Real Madrid: 'কেন খারাপ রেফারিং?' প্রশ্ন তুলে লা লিগা থেকে নাম তুলে নেওয়ার হুমকি রিয়ালের

Published : Feb 18, 2025, 08:33 PM IST
Real Madrid

সংক্ষিপ্ত

লা লিগা ছেড়ে বেরিয়ে যেতে চায় রিয়াল মাদ্রিদ।

স্পেনের সর্বোচ্চ স্তরের ফুটবল লিগ হল লা লিগা। কিন্তু এবার সেই লিগ থেকেই বেরিয়ে যেতে চাইছে ৩৬ বারের বিজয়ী দল রিয়াল মাদ্রিদ।

সম্প্রতি জুড বেলিংহ্যামকে লাল কার্ড দেখানো ঘিরেই বিতর্কের সূত্রপাত। লা লিগা কর্তৃপক্ষ এবং স্পেনের ফুটবল সংস্থাকে এবার হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে যে, রেফারিংয়ের মান উন্নতি না হলে নিজের দেশের লিগ থেকে বেরিয়ে যেতে কোনওরকম দ্বিধা থাকবে না তাদের।

ওসাসুনার বিরুদ্ধে ম্যাচে রেফারি হোসে লুইস মুনুয়েরা মন্তেরো লাল কার্ড দেখান রিয়াল ফুটবলার বেলিংহ্যামকে। আর সেই সিদ্ধান্তেই রীতিমতো অবাক হয়ে যান ঐ ইংরেজ ফুটবলার। রেফারির অভিযোগ ছিল, তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বেলিংহ্যাম।

কিন্তু বেলিংহ্যাম বলেন, তা একেবারেই সত্যি কথা নয়। গোল নষ্ট করে তিনি নিজেই নিজেকে দোষারোপ করতে শুরু করেছিলেন। যা প্রায়শই করে থাকেন তিনি। রেফারিকে অবশ্য টলানো যায়নি। রিয়াল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এতটাই ক্ষিপ্ত যে, সরাসরি লিগ থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে।

এমনকি, এই শোনা যাচ্ছে যে, ইউরোপের অন্য কোনও দেশের লিগেও যোগ দিতে পারে তারা। ইতালি, ফ্রান্স কিংবা জার্মানির লিগে খেলতে দেখা যেতে পারে তাদের। তবে অন্য দেশের লিগে খেলতে সেই দেশের লিগ কর্তৃপক্ষ এবং উয়েফার অনুমতি নিতে হয়।

রিয়ালের গুরুতর অভিযোগ, স্পেনে রেফারিদের মান কার্যত, তলানিতে এসে ঠেকেছে এবং ইচ্ছা করেই রিয়ালের বিরুদ্ধে খারাপ রেফারিং করা হচ্ছে। যেন খারাপ রেফারিংয়ের সব সীমা পেরিয়ে গেছে, এইরকমই অভিযোগ রিয়াল মাদ্রিদের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Diego Maradona: নিলামে দিয়েগো মারাদোনার 'হ্যান্ড অফ গড'-এর বল, কত দাম উঠল?
East Bengal: ডুরান্ড ট্রফি জয়ের জন্য পতাকা উত্তোলন এবং একইদিনে কলকাতা লিগেও জিতল লাল হলুদ, দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা