UEFA Champions League: ফের বার-পোস্টে ধাক্কা পিএসজি-র, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ড

Published : May 08, 2024, 02:37 AM ISTUpdated : May 08, 2024, 02:59 AM IST
Borussia Dortmund

সংক্ষিপ্ত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে বিপুল অর্থ খরচ করে নামী-দামী তারকাদের নিয়ে দল গঠন করেও সাফল্য পাচ্ছে না প্যারিস সাঁ-জা।

প্রথম লেগে ২ বার, দ্বিতীয় লেগে ৪ বার! বার-পোস্টে ধাক্কা খেল প্যারিস সাঁ-জা-র আক্রমণ। ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালে প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে ছিটকে গেল পিএসজি। প্রথম লেগে ১-০ জয়ের পর দ্বিতীয় লেগেও একই ব্যবধানে জয় পেল বরুশিয়া। মঙ্গলবার রাতে পিএসজি-র বিরুদ্ধে ৫০ মিনিটে একমাত্র গোল করেন ম্যাটস হুমেলস। পূর্ণ আধিপত্য নিয়ে খেলেও সমতা ফেরাতে পারল না পিএসজি। ২ লেগ মিলিয়ে ২-০ জয় পেয়ে ফাইনালে পৌঁছে গেল বরুশিয়া। দ্বিতীয় সেমি-ফাইনালে বায়ার্ন মিউনিখ যদি রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিতে পারে, তাহলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে জার্মানির ২ ক্লাবের লড়াই দেখা যাবে।

পরপর সুযোগ নষ্ট পিএসজি-র

বরুশিয়ার বিরুদ্ধে এই ম্যাচে পিছিয়ে থেকে খেলতে নেমেছিল পিএসজি। ঘরের মাঠে ২-০ জয় পেলে ফাইনালে পৌঁছে যেতেন কিলিয়ান এমবাপে, উসমানে ডেম্বেলেরা। সেই লক্ষ্যে ম্যাচের শুরু থেকেই তাঁরা আক্রমণে ঝাঁপিয়ে পড়েন। প্রথমার্ধেই একাধিক সুযোগ নষ্ট করে পিএসজি। দ্বিতীয়ার্ধে আরও দাপট ছিল এমবাপেদের। পিএসজি-র রক্ষণ ও গোলকিপারের ভুলে পাওয়া কর্নার কিক থেকে হেডে হুমেলসের গোল ছাড়া আর বিশেষ আক্রমণ করতে পারেনি বরুশিয়া। বারবার আক্রমণ করতে থাকে পিএসজি। কিন্তু সব আক্রমণই প্রতিহত হয়। ২ বার পোস্ট এবং ২ বার পোস্টে লাগে বল। ফলে এবারও চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হল পিএসজি-কে।

তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া

১৯৯৭ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতে বরুশিয়া ডর্টমুন্ড। সেবার ফাইনালে ইটালির বিখ্যাত ক্লাব জুভেন্টাসকে ৩-১ উড়িয়ে দেয় বরুশিয়া। ২০১৩ সালে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছলেও, সেবার বায়ার্ন মিউনিখের কাছে ১-২ হেরে রানার্স হয় বরুশিয়া। এবার ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে চলেছে বায়ার্ন মিউনিখ বা রিয়াল মাদ্রিদ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Erik ten Hag: জোরালো হচ্ছে দাবি, চলতি মরসুম শেষের আগেই এরিক টেন হ্যাগকে ছাঁটাই ম্যান ইউয়ের?

Abhradeep Saha: ৫ গোলে জিতে 'অ্যাংরি র‍্যান্টম্যান' অভ্রদীপ সাহাকে শ্রদ্ধার্ঘ্য চেলসির

Lionel Messi: নতুন রেকর্ড লিওনেল মেসির, মেজর লিগ সকারে বড় জয় ইন্টার মায়ামির

PREV
Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

East Bengal ISL 2026: ত্রাতা সেই মুখ্যমন্ত্রী! যুবভারতীতেই আইএসএল খেলবে ইস্টবেঙ্গল, খুশি সমর্থকরা
ISL 2026 Subscription: আইএসএল দেখতে খরচ কত? প্রিয় দলের খেলা দেখতে কিনতে হবে ম্যাচ পাস