প্রয়াত কিংবদন্তি দিয়েগো মারাদোনা যোগ দেওয়ার পর বদলে গিয়েছিল ইটালির অখ্যাত ক্লাব নাপোলি। সারা বিশ্বে বিখ্যাত হয়ে গিয়েছিল এই ক্লাব। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিকেও বদলে দিচ্ছেন লিওনেল মেসি। তাঁর জন্যই ইন্টার মায়ামির জনপ্রিয়তা বাড়ছে।
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে নিয়মিত গোল করে চলেছেন লিওনেল মেসি
ইন্টার মায়ামির হয়ে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। এর মধ্যে তাঁর ৯ গোল হয়ে গেল।
310
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় গোল করেন লিওনেল মেসি
লিগস কাপ সেমি-ফাইনালে ২০ মিনিটের মাথায় ৩০ গজ দূর থেকে মাটি ঘেঁষা শটে গোল করেন লিওনেল মেসি। তাঁর দল ২-০ এগিয়ে যায়।
410
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে প্রথমার্ধের শেষে ৩-০ এগিয়েছিল ইন্টার মায়ামি
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ৩ মিনিটের মাথায় প্রথম গোল করেন জোশেফ মার্টিনেজ। এরপর ২০ মিনিটে গোল করেন লিওনেল মেসি। ৪৫ মিনিটে তৃতীয় গোল করেন জর্ডি আলবা।
510
লিগস কাপ সেমি-ফাইনালে ইন্টার মায়ামির হয়ে চতুর্থ গোল করেন ডেভিড রুইজ
৭৩ মিনিটে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ব্যবধান কমান বেদোয়া। এরপর ৮৩ মিনিটে ইন্টার মায়ামির হয়ে চতুর্থ গোল করেন ডেভিড রুইজ।
ঘরের মাঠ সুবারু পার্কে গত ৩৮ ম্যাচের মধ্যে মাত্র ১টি ম্যাচেই হারের মুখ দেখেছিল ফিলাডেলফিয়া ইউনিয়ন। সেই দলকেই উড়িয়ে দিলেন লিওনেল মেসিরা।
710
মেজর লিগ সকারে অন্যতম শক্তিশালী দল ফিলাডেলফিয়া ইউনিয়ন, সবচেয়ে দুর্বল ছিল ইন্টার মায়ামি
মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে আছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। সেখানে সবার শেষে ইন্টার মায়ামি। কিন্তু লিওনেল মেসি যোগ দেওয়ার পর পরিস্থিতি বদলে গিয়েছে।
আগামী মরসুমের কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের যোগ্যতা অর্জন করল ইন্টার মায়ামি
লিগস কাপ ফাইনালে পৌঁছে যাওয়ার সুবাদে আগামী মরসুমের কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের যোগ্যতা অর্জন করল ইন্টার মায়ামি।
1010
ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে কঠিন পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ লিওনেল মেসি
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবের হয়ে খেলা শুরু করার পর ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে ম্যাচটিই লিওনেল মেসির কাছে সবচেয়ে কঠিন ছিল। কিন্তু সেই ম্যাচে সহজ জয় পেল তাঁর দল।
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.