IFA Shield 2026: বুধবার থেকে শুরু হচ্ছে আইএফএ শিল্ড। তবে মহামেডান স্পোর্টিং নাম তুলে নেওয়ায় সূচিতে একটু পরিবর্তন এসেছে। সাদাকালো ব্রিগেডের পরিবর্তে এবারের আইএফএ শিল্ড খেলবে কাস্টমস। কার্যত, ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট আইএফএ শিল্ডের দামামা বেজে গেল। বুধবার থেকে শুরু হচ্ছে এই মেগা প্রতিযোগিতা (IFA Shield 2026)। ঐতিহাসিক এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে এমনিতেই ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা থাকে তুঙ্গে। গত মরশুমের আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। কিন্তু এবার জিতবে কারা? সময় বলবে সেটা। আপাতত আইএফএ শিল্ড ২০২৬-এর ক্রীড়াসূচি নতুনভাবে প্রকাশ করা হল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তথা আইএফএ-র তরফ থেকে।
মোট ৬টি দলকে নিয়ে আয়োজিত হবে এবারের প্রতিযোগিতা। কলকাতার দুই প্রধান তথা মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং সঙ্গে কাস্টমস ছাড়াও আরও তিনটি ক্লাব এবারের আইএফএ শিল্ড খেলবে। তারা হল পাঞ্জাব এফসি, শ্রীনিধি ডেকান এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড (IFA Shield 2026 schedule)। গত গত মঙ্গলবার, আইএফএ শিল্ডের যে সূচি প্রকাশিত হয়, সেই অনুযায়ী গ্রুপ ১-এতে ছিল ইস্টবেঙ্গল, মহমেডান এবং পাঞ্জাব এফসি। আর গ্রুপ ২-এ ছিল মোহনবাগান, নর্থইস্ট ইউনাইটেড এবং শ্রীনিধি ডেকান এফসি। তবে নতুন সূচি অনুযায়ী, গ্রুপ ১-এ আছে মোহনবাগান, নর্থইস্ট ইউনাইটেড এবং শ্রীনিধি ডেকান এফসি। গ্রুপ ২-তে আছে ইস্টবেঙ্গল, কাস্টমস এবং পাঞ্জাব এফসি। বুধবার, মোহনবাগান বনাম শ্রীনিধি ডেকান এফসি ম্যাচ দিয়ে আইএফএ শিল্ড শুরু হতে চলেছে।
২৩ সেপ্টেম্বর, বুধবারঃ মোহনবাগান বনাম শ্রীনিধি ডেকান এফসি (দুপুর ৩টে, মোহনবাগান মাঠ)
২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবারঃ ইস্টবেঙ্গল বনাম কাস্টমস (দুপুর ৩টে, ইস্টবেঙ্গল মাঠ)
২৬ সেপ্টেম্বর, শনিবারঃ শ্রীনিধি ডেকান এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড (দুপুর ৩টে, মাঠের নাম এখনও জানানো হয়নি)
২৭ সেপ্টেম্বর, রবিবারঃ কাস্টমস বনাম পাঞ্জাব এফসি (দুপুর ৩টে, মাঠের নাম এখনও জানানো হয়নি)
২৯ সেপ্টেম্বর, মঙ্গলবারঃ মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড (দুপুর ৩টে, মোহনবাগান মাঠ)
৩০ সেপ্টেম্বর, বুধবারঃ ২৮ সেপ্টেম্বর, সোমবারঃ ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি (দুপুর ৩টে, ইস্টবেঙ্গল মাঠ)
৪ অক্টোবর, রবিবারঃ সেমিফাইনাল-১ এবং সেমিফাইনাল-২
গ্রুপ পর্বের দুটি ম্যাচের ক্ষেত্রে মাঠের নাম ছাড়া বাকি সব ম্যাচের সময় এবং মাঠ নির্ধারিত হয়ে গেছে। অন্যদিকে, সেমিফাইনালের সূচি সামনে এলেও, মাঠ এবং সময় জানানো হয়নি আইএফএ-র তরফ থেকে। ফাইনালের ক্ষেত্রেও সময় এবং মাঠ জানানো হয়নি এখনও। সেইসঙ্গে, আইএফএ শিল্ডের সমস্ত ম্যাচ সরাসরি ফ্যানকোড অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইটে দেখানো হবে। প্রথমে দর্শকদের আইএফএ শিল্ডের পাস কিনতে হবে ৮৯ টাকা দিয়ে। তারপর তারা সব ম্যাচ দেখতে পাবেন। তবে মোহনবাগানের সব ম্যাচ দেখতে গেলে ৬৯ টাকার পাস কিনলেই হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।