Guillermo Ochoa: বিশ্বকাপ ফুটবলে রেকর্ড গড়ে অবসর, স্বপ্নের বিদায় ওচোয়ার

Published : Jun 25, 2026, 10:28 PM ISTUpdated : Jun 25, 2026, 10:35 PM IST
Guillermo Ochoa

সংক্ষিপ্ত

Guillermo Ochoa Record: বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে ষষ্ঠবার বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) মূলপর্বে কোনও ম্যাচে খেলার রেকর্ড গড়েছেন মেক্সিকোর (Mexico) গোলকিপার গিলেরমো ওচোয়া। তিনি চেকিয়ার (Czechia) বিরুদ্ধে ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন।

DID YOU KNOW ?
ষষ্ঠ বিশ্বকাপে ওচোয়া
বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ ফুটবলে কোনও ম্যাচে খেলার সুযোগ পেলেন গিলেরমো ওচোয়া।

FIFA World Cup 2026: দেশের মাটিতে বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে কোনও ম্যাচ খেলে সসম্মানে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার সুযোগ সবাই পান না। সেই বিরল সুযোগ পেলেন মেক্সিকোর (Mexico) গোলকিপার গিলেরমো ওচোয়া (Guillermo Ochoa)। এই অভিজ্ঞ গোলকিপার বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে ষষ্ঠবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে কোনও ম্যাচ খেলার রেকর্ড গড়লেন। আজটেকা স্টেডিয়ামে (Azteca Stadium) চেকিয়ার (Czechia) বিরুদ্ধে ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন ওচোয়া। ৮০,০০০ দর্শক তাঁকে বিদায় জানালেন। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে জায়গা করে নিয়েছেন এই গোলকিপার। তাঁর দল বিশ্বকাপে কোনওবারই খুব বেশিদূর এগোতে পারেনি। তবে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সারা বিশ্বের শ্রদ্ধা আদায় করে নিয়েছেন ওচোয়া।

গ্রুপের শীর্ষে থেকে নক-আউটে মেক্সিকো

চলতি বিশ্বকাপ ফুটবলে গ্রুপ এ-তে তিন ম্যাচ জিতে নক-আউটের যোগ্যতা অর্জন করেছে মেক্সিকো। এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা (South Africa), দক্ষিণ কোরিয়া (South Korea) ও চেকিয়ার বিরুদ্ধে জয় পেয়েছে। গ্রুপের শেষ ম্যাচে চেকিয়ার বিরুদ্ধে ৩-০ জয় পেল মেক্সিকো। এই ম্যাচে শেষ ১৪ মিনিট পরিবর্ত খেলোয়াড় হিসেবে খেলার সুযোগ পান ওচোয়া। তিনি দর্শকদের অভিবাদনের মধ্যে দিয়ে মাঠে নামেন। মাঠও ছাড়লেন সাধুবাদের মধ্যে দিয়ে। সতীর্থরাও এই গোলকিপারকে শ্রদ্ধা জানালেন।

 

 

আজটেকায় অভিষেক, সেখানেই বিদায়ী ম্যাচ

ওচোয়ার কাছে আজটেকা স্টেডিয়াম বিশেষ আবেগের জায়গা। এখানেই তিনি ২০০৪ সালে ক্লাব আমেরিকার (Club America) হয়ে সিনিয়র ফুটবলে প্রথম ম্যাচ খেলার সুযোগ পান। এই স্টেডিয়ামেই আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ খেললেন এই গোলকিপার। তিনি বিদায়ী ম্যাচ খেলার পর বলেছেন, 'আমার প্রথম ম্যাচ ছিল আজটেকায়। আমার শেষ ম্যাচও হল আজটেকায়। আমার কেরিয়ারের শেষ অধ্যায় সুন্দর হল। সবাইকে ধন্যবাদ জানাই।' চলতি বিশ্বকাপ ফুটবলে এখনও পর্যন্ত কোনও ম্যাচে গোল হজম করেনি মেক্সিকো। প্রথম গোলকিপার রাউল র‍্যাঙ্গেল (Raul Rangel) গোল হজম করেননি। তাঁর পরিবর্ত হিসেবে খেলতে নেমে ওচোয়াও গোল হজম করেননি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫৪
মেক্সিকোর জাতীয় দলের হয়ে ১৫৪ ম্যাচ খেলেছেন ওচোয়া।
মেক্সিকোর গোলকিপার গিলেরমো ওচোয়া জাতীয় দলের হয়ে ১৫৪ ম্যাচ খেলেছেন। চেকিয়ার বিরুদ্ধে খেলে তিনি অবসর নিলেন।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: বিশ্বকাপের শিক্ষা ভারতে কাজে লাগবে? কী মত রেফারি, ম্যাচ কমিশনারদের?
Neymar: ৯৮১ দিন পর ব্রাজিলের হয়ে খেলার সুযোগ পেলেন, চোখে জল নেইমারের