ISL: ওড়িশা বধ করলেই লিগ শিল্ড পকেটে! মাঠে নামার আগেই মুখ খুললেন মোলিনা

Published : Feb 23, 2025, 03:01 PM IST
Mohun Bagan

সংক্ষিপ্ত

মোহনবাগানের সামনে এবার ওড়িশা। 

সবুজ মেরুন তাণ্ডব শুরু হওয়ার অপেক্ষায় আছেন সমর্থকরা। চলতি আইএসএলে (Indian Super League 2024-25) এখনও অবশ্য তিনটি ম্যাচ বাকি রয়েছে মোহনবাগানের (Mohun Bagan)।

তবে বাকি দুটি ম্যাচ শুধুমাত্র নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে, যদি রবিবার ওড়িশাকে হারিয়ে দিতে পারে মোহনবাগান। আর সেইসঙ্গে, আইএসএল-এর ইতিহাসে প্রথম দল হিসেবে লিগ শিল্ড নিজেদের দখলে রাখতে পারবে সবুজ মেরুন ব্রিগেড।

সেই কাজটা কিন্তু খুব একটা কঠিন নয়। তাই ওড়িশা ম্যাচের আগেরদিন মোহনবাগান ড্রেসিংরুমের পরিবেশ যথেষ্ট ফুরফুরে। ম্যাচের আগেরদিন চোখ বেঁধে অনুশীলন করতে দেখা গেছে মোহনবাগান ফুটবলারদের।

ম্যাচের আগেরদিন মোহনবাগান হেড কোচ জোসে মোলিনা সাংবাদিক সম্মেলনে এসে জানালেন, “লিগ শিল্ড জিততে নামব, এটা আমরা ভাবছিই না। আমাদের কাছে এটা আসলে অন্য আরেকটা ম্যাচের মতোই। আর সেটা জেতাই আমাদের একমাত্র লক্ষ্য। তাই আমরা তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই খেলতে নামব। আমরা জানি ঠিক কোন কাজটা আমাদের করতে হবে। অতএব, তিনটে বিভাগেই আমাদের সেরা খেলাটা উপহার দিতে হবে। আমরা কিন্তু এখনও লিগ শিল্ড জিতিনি। তাই আরাম করার কোনওরকম জায়গা নেই। ম্যাচ জেতার ব্যাপারে গোটা দল আত্মবিশ্বাসী।”

তিনি আরও যোগ করেছেন, “প্রতিপক্ষ দলের বিষয়ে সবসময় একটাই কথা বলে এসেছি। এক্ষেত্রেও ওরা যথেষ্ট শক্তিশালী। আমাদের তাই কঠিন লড়াই করতে হবে। ওড়িশার বিরুদ্ধে জেতা একদমই সহজ হবে না। আশা করি, সমস্ত প্রতিকূলতা কাটিয়ে উঠে আমরা ভালো ম্যাচ উপহার দিতে পারব বলেই বিশ্বাস।”

মোলিনার কথায়, “শুরু থেকেই দলের ছেলেরা অনেক পরিশ্রম করেছে। কারণ, আমরা একটা দল বা ইউনিট হিসেবে খেলছি।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

East Bengal: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিল্লি জয়, আইএসএল-এ ছুটছে ইস্টবেঙ্গল
East Bengal: 'বাংলা ভাষার টানে থাকি লাল-হলুদ জুড়ে...' শ্রদ্ধা ইস্টবেঙ্গল সমর্থকদের