ISL: পাঞ্জাব থেকে নর্থ ইস্ট, ওড়িশা থেকে জামশেদপুর! সবার মুখেই আইএসএল জয়ের মন্ত্র

Published : Sep 06, 2024, 10:52 PM ISTUpdated : Sep 09, 2024, 07:16 PM IST
INDIAN SUPER LEAGUE

সংক্ষিপ্ত

আর মাত্র বাকি কয়েকদিন। তারপরই শুরু হচ্ছে দেশের অন্যতম মেগা ফুটবল টুর্নামেন্ট আইএসএল (Indian Super League 2024-25)।

আর মাত্র বাকি কয়েকদিন। তারপরই শুরু হচ্ছে দেশের অন্যতম মেগা ফুটবল টুর্নামেন্ট আইএসএল (Indian Super League 2024-25)।

আর তার আগে প্রত্যেক দলই যথেষ্ট আত্মবিশ্বাসী। প্রতিযোগিতা শুরুর আগে আইএসএল (ISL) মিডিয়া ডে-তে এসে সেই কথাই শোনা গেল সবার গলায়।

যেমন পাঞ্জাব এফসি (Punjab FC) কোচ পানাগিওটিস ডিমপেরিস (Panagiotis Dilmperis) জানালেন, “আমাদের দলে অনেক ভালোমানের ফুটবলার রয়েছে। তাই যতদিন যাবে, ততই আমরা উন্নতি করব। সেইসঙ্গে, অবশ্যই দলের মনোভাবকে আমি সম্মান করি। ছেলেরা যথেষ্ট আত্মবিশ্বাসী। সবথেকে বড় বিষয়, আমাদের দলের স্পিরিট। আমরা বিশ্বাস করি যে, নিজেদের সেরাটাই মাঠে দিতে পারব।”

আরও পড়ুনঃ

ম্যাচ বল থেকে খেলার নিয়মে আসছে একাধিক পরিবর্তন! নতুন মোড়কে আইএসএল, জানুন বিশদে

অন্যদিকে, ওড়িশা এফসির (Odisha FC) হেডস্যার সের্জিও লোবেরার (Sergio Lobera) কথায়, “আইএসএল আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। আমরা সামনের দিকে তাকাতে চাই। আমাদের লক্ষ্য ফাইনালে ওঠা। তাই নিজেদের সেরাটাই মাঠে দিতে হবে।”

সেইসঙ্গে, রহিম আলির (Rahim Ali) বলছেন, “আমাকে ভালো খেলতে হবে। এটা ছাড়া আমি আর কিছুই ভাবছি না। দলে সুযোগ পেলে নিজের ১০০% দিয়ে খেলার চেষ্টা করব। আরও ভালো করে প্র্যাকটিস করতে হবে আমাকে। আমি সেদিকেই ফোকাস করছি।”

আরও পড়ুনঃ

ISL: 'প্রতিটা ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ' আইএসএলে নামার আগে আত্মবিশ্বাসী মোহনবাগান

অপরদিকে, নর্থ ইস্ট ইউনাইটেড (North East United) কোচ জুয়ান পেড্রো বেনালির (Juan Pedro Benali) মতে, “গতবার আমরা আশানুরূপ পারফর্ম করতে পারিনি। সবারই কিছু না কিছু ভুল হয়েছিল। কিন্তু এবার তা শুধরে নিতে হবে। আমরা একটা একটা করে ম্যাচ ধরে এগোতে চাই।”

ওদিকে জামেশদপুর এফসির (Jamshedpur FC) হেডস্যার খালিদ জামিলের (Khalid Jamil) বক্তব্য, “আমরা গতবার বেশকিছু ভুল করেছি। তাই নকআউট রাউন্ডে যেতে পারিনি। এবার আমাদের সেইগুলো সেটা শুধরে নিতে হবে। তবে একদমই চাপে নেই আমাদের দল। আর একমাত্র ভারতীয় হেডকোচ হিসেবে আমার বাড়তি কোনও অনুভূতিও নেই।”

আরও পড়ুনঃ

ISL: মুডে রয়েছে ইস্টবেঙ্গল, টুর্নামেন্ট শুরুর আগে কুয়াদ্রাত বললেন ‘ফোকাস এখন আইএসএলে’

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Mohun Bagan: "নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি", মোহনবাগান কোচের মুখে আত্মবিশ্বাসের সুর
ফের শীর্ষকর্তার নিশানায় বিনিয়োগকারী সংস্থা, আইএসএল শুরুর আগেই তাল কাটল ইস্টবেঙ্গলে