Santosh Trophy: 'রবি'-র কিরণে উজ্জ্বল বাংলা, সন্তোষে বাজিমাৎ করল বাংলার ছেলেরা

Published : Dec 31, 2024, 10:15 PM IST
Bengal Football Team

সংক্ষিপ্ত

বছর ঠিক শেষ হওয়ার প্রাক মুহূর্তে সেরা উপহার বাংলার ফুটবলপ্রেমী জনতার জন্য।

ফুটবলের মঞ্চে আবারও ভারতসেরা বাংলা। ঠিক পাক্কা ৬ বছর পর, সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হল বাংলা ফুটবল দল। এই নিয়ে মোট ৩৩ বার সন্তোষ ট্রফি বাংলার ঘরে।

এই বছর কোচ সঞ্জয় সেনের হাত ধরে প্রথম থেকেই বেশ ছন্দে ছিল বাংলা ফুটবল দল। এর আগে গত ২০১৭-১৮ এবং ২০২১-২২ মরশুমে সন্তোষ ট্রফি ফাইনালে কেরালার কাছে হেরে গেছিল বাংলা। যেন তীরে এসে তরী ডুবে যাচ্ছিল বারবার। আর সেই দুবারই টাইব্রেকারে পরাজিত হয় বাংলা।

কিন্তু এবার সেই কেরালাকে হারিয়ে দিয়েই চ্যাম্পিয়ন হল সঞ্জয় সেনের বাংলা দল। একঝাঁক তরুণ তুর্কিদের নিয়ে গড়া এই দলই করল বাজিমাৎ। এমনিতে গত ২০১৬-১৭ মরশুমের পর, আবার ফুটবলের জাতীয় মঞ্চে চ্যাম্পিয়ন হল বাংলা। মঙ্গলবার, ফাইনালে সেই কেরালাকেই ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নিল তারা।

তবে এদিন ম্যাচে গোল আসে অতিরিক্ত সময়ে। বাংলার হয়ে একমাত্র গোলটি করেন রবি হাঁসদা। শক্তিশালী কেরালার বিরুদ্ধে ঘর সামলে নিয়ে আক্রমণে যাওয়ার পরিকল্পনা করে দল সাজিয়েছিলেন বাংলার কোচ। হায়দ্রাবাদের বালাযোগী স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ এবং প্রতি আক্রমণে খেলা বেশ জমে ওঠে। দুর্দান্ত ফুটবল উপহার দেন চাকু মান্ডিরা। যতই ম্যাচ এগোতে থাকে, ততই মাঝমাঠের দখল নিতে শুরু করে বাংলার ছেলেরা। আর এরপরেই কেরালার রক্ষণ রীতিমতো বেগ পেতে শুরু করে। কিন্তু গোল আসছিল না কিছুতেই। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য অবস্থাতেই।

এরপর ম্যাচের ৮৩ মিনিটে, কর্নার থেকে বল পেয়ে গোল করার সুযোগ পেয়েছিলেন সেই চাকু। কিন্তু কেরালার ক্রিস্টি ডেডিসের গায়ে লেগে বল চলে যায় বাইরে। নির্ধারিত সময় পর্যন্ত কোনও গোল হয়নি। যখন সবাই ধরেই নিয়েছেন, ম্যাচ টাইব্রেকারে যাচ্ছে। ঠিক সেই সময় জ্বলে উঠলেন রবি।

অতিরিক্ত সময়ে ম্যাচ উইনিং গোল করে বাংলাকে চ্যাম্পিয়ন করেন রবি হাঁসদা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Mohun Bagan Transfer Update: তিনি আসছেন মোহনবাগানে? এই ফুটবলারের দিকে তীক্ষ্ণ নজর সবুজ মেরুনের
World Cup Broadcast in India: ভারতে ফুটবল বিশ্বকাপ দেখাবে এই সংস্থা? ব্রডকাস্টারদের তরফে লঞ্চ নতুন চার চ্যানেল