মাঝমাঠে ঝড় তুলবে ইস্টবেঙ্গল! লাল হলুদে আসছেন এই তরুণ ভারতীয় মিডফিল্ডার?

Published : Jul 15, 2024, 06:09 PM ISTUpdated : Jul 15, 2024, 11:13 PM IST
EAST BENGAL

সংক্ষিপ্ত

দলবদলের বাজারে কি ফের চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল? অন্তত সম্ভাবনা সেইরকমই। শোনা যাচ্ছে, লাল হলুদে আসতে পারেন জিকসন সিং।

দলবদলের বাজারে কি ফের চমক দিতে চলেছে ইস্টবেঙ্গল? অন্তত সম্ভাবনা সেইরকমই। শোনা যাচ্ছে, লাল হলুদে আসতে পারেন জিকসন সিং।

প্রসঙ্গত, গত মরশুমে সুপার কাপ (Super Cup) ছাড়া আর কোনও বড় ট্রফি ঘরে তুলতে পারেনি লাল হলুদ ব্রিগেড। ডুরান্ড কাপের (Durand Cup) ফাইনালে (Final) উঠলেও, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের (Mohun Bagan) কাছে হারতে হয় তাদের।

অন্যদিকে, আইএসএল-এ (Indian Super League) সাময়িক ভালো খেললেও, শেষপর্যন্ত আশানুরুপ ফলাফল হয়নি। তাই এবার শুরু থেকেই যেন ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট (Team Management)।

আর এবার তাদের নজরে তরুণ ডিফেন্সিভ-মিডফিল্ডার (Defensive-Midfielder) জিকসন সিং (Jeakson Singh Thounaojam)। সূত্রের খবর, ২৩ বছর বয়সী এই ফুটবলারটিকে দলে নিতে ভীষণভাবেই আগ্রহী লাল হলুদ কর্তারা। শোনা যাচ্ছে, কথাবার্তাও চলছে জোরকদমে। তবে একটা সময় জিকসনকে দলে নেওয়ার বিষয়ে লড়াইতে ছিল মোহনবাগানও। কিন্তু সূত্র মারফৎ জানা যাচ্ছে যে, জিকসন সিং সম্ভবত আসতে পারেন ইস্টবেঙ্গলেই।

মূলত তাঁর জন্ম মণিপুরে (Manipur)। গত মরশুমে কেরালা ব্লাস্টার্স-এর (Kerala Blasters) জার্সি গায়ে অসাধারণ ফুটবল উপহার দেন তিনি। এখনও পর্যন্ত আইএসএল-এর (Indian Super League) মঞ্চে মোট ৭৮টি ম্যাচে মাঠে নেমেছেন জিকসন (Jeakson Singh Thounaojam)। করেছেন ২টি গোল এবং ২টি অ্যাসিস্ট।

সেইসঙ্গে, ২২২৭টি সফল পাস বাড়িয়েছেন সতীর্থদের দিকে। অন্যদিকে, ২৬টি গোলের সুযোগ তৈরি করার পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে ৪০৫টি রিকভারি, ১০২টি ইন্টারসেপশন এবং ৬২টি ক্লিয়ারেন্স।

তবে শুধু ক্লাব ফুটবল নয়। জাতীয় দলের (National Team) জার্সি গায়েও জাত চিনিয়েছেন তরুণ ডিফেন্সিভ-মিডফিল্ডার জিকসন সিং (Jeakson Singh)। টিম ইন্ডিয়ার (Team India) অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ভালো ফুটবল (Football) খেলার সুবাদে তিনি সুযোগ পান সিনিয়র দলে (Senior Team)।

ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) হয়ে খেলেছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ (South Asian Football Federation Championship), ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup), বিশ্বকাপের যোগ্যতানির্ধারণী (FIFA World Cup Qualifiers) ম্যাচ এবং আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ।

সুতরাং বোঝাই যাচ্ছে যে, এহেন একজন তরুণ প্রতিভাবান ফুটবলার ইস্টবেঙ্গলে যোগ দেওয়া মানে নিঃসন্দেহে দলের শক্তি অনেকটাই বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুনঃ 

আনোয়ারকে নিয়ে চূড়ান্ত দড়ি টানাটানি, শেষপর্যন্ত ইস্টবেঙ্গল জার্সিতে মাঠে নামতে পারবেন?

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Player Transfer News: আইএসএল-এর আগেই মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে সই নতুন ফুটবলারদের, ভরসার মুখ কারা?
Indian Super League 2026: সামনে চলে এল চূড়ান্ত সূচি, আইএসএলে মোহন-ইস্টের ম্যাচ কবে কবে?