বিশ্বের অন্যতম ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি ১৪ বছর পর, ফের একবার ভারতে আসছেন। তিনি কলকাতা, মুম্বই, দিল্লী এবং আহমেদাবাদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। এর আগে ২০১১ সালে, ভারতে এসেছিলেন মেসি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশীয় ক্রিকেটের দুই মহাতারকা দুই সচিন ও ধোনির সঙ্গে দেখা করবেন তিনি।
24
কলকাতায় মেসির মূর্তি
মেসির ভারত সফর শুরু হবে আগামী ১৩ই ডিসেম্বর, কলকাতার সল্টলেক স্টেডিয়াম থেকে। এখানে 'GOAT কনসার্ট' এবং 'GOAT কাপ' অনুষ্ঠিত হবে। সৌরভ গঙ্গোপাধ্যায়, বাইচুং ভুটিয়া এবং লিয়েন্ডার পেজের সঙ্গে তিনি মাঠে নামতে পারেন।
34
এই সফরে কনসার্ট ও ফুটবল মাস্টারক্লাসও থাকবে বলে খবর
মুম্বইতে মেসি 'সঙ্গীত GOAT কাপ'-এর অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এই অনুষ্ঠানে শাহরুখ খান, সচিন তেন্ডুলকর এবং মহেন্দ্র সিং ধোনির মতো বলিউডের তারকা ও ক্রীড়াবিদরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এই সফরে কনসার্ট ও ফুটবল মাস্টারক্লাসও থাকবে বলে খবর।
দিল্লী এবং আহমেদাবাদেও মেসির অনুষ্ঠান রয়েছে। আগামী ১৫ই ডিসেম্বর, লিওনেল মেসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। সবথেকে বড় বিষয়, কলকাতায় তাঁর জন্য আসাম চা সহ বিশেষ খাবারের আয়োজন করা হবে বলে জানা যাচ্ছে। টিকিটের দাম ৩৫০০ টাকা থেকে শুরু হতে পারে।
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.