Harry Kane: গোড়ালিতে চোট, চলতি বছরে আর মাঠে নামতে পারবেন না হ্যারি কেন

Published : Nov 21, 2026, 11:23 AM IST
Harry Kane

সংক্ষিপ্ত

Harry Kane News: এবার ব্যালন ডি'অর (Men's Ballon d'Or) জিতেছেন ইংল্যান্ডের (England) অধিনায়ক এবং বায়ার্ন মিউনিখের (Bayern Munich) তারকা হ্যারি কেন। কিন্তু এরপরেই গুরুতর চোট পেয়েছেন এই তারকা স্ট্রাইকার। তাঁর পক্ষে চলতি বছরে আর মাঠে নামা সম্ভব হবে না।

DID YOU KNOW ?
স্নায়ুর সমস্যায় মুসিয়ালা
বায়ার্ন মিউনিখ ও জার্মানির তারকা ফুটবলার জামাল মুসিয়ালা স্নায়ুর সমস্যায় ভুগছেন। তাঁর চিকিৎসা চলছে।

Harry Kane Injury: ব্যালন ডি'অর (Men's Ballon d'Or) জেতার পরেই গুরুতর চোট পেলেন হ্যারি কেন। ইংল্যান্ডের (England) অধিনায়ক এবং বায়ার্ন মিউনিখের (Bayern Munich) তারকা স্ট্রাইকারকে আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে। শুক্রবার বুন্দেশলিগায় (Bundesliga) এফসি কোলনের (FC Cologne) বিরুদ্ধে ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে চোট পান কেন। পরে তাঁর চোটের জায়গা পরীক্ষা করে জানা গিয়েছে, এই ইংরেজ তারকার বাঁ পায়ের গোড়ালির সিন্ডেসমোসিস লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। ফলে তাঁর পক্ষে চলতি বছরে আর কোনও ম্যাচেই খেলা সম্ভব হবে না। এই ম্যাচেই চোট পেয়েছেন ফরাসি (French) উইঙ্গার মাইকেল ওলিসও (Michael Olise)। প্রথমার্ধের শেষ দিকে টম ক্রাউসের সঙ্গে সংঘর্ষে চোট পাওয়ায় বিরতির সময় তাঁকে তুলে নিতে বাধ্য হন কোচ ভিনসেন্ট কোম্পানি (Vincent Kompany)। ফলে দলের দুই গুরুত্বপূর্ণ আক্রমণভাগের ফুটবলারকে নিয়ে উদ্বেগ বেড়েছে বায়ার্ন শিবিরে।

তারকা ফুটবলারদের চোট নিয়ে চিন্তায় বায়ার্ন

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এফসি কোলনের বিরুদ্ধে ম্যাচের ২০ মিনিটে চোট পান কেন। ওলিসের ডিফ্লেক্টেড ক্রস থেকে বল ধরার চেষ্টা করছিলেন তিনি। সেই সময় কোলনের ডিফেন্ডার জোয়েল শ্মিড বলের কাছে পৌঁছে যান এবং কেনের বাঁ পায়ে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে গোড়ালি ধরে মাঠে বসে পড়েন ইংল্যান্ড অধিনায়ক। প্রথমে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কিছুক্ষণ পর ফের মাঠে শুয়ে পড়েন তিনি। শেষপর্যন্ত বায়ার্নের মেডিক্যাল দলের দুই সদস্যের সাহায্যে মাঠ ছাড়তে হয় তাঁকে। প্রথমার্ধের শেষদিকে চোট পান ওলিস। ১ অক্টোবর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) আর্সেনালের (Arsenal) বিরুদ্ধে ম্যাচে পেশিতে চোট পেয়েছিলেন লুইস দিয়াজ (Luis Diaz)। এখনও সেই চোট সারিয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন তিনি। চোটের সমস্যায় ভুগছেন সার্জ নাব্রি (Serge Gnabry) ও ইসমায়েল সাইবারিও (Ismael Saibari)। আলফনসো ডেভিস (Alphonso Davies) এবং ম্যানুয়েল ন্যুয়েরকেও (Manuel Neuer) সম্প্রতি ফিটনেস সংক্রান্ত সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে। জামাল মুসিয়ালার (Jamal Musiala) পরিস্থিতিও বায়ার্নের জন্য উদ্বেগের। প্রাক মরসুমে অগস্টে আরবি লাইপজিগ ও হাইডেনহাইমের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচে মাঠের মধ্যেই দু'বার জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলেন জার্মান মিডফিল্ডার। পরে তিনি জানান, স্নায়বিক সমস্যার কারণে সাময়িক ও চিকিৎসাযোগ্য অ্যাবসেন্স সিজারের শিকার হয়েছিলেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

কেনের চোটে সমস্যায় পড়তে পারে বায়ার্ন

২০২৫-২৬ মরসুমে ক্লাব ও দেশের হয়ে মোট ৭৩টি গোল করেছিলেন কেন। তাঁর দুরন্ত পারফরম্যান্সে ঘরোয়া ফুটবলে ট্রেবল জিতেছিল বায়ার্ন। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালেও পৌঁছেছিল দল। নতুন মরসুমেও সেই ছন্দ ধরে রেখেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। কোলনের বিরুদ্ধে ম্যাচের আগে পর্যন্ত ১৬টি প্রতিযোগিতামূলক ম্যাচে ১০টি গোল করার পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেছিলেন তিনি। অর্থাৎ, বায়ার্নের করা মোট ৫৪টি গোলের মধ্যে ২২টিতেই সরাসরি অবদান ছিল তাঁর। দলের মোট গোলের প্রায় ৪১ শতাংশে অবদান রাখা এই স্ট্রাইকারের অনুপস্থিতি যে বায়ার্নের কাছে বড় মাথাব্যথার কারণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১০
চলতি মরসুমে ১০ গোল করেছেন হ্যারি কেন।
চোট পাওয়ার আগে পর্যন্ত চলতি মরসুমে ১৬ ম্যাচ খেলে ১০ গোল করেছেন হ্যারি কেন।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

New Zealand vs India: রাহুল-শুবমানের দাপট, প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে টপকে গেল ভারত
KL Rahul: নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচে শতরান, নতুন নজির কে এল রাহুলের