Argentina vs England: ভারতীয় সময় অনুযায়ী বুধবার মধ্যরাতে চলতি বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচ ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে। দুই শিবিরেই নানা ধরনের কুসংস্কার দেখা যাচ্ছে।

DID YOU
KNOW
?
মেসির প্রথম ম্যাচ
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এত বছরেও ইংল্যান্ডের বিরুদ্ধে কোনও ম্যাচ খেলেননি। তিনি এবারই প্রথম ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন।

Harry Kane Name Freezing: হ্যারি কেনের (Harry Kane) নাম লেখা কাগজ ডিপ ফ্রিজে বরফের মধ্যে রাখলেই কাজ হয়ে যাবে! বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2026) দ্বিতীয় সেমি-ফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড (Argentina vs England) ম্যাচের আগে এই কুসংস্কার দেখা যাচ্ছে। আর্জেন্টিনায় এই কুসংস্কার বহু পুরনো। বিশেষ করে গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচের আগে বিপক্ষ দলের প্রধান ফুটবলারকে অকেজো করে দেওয়ার জন্য এই কুসংস্কারের সাহায্য নেওয়া হয়। আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের বিশ্বাস, এর ফলে তাঁদের প্রিয় দলের জয়ের পথ প্রশস্ত হয়ে যাবে। এই কারণেই ইংল্যান্ডের অধিনায়কের নাম লেখা কাগজ ফ্রিজে রাখা হচ্ছে। আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা আত্মবিশ্বাসী, বিশ্বকাপ ফুটবল সেমি-ফাইনালে গোল পাবেন না কেন।

ফুটবল ম্যাচ জেতার লক্ষ্যে কুসংস্কার

আর্জেন্টিনায় যে কোনও গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচের আগেই কুসংস্কার দেখা যায়। অনেকে ম্যাচের আগে বিপক্ষ দলের নাম উচ্চারণ করেন না। অনেকে আবার যদি দেখেন, কোনও জার্সি পরে প্রিয় দলের ম্যাচ দেখতে গিয়েছেন এবং দল জয় পেয়েছে, তাহলে সেই জার্সি না কেচে পরপর ম্যাচের দিন পরে স্টেডিয়ামে যান। অনেকে স্টেডিয়ামে গিয়ে প্রতি ম্যাচে একই জায়গায় বসেন। প্রিয় দলের ম্যাচের দিন একই খাবার খাওয়ার সংস্কারও দেখা যায়। প্রিয় দল যাতে সব ম্যাচে জয় পায় এবং ট্রফি জেতে, সেটা নিশ্চিত করার জন্যই এই ধরনের কুসংস্কার প্রচলিত। এক কিশোর জানিয়েছে, ‘আমার ও আমার বন্ধুদের এক সংস্কার রয়েছে। আমরা যে কোনও ম্যাচের আগে বিপক্ষ দলের তারকা ফুটবলার ও গোলকিপারের নাম একই কাগজে লিখে ফ্রিজারে বরফের মধ্যে রেখে দিই। এবার আমরা কাগজে হ্যারি কেনের নাম লিখে ফ্রিজারে রেখে দিচ্ছি। কারণ, উনি বিপক্ষ দলের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন।’

আর্জেন্টিনার বিরুদ্ধে এগিয়ে ইংল্যান্ড

ইংল্যান্ড-আর্জেন্টিনার মধ্যে এখনও পর্যন্ত ১৪ বার ম্যাচ হয়েছে। এর মধ্যে ছয় ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। বিশ্বকাপ ফুটবলে দুই দলের পাঁচবার সাক্ষাৎ হয়েছে। এর মধ্যে তিনবার জয় পেয়েছে ইংল্যান্ড। এই কারণেই বিশ্বকাপ সেমি-ফাইনালের আগে কুসংস্কারের উপর ভরসা রাখছেন আর্জেন্টিনার সমর্থকরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।