ISL 2026: এই মরশুমে আইএসএল-এর লাইভ স্ট্রিমিং দেখা যাবে ফ্যানকোড অ্যাপ্লিকেশনে। আর এই ওটিটি প্ল্যাটফর্মে খেলা দেখতে গেলে ঠিক কত টাকা খরচ হবে?
ISL 2026: ইন্ডিয়ান সুপার লিগ তথা দেশের অন্যতম সেরা মেগা ফুটবল প্রতিযোগিতা আইএসএল শুরু হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে। ইতিমধ্যেই সূচি সামনে চলে এসেছে। ঠিক হয়ে গেছে ব্রডকাস্টারের নামও।
আইএসএল দেখতে খরচ কত?
কিন্তু রোজ তো সবাই মাঠে যেতে পারবেন না। সেই সমস্ত সমর্থকদের ফোন থাকবে ফোনের স্ক্রিনে। এই মরশুমে আইএসএল-এর লাইভ স্ট্রিমিং দেখা যাবে ফ্যানকোড অ্যাপ্লিকেশনে (isl live watch app)। আর এই ওটিটি প্ল্যাটফর্মে খেলা দেখতে গেলে ঠিক কত টাকা খরচ হবে (isl broadcasting rights)?
সবার প্রথমে আপনার অ্যান্ড্রয়েড কিংবা অ্যাপল ফোনে ফ্যানকোড অ্যাপটি ইন্সটল করতে হবে। তারপর লগ ইন করে সাবস্ক্রাইব করতে হবে। আইএসএল দেখার জন্য মূলত তিনটি অপশন রয়েছে। প্রতিটি ম্যাচ পাসের দাম ২৫ টাকা। এবার কেউ যদি নির্দিষ্ট কোনও একটি দলের সব ম্যাচ দেখতে চান, তাহলে আপনাকে খরচ করতে হবে মোট ১৪৯ টাকা।
সিজ়ন পাসের মূল্য কমে দাঁড়াবে ২৬৯ টাকা?
আর কেউ যদি গোটা মরশুমের জন্য সাবস্ক্রিপশন নিতে চান, তাহলে খরচ করতে হবে ২৯৯ টাকা। এই প্যাকেজে সব দলের সব ম্যাচ দেখা যাবে। অর্থাৎ, এটি হচ্ছে সিজন পাস। কিন্তু নতুন ইউজারদের জন্য বিষয়টা আবার আলাদা। সেক্ষেত্রে ‘FEB10' নামে একটি কুপন কোড ব্যবহার করলে বেশ কিছু অফার থাকছে। সেক্ষেত্রে প্রতিটি ম্যাচ পিছু পাসের দাম কমে হয়ে যাবে ২২ টাকা। নির্দিষ্ট কোনও একটি দলের সব ম্যাচ দেখতে খরচ করতে হবে মাত্র ১৩৪ টাকা।
অপরদিকে, সিজ়ন পাসের মূল্য কমে দাঁড়াবে ২৬৯ টাকা। প্রসঙ্গত, এবার ফ্যানকোডের হাতে গেছে আইএসএল-এর ব্রডকাস্টিং রাইটস। তবে ফ্যানকোড আবার সোনি স্পোর্টসের সঙ্গে পার্টনারশিপ গড়ে বিড জমা দেয়। তাই ফ্যানকোড ওটিটি প্ল্যাটফর্মে আইএসএল-এর ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
