Futsal: ব্রাজিলের ক্লাবের সঙ্গে চুক্তি, ভারতে ফুটসলের উন্নতির লক্ষ্যে বিশেষ উদ্যোগ

Published : Nov 14, 2026, 05:57 PM IST
Former Brazil Captain Cafu Futsal

সংক্ষিপ্ত

Futsal India: ভারতে ফুটবলের উন্নতির চেষ্টার পাশাপাশি ফুটসলের উন্নতির চেষ্টাও চলছে। ফুটবলের মতোই বাংলা থেকেই ফুটসলের উন্নতির বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে বিখ্যাত দেশ ব্রাজিলের (Brazil) ফুটসল ক্লাবের সাহায্য নেওয়া হচ্ছে।

DID YOU KNOW ?
ফুটসলের উন্নতির উদ্যোগ
বাংলায় ফুটবলের পাশাপাশি ফুটসলের উন্নতির উদ্যোগ নেওয়া হয়েছে। একাধিক ক্লাব তৈরির পাশাপাশি লিগও চালু করা হয়েছে।

Futsal News: বাংলা তথা সারা দেশে ফুটসলের উন্নতির লক্ষ্যে ব্রাজিলের (Brazil) বিখ্যাত ক্লাব ম্যাগনাস ফুটসল ক্লাবের (Magnus Futsal Club) সঙ্গে চুক্তি করল নর্থ বেঙ্গল ফাইটারস এফসি (North Bengal Fighters FC)। এই দুই ক্লাবের কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে আন্তর্জাতিক মানের ফুটসাল প্রশিক্ষণ পদ্ধতি, উন্নত কোচিং কৌশল এবং আধুনিক খেলার দর্শনকে ভারতীয় যুব ফুটবলারদের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য। বর্তমানে আধুনিক ফুটবলে খেলোয়াড়দের টেকনিক্যাল দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, বল নিয়ন্ত্রণ, স্থান ব্যবহারের দক্ষতা এবং খেলার পরিস্থিতি বোঝার ক্ষমতা বৃদ্ধিতে ফুটসালের গুরুত্ব ক্রমশ বাড়ছে। সেই প্রেক্ষাপটে ম্যাগনাস ফুটসল ক্লাব ও নর্থ বেঙ্গল ফাইটারস এফসি-র এই ভারত-ব্রাজিল অংশীদারিত্ব দেশের যুব ফুটবল ও ফুটসলের উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

ভারতে ফুটসলের উন্নয়নের বিষয়ে আশাবাদী ম্যাগনাস ফুটসল ক্লাব

নর্থ বেঙ্গল ফাইটারস এফসি-র সঙ্গে চুক্তির বিষয়ে ম্যাগনাস ফুটসল ক্লাবের প্রেসিডেন্ট ফেলিপে ড্রোমুন্ড (Fellipe Drommund) বলেছেন, ‘ব্রাজিলে ফুটসলের ৪০ বছরেরও বেশি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। ম্যাগনাস বহু প্রতিভাবান ফুটসাল খেলোয়াড় তৈরি করেছে। ভারতে প্রতিভার কোনও অভাব নেই, কিন্তু প্রয়োজন সুনির্দিষ্ট প্রশিক্ষণ পদ্ধতি, কাঠামোবদ্ধ কোচিং ব্যবস্থা এবং খেলার গভীর উপলব্ধি। আমাদের ম্যাগনাস স্কুল অ্যাপ খেলোয়াড় ও কোচদের খেলা বুঝতে এবং ম্যাগনাসের প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে জানতে সাহায্য করবে।’

ফুটসলে ভারত-ব্রাজিল গাঁটছড়া

নর্থ বেঙ্গল ফাইটারস এফসি-র ডিরেক্টর ও সিইও এবং ভারতে কাঠামোবদ্ধ ফুটসল উন্নয়নের অন্যতম প্রাথমিক উদ্যোক্তা অপরূপ চক্রবর্তী ব্রাজিলের ক্লাবের সঙ্গে গাঁটছড়ার বিষয়ে বলেছেন, 'আমাদের লক্ষ্য শুধুমাত্র ফুটসল খেলোয়াড় তৈরি করা নয়; আমাদের উদ্দেশ্য আরও বৃহত্তর। আমরা চাই ম্যাগনাসের প্রশিক্ষণ পদ্ধতি ভারতের অন্যতম সেরা ফুটবল অ্যাকাডেমিগুলির কাছে পৌঁছে দিতে এবং তাদের ফুটবল প্রশিক্ষণের সঙ্গে ফুটসলের আধুনিক কৌশল ও নীতিগুলিকে সংযুক্ত করতে উৎসাহিত করতে। সঠিক প্রশিক্ষণ পদ্ধতি যদি সঠিক অ্যাকাডেমিগুলিতে পৌঁছে দেওয়া যায়, তাহলে আমরা এমন একটি নতুন প্রজন্মের ফুটবলার তৈরি করতে পারব, যারা খেলাটিকে আরও গভীরভাবে বুঝবে এবং ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ফুটবল খেলতে শিখবে। ফুটবলের সামগ্রিক উন্নয়নে ফুটসলকে একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।' এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক প্রশিক্ষণ পদ্ধতি ও জ্ঞানকে ভারতীয় ফুটবলের তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার পাশাপাশি উত্তরবঙ্গের প্রতিভাবান খেলোয়াড়দের জন্যও আন্তর্জাতিক মানের উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪০
৪০ বছরেরও বেশি সময় ধরে ফুটসল নিয়ে কাজ করছে ম্যাগনাস।
ব্রাজিলের বিখ্যাত ক্লাব ম্যাগনাস ৪০ বছরেরও বেশি সময় ধরে ফুটসলের উন্নতির লক্ষ্যে কাজ করে চলেছে।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Football India vs New Zealand: ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত, অনুশীলনে মধ্যমণি খালিদ
SAFF Championship 2026: ভুটানের বিরুদ্ধে জয়, সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত