Wrestling: লাস ভেগাসে প্রতিযোগিতা, ভারতীয় কুস্তিগীরদের ভিসা দিল না মার্কিন যুক্তরাষ্ট্র

Published : Oct 07, 2026, 08:16 PM IST
U23 World Wrestling Championships

সংক্ষিপ্ত

U23 World Wrestling Championships: সম্প্রতি এশিয়ান গেমসে (Asian Games 2026) ভালো ফল করেছে ভারতের কুস্তি দল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) লাস ভেগাসে (Las Vegas) হতে চলা অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় যোগ দিতে পারছেন না ভারতের নয় কুস্তিগীর। কারণ, তাঁদের মার্কিন ভিসা দেওয়া হচ্ছে না।

Wrestling News: অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ (U23 World Wrestling Championships) শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেল ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) লাস ভেগাসে (Las Vegas) ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হতে চলা এই প্রতিযোগিতায় যোগ দিতে যাওয়া হচ্ছে না ভারতের নয় কুস্তিগীরের। কারণ, তাঁদের ভিসা দিচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্র। ভিসা না দেওয়ার কারণ হিসেবে তাঁদের বয়স ২০ বছরের কম হওয়া এবং আনুষ্ঠানিকভাবে কোনও চাকরিতে যোগ না দেওয়ার কথা জানানো হয়েছে। এমনই জানিয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশন (Wrestling Federation of India)। বুধবার নয়াদিল্লিতে (New Delhi) মার্কিন দূতাবাসে ভিসার সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন ভারতীয় দলের সদস্যরা। সেখানেই মৌখিকভাবে তাঁদের ভিসা প্রত্যাখ্যানের কথা জানানো হয়। সাক্ষাৎকারের পর তাঁদের পাসপোর্টও ফিরিয়ে দেওয়া হয়েছে।

ভারতের সব কুস্তিগীরের ভিসার আবেদনই নামঞ্জুর হবে?

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়া নয় ভারতীয় কুস্তিগীর হলেন সমর্থ গজানন মহাকাভে, ধীরাজ কুমার মালিক, সচিন কুমার, নিখিল, হরদীপ, পারভিন, অহিল্যা শত্রুঘ্ন শিন্দে, নেহা শর্মা এবং নেহা সাংওয়ান। ২০২৪ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বচ্যাম্পিয়ন নেহা। তাঁকেও মার্কিন ভিসা দেওয়া হল না। ভারতীয় কুস্তি ফেডারেশনের পক্ষ থেকে মার্কিন দূতাবাসকে চিঠি দিয়ে ভিসা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। কুস্তি ফেডারেশন জানিয়েছে, বুধবার মোট ২৪ জন ভারতীয় প্রতিনিধি ভিসার সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ১৬ জন কুস্তিগীর। তাঁদের মধ্যে নয় জনের ভিসা প্রত্যাখ্যান করা হয়। অনূর্ধ্ব-২৩ বিশ্বচ্যাম্পিয়নশিপে ১৮ থেকে ২৩ বছর বয়সি কুস্তিগীররা অংশ নিতে পারেন। ফেডারেশনের বক্তব্য, এই বয়সের অনেক ক্রীড়াবিদই এখনও তাঁদের ক্রীড়াজীবনের শুরুর পর্যায়ে রয়েছেন। তাঁরা খেলাকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন এবং সেই কারণে তাঁদের আনুষ্ঠানিক চাকরি না থাকাটাই স্বাভাবিক। শুধু ইতিমধ্যেই ভিসা প্রত্যাখ্যাত হওয়া কুস্তিগীরদের জন্যই নয়, বৃহস্পতিবার যাঁদের ভিসার সাক্ষাৎকার রয়েছে, তাঁদের নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ফেডারেশন। কারণ, তাঁদের বেশিরভাগের বয়সই ২০ বছরের কম এবং তাঁরাও চাকরি করেন না।

লাস ভেগাসের প্রতিযোগিতায় যোগ দেবে ভারত?

লাস ভেগাসে অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের সম্পূর্ণ দল যোগ দিতে পারবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মার্কিন দূতাবাস আবেদনগুলি পুনর্বিবেচনা করে সংশ্লিষ্ট কুস্তিগিরদের ভিসা দেবে, এমনটাই এখন আশা করছে ভারতীয় কুস্তি ফেডারেশন। কিন্তু ভারতীয় কুস্তিগীররা ভিসা না পেলে এই প্রতিযোগিতায় যোগ দিতে পারবেন না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Super League: ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে আইএসএল
Sourav Ganguly: একইসঙ্গে সিএবি সভাপতি ও দিল্লি ক্যাপিটালসের কোচ, স্বার্থের সংঘাত সৌরভের?