FIFA World Cup 2026 Updates: চলতি বিশ্বকাপ ফুটবলে খেলোয়াড়দের পাশাপাশি রেফারিরাও নজর কেড়ে নিচ্ছেন। প্রায় সব ম্যাচেই ভিএআর-এর (VAR) সাহায্য নিচ্ছেন রেফারিরা। এর ফলে বিতর্কিত সিদ্ধান্ত এড়ানো সম্ভব হচ্ছে। এখনও পর্যন্ত রেফারিং নিয়ে খুব বেশি বিতর্ক তৈরি হয়নি। ভিএআর-এর সাহায্য পাওয়া ছাড়াও রেফারিং ভালো হচ্ছে।

DID YOU
KNOW
?
নাম বদলের প্রস্তাব
সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নাম বদলে ফুটবল ফেডারেশন অফ ভারত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

Indian Football: ফুটবলারদের পাশাপাশি রেফারিরাও বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) দিকে চোখ রেখেছেন। সবাই বিশ্বকাপের ম্যাচগুলি দেখে শিক্ষা নেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই শিক্ষা কি ভারতীয় ফুটবলে প্রয়োগ করা সম্ভব হবে? নিরাশার কথাই শোনালেন ভারতীয় ফুটবল মহলের অন্যতম পরিচিত রেফারি বিষ্ণু চৌহান। তিনি এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে কথা বলার সময় বললেন, 'বিশ্বকাপে যেভাবে রেফারিং হচ্ছে, তা ভারতে প্রয়োগ করার কোনও আশা নেই। আমরা টাকার অভাবে দেশের প্রধান লিগ ভালোভাবে আয়োজন করতে পারছি না। গত মরসুমে লিগ হবে কি না, সে বিষয়েই সংশয় তৈরি হয়েছিল। শেষপর্যন্ত কোনওমতে লিগ শেষ করা হয়। ভারতীয় ফুটবলের সব ক্ষেত্রেই টাকার অভাব। আমাদের ফুটবলের উন্নতির পথে অর্থাভাবই সবচেয়ে বড় বাধা।'

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

ভারতীয় ফুটবলে ভিএআর চালু করা হবে?

বিশ্বকাপ ফুটবলে ভিএআর-এর (VAR) সাহায্য পাওয়ায় রেফারিদের কাজ সহজ হয়ে যাচ্ছে। ভারতীয় ফুটবলেও কি ভিএআর চালু করা হবে? বিষ্ণু বললেন, 'যেখানে টাকার অভাবে টুর্নামেন্ট ঠিকমতো আয়োজন করা সম্ভব হচ্ছে না, রেফারিদের টাকা দেওয়া যাচ্ছে না, সেখানে ভিএআর-এর কথা ভাবা বিলাসিতা। ভিএআর চালু করতে হলে অনেক ক্যামেরা, টেলিভিশন স্ক্রিন-সহ বিশেষ ব্যবস্থা রাখতে হবে। বিদেশ থেকে বিশেষজ্ঞদের আনতে হবে। ফলে বিশাল খরচের ধাক্কা। এই কারণে আপাতত ভারতীয় ফুটবলে ভিএআর চালু করা সম্ভব নয়।'

কীভাবে রেফারিংয়ের উন্নতি সম্ভব?

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (All India Football Federation) ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তী বললেন, 'ভারতীয় ফুটবলের উন্নতি করতে হলে একেবারে গোড়ায় নজর দিতে হবে। আইএসএল-এর (Indian Super League) বদলে ছোটদের ফুটবল থেকে উন্নতির দিকে মন দেওয়া দরকার। দেশের সেরা কোচদের যেমন জুনিয়র স্তরে কোচিং করা উচিত, তেমনই বয়সভিত্তিক টুর্নামেন্টগুলিতে ভালো রেফারিদের দায়িত্ব দেওয়া উচিত। ভারতীয় ফুটবলে ভিএআর চালু করার পরিস্থিতি নেই। রেফারিরা যাতে ভুল না করেন, সেটা নিশ্চিত করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।