Euro Cup: লড়াই এবং পাল্টা লড়াই, স্লোভাকিয়া বনাম রোমানিয়া ম্যাচ ১-১ গোলে ড্র

Published : Jun 26, 2024, 11:25 PM ISTUpdated : Jun 26, 2024, 11:51 PM IST
EURO CUP 2024

সংক্ষিপ্ত

ইউরো কাপ (Euro Cup 2024) গ্রুপ পর্যায়ের অপর গুরুত্বপূর্ণ ম্যাচে, জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট (Frankfurt) স্টেডিয়ামে মুখোমুখি হয় স্লোভাকিয়া বনাম রোমানিয়া (Slovakia vs Romania Euro 2024 )। এই ম্যাচের ফলাফল ১-১। 

ইউরো কাপ (Euro Cup 2024) গ্রুপ পর্যায়ের অপর গুরুত্বপূর্ণ ম্যাচে, জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট (Frankfurt) স্টেডিয়ামে মুখোমুখি হয় স্লোভাকিয়া বনাম রোমানিয়া (Slovakia vs Romania Euro 2024 )। এই ম্যাচের ফলাফল ১-১।

এই ম্যাচে শুরু থেকেই আক্রমণে ঝড় তোলে স্লোভাকিয়া (Slovakia)। খেলার ৯ মিনিটে, ডেভিডের (David Hancko) শট একটুর জন্য বাইরে চলে যায়। যদিও পাল্টা রোমানিয়ার (Romania) একটি অ্যাটাকও সেভ করেন স্লোভাকিয়া গোলরক্ষক। কিন্তু বারবার এই ম্যাচে আধিপত্য বিস্তারের চেষ্টায় ছিল স্লোভাকিয়া। অন্যদিকে, ম্যাচের (Slovakia vs Romania Euro 2024 Live) ১২ মিনিটে, রোমানিয়ার র‍্যাজভান মারিনের (Razvan Marin) শট একটুর জন্য বাইরে চলে যায়।

আর এরপর থেকেই আক্রমণ এবং প্রতি আক্রমণে খেলা বেশ জমে ওঠে। ম্যাচের ২৪ মিনিটে, লিড নেয় স্লোভাকিয়া। ডুডার (Ondrej Duda) গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে সেই লিড তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি (স্লোভাকিয়া বনাম রোমানিয়া ইউরো ২০২৪)।

খেলার ৩৫ মিনিটে, পেনাল্টি পায় রোমানিয়া। সেই পেনাল্টি থেকেই গোল করে ম্যাচে সমতা ফেরায় তারা। গোল করেন র‍্যাজভান মারিন। তারপর এই ম্যাচে আর কোনও গোল হয়নি। প্রথমার্ধ শেষ হয় ১-১ ফলাফল নিয়ে (স্লোভাকিয়া বনাম রোমানিয়া ইউরো ২০২৪ লাইভ)।

দ্বিতীয়ার্ধের খেলাও বেশ জমে ওঠে। ম্যাচের ৬৪ মিনিটে, স্লোভাকিয়ার আক্রমণ প্রতিহত হয় রোমানিয়া ডিফেন্সের কাছে। সেকেন্ড হাফে আক্রমণ এবং প্রতি আক্রমণের মধ্য দিয়ে ম্যাচের রাশ ছিল দুই দলের হাতেই। কিন্তু পরবর্তী গোলের দরজা খুলতে পারেনি কেউ।

একাধিক সুযোগ তৈরি হলেও, গোলে রুপান্তরিত হয়নি। ম্যাচের ৮১ মিনিটে, স্লোভাকিয়ার ফ্রিকিক প্রতিহত হয় মানব প্রাচীরে। শেষপর্যন্ত, আর কোনও দলই গোল করতে পারেনি। ম্যাচ শেষ হয় ১-১ ফলাফল নিয়েই।

আরও পড়ুনঃ

Euro Cup: বেলজিয়ামের বিরুদ্ধে হার না মানা দুরন্ত লড়াই, লুকাকুদের রুখে দিল ইউক্রেন

Euro Cup: ইতিহাস রচনা করল অস্ট্রিয়া, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩-২ গোলে জয়

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

আল-হিলালে যোগ দিলেন, প্রাক্তন সতীর্থ রোনাল্ডোর বিরুদ্ধে লড়াই বেনজেমার
ISL 2026: আইএসএল কোথায় দেখা যাবে? ব্রডকাস্টিং রাইটস পেল নতুন সংস্থা, ম্যাচ সম্প্রচার হবে টিভি এবং অ্যাপে