Hockey India: যৌন নির্যাতনের অভিযোগ, বরখাস্ত জাতীয় অনূর্ধ্ব-১৮ হকি দলের সাপোর্ট স্টাফ

Published : May 16, 2026, 05:57 PM ISTUpdated : May 16, 2026, 06:12 PM IST
Hockey India

সংক্ষিপ্ত

Hockey News: ভারতে বিভিন্ন খেলার ক্ষেত্রে সংশ্লিষ্ট ফেডারেশনের প্রধান বা কোচের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ নতুন কিছু নয়। এবার জাতীয় অনূর্ধ্ব-১৮ হকি দলের কোচের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। এক্ষেত্রে কঠোর ব্যবস্থা নিল হকি ইন্ডিয়া (Hockey India)।

DID YOU KNOW ?
অ্যাকাডেমিতে হেনস্থা
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে হকি অ্যাকাডেমিতে উঠতি খেলোয়াড়দের যৌন হেনস্থার অভিযোগে বরখাস্ত হয়েছেন সাপোর্ট স্টাফ সুধীর গোল্লা।

Sudhir Golla: যৌন নির্যাতন ও কর্তব্যে গাফিলতির অভিযোগে জাতীয় অনূর্ধ্ব-১৮ হকি দলের সাপোর্ট স্টাফ সুধীর গোল্লাকে বরখাস্ত করা হল। ভোপালে (Bhopal) জাতীয় শিবির চলাকালীন সুধীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। এরপরেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিল হকি ইন্ডিয়া (Hockey India)। বেশ কয়েকজন উঠতি খেলোয়াড় ঝাড়খণ্ডের (Jharkhand) রাজধানী রাঁচির (Ranchi) মোরাবাদিতে (Morabadi) সেন্টার অফ এক্সসেলেন্সে সুধীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ঝাড়খণ্ডের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরে সরকারিভাবে অভিযোগ দায়ের করা হয়। এরপরেই সুধীরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হল। উঠতি খেলোয়াড়দের অভিযোগ, সুধীর যে আচরণ করেন, তা খেলোয়াড়দের পক্ষে অস্বস্তিকর। অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে হকি ইন্ডিয়া ও ঝাড়খণ্ডের ক্রীড়া দফতর। এরপরেই সুধীরকে সরিয়ে দেওয়া হল। এই ঘটনায় ক্রীড়ামহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

অ্যাকাডেমিতে যৌন হেনস্থা!

রাঁচিতে উঠতি হকি খেলোয়াড়দের জন্য যে অ্যাকাডেমি গড়ে তোলা হয়েছে, তা দেশের অন্যতম সেরা। কিন্তু এই অ্যাকাডেমিতেই খেলোয়াড়দের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। এই ঘটনায় হকি ইন্ডিয়ার পাশাপাশি ঝাড়খণ্ড সরকারও অস্বস্তিতে পড়ে গিয়েছে। সুধীরকে যাবতীয় দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আর কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

কঠোর পদক্ষেপ হকি ইন্ডিয়ার

ঝাড়খণ্ডের ক্রীড়া দফতর সুধীরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরেও দেখা যায়, ভোপালে জাতীয় সাব-জুনিয়র দলের শিবিরে আছেন সুধীর। অনূর্ধ্ব-১৮ পুরুষ হকি দল অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে খেলার প্রস্তুতি নিচ্ছে। এই শিবিরে সুধীর থাকায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। হকি ইন্ডিয়া কেন ব্যবস্থা নিচ্ছে না, সেই প্রশ্নও ওঠে। এরপরেই তদন্ত শুরু করে হকি ইন্ডিয়া।এ বিষয়ে হকি ইন্ডিয়ার সচিব ভোলানাথ সিং (Bhola Nath Singh) জানিয়েছেন, ঝাড়খণ্ডের অ্যাকাডেমিতে যা হয়েছে, তা প্রকাশ্যে আসার পরেই সুধীরকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে আর কোনও দায়িত্বে রাখা হচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৮
ছাঁটাই অনূর্ধ্ব-১৮ হকি দলের সাপোর্ট স্টাফ সুধীর গোল্লা।
গুরুতর অভিযোগ ওঠায় জাতীয় অনূর্ধ্ব-১৮ পুরুষ হকি দলের সাপোর্ট স্টাফ সুধীর গোল্লাকে সরিয়ে দিল হকি ইন্ডিয়া।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

IPL 2026 Centurians: আইপিএলে প্রথমবার! এক মরসুমে সেঞ্চুরি সব দলের ব্যাটারদের, দেখুন সেঞ্চুরিয়ানদের তালিকা
KKR vs GT: ইডেনে নির্বিঘ্নে হবে কেকেআর-গুজরাট ম্যাচ? জেনে নিন কলকাতার আবহাওয়ার পূর্বাভাস