Youth Derby: শেষপর্যন্ত ডার্বি জিততে পারল ইস্টবেঙ্গল, মোহনবাগানকে হারাল লাল হলুদের যুবরা

Published : Feb 18, 2025, 06:50 PM IST
East Bengal Junior Team

সংক্ষিপ্ত

শেষপর্যন্ত ডার্বি জেতা সম্ভব হল ইস্টবেঙ্গলের পক্ষে।

অবশেষে ডার্বি জিততে পারল ইস্টবেঙ্গল (East Bengal)। মোহনবাগানকে (Mohun Bagan) হারাল ইস্টবেঙ্গলের যুব দল।

চলতি মরশুমে সিনিয়র দল হোক কিংবা বয়সভিত্তিক দল, সব স্তরের ডার্বিতেই কার্যত পরাজিত হয়েছে লাল হলুদ ব্রিগেড। আরও পরিষ্কারভাবে বললে একাধিপত্য দেখিয়েছে সবুজ মেরুন শিবির। কিন্তু মঙ্গলবার, রিল্যায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের (RFDL) ডার্বিতে সেই ছবি কিন্তু বদলে গেল। জয়ে ফিরল ইস্টবেঙ্গল।

এদিন লিগের জোনাল পর্বের ফিরতি ডার্বিতে মোহনবাগানকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। তবে মাত্র কয়েকদিন আগেই এই জোনাল ডার্বিতে নৈহাটি স্টেডিয়ামে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে পরাজিত করে মোহনবাগান। মঙ্গলবার, সেই হারেরই যেন মধুর বদলা নিল ইস্টবেঙ্গল। এদিন ম্যাচের শুরুটা অবশ্য খুব একটা ভালো হয়নি লাল হলুদের জন্য।

ম্যাচের ১১ মিনিটেই, পেনাল্টি পায় মোহনবাগান। কিন্তু টাইসনের আদায় করা সেই পেনাল্টি থেকে গোল করতে পারেনি সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু তারপর থেকেই ম্যাচে ক্রমশ দাপট দেখাতে শুরু করে ইস্টবেঙ্গল। লাল হলুদের হয়ে ম্যাচের ৩৪ মিনিটে, প্রথম গোলটি করেন আরোমল পি।

ম্যাচের প্রথমার্ধে অবশ্য আর কোনও গোল হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুটা বেশ ভালো করে ইস্টবেঙ্গল। খেলার ৭১ মিনিটে, আরও একটি গোল করে লাল হলুদ ব্রিগেডকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন শ্যামল বেসরা। বলা চলে, ডিফেন্সের ভুলে গোল খায় মোহনবাগান। তবে কিছুক্ষণ পর একটি গোল পরিশোধ করেন মোহনবাগান ফুটবলার পাসাং দোরজি তামাং।

তবে তাতে ম্যাচের ফলাফল একদমই বদলে যায়নি। সবমিলিয়ে বিভিন্ন স্তরের ১৩টি ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। তার মধ্যে অবশ্য ৯টি ম্যাচেই জিতেছে মোহনবাগান। অর্থাৎ, পাল্লা ভারী সেই সবুজ মেরুনেরই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

East Bengal: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিল্লি জয়, আইএসএল-এ ছুটছে ইস্টবেঙ্গল
East Bengal: 'বাংলা ভাষার টানে থাকি লাল-হলুদ জুড়ে...' শ্রদ্ধা ইস্টবেঙ্গল সমর্থকদের