদস্য-সমর্থকরা আশঙ্কায়।
36
সামান্য প্রস্তুতিতেই এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে হচ্ছে ইস্টবেঙ্গলকে
ভূ-পৃষ্ঠ থেকে ৭,০০০ ফুটেরও বেশি উচ্চতায় পরপর এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। শনিবার প্রথম ম্যাচের পর ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে লাল-হলুদ ব্রিগেডের সামনে বাংলাদেশের বসুন্ধরা কিংস। ১ নভেম্বর তৃতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ লেবাননের নেজমে এফসি।
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.