IFA Shield 2026: আইএফএ শিল্ডের প্রথম ম্যাচেই দুরন্ত ছন্দে মোহনবাগান, ছাংতের বিধ্বংসী হ্যাটট্রিক

Published : Sep 23, 2026, 06:19 PM IST
IFA Shield 2026

সংক্ষিপ্ত

IFA Shield 2026: ম্যাচের ৮ মিনিটে, আসে প্রথক গোল। প্রাক্তন মোহন তারকা তথা প্রীতম কোটালের ভুলের সুযোগ নিয়ে দ্রাজিচ বল বাড়ান অভিষেক সূর্যবংশীর দিকে এবং দূরপাল্লার অনবদ্য শটে গোল করে সবুজ মেরুনকে এগিয়ে দেন অভিষেক। খেলার ২৯ মিনিটে, সুযোগ আসে শ্রীনিধির কাছেও। কিন্তু জেরির শট অনেকটা বাইরে দিয়ে চলে যায়।

IFA Shield 2026: কলকাতা লিগ জয়ের পর এবার আইএফএ শিল্ডের প্রথম ম্যাচেই দুরন্ত ছন্দে মোহনবাগান। বুধবার, উদ্বোধনী ম্যাচে শ্রীনীধি ডেকান এফসি-কে ৬-০ গোলে উড়িয়ে দিল সবুজ মেরুন ব্রিগেড (IFA Shield 2026)। হ্যাটট্রিক করলেন ছাংতে। অন্যদিকে, এই ম্যাচ শুরুর আগে কলকাতা লিগ জয়ের উদযাপন করা হল ক্লাব প্রাঙ্গণে। পতাকা উত্তোলন করলেন সবুজ-মেরুন কর্তারা এবং ট্রফি তুলে দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। যদিও আপুইয়া, মনবীর সিং, মেহতাব সিং, অভিষেক সিং, সাহাল আবদুল সামাদ এবং অনিরুদ্ধ থাপারা জাতীয় শিবিরে। তাই তাদের বাদ দিয়েই এই ম্যাচে খেলতে নামে মোহনবাগান। প্রথম একাদশে জেমি ম্যাকলারেন, আলবার্তো রডরিগেজ, দেজন দ্রাজিচ এবং মিগুয়েল ফিগুয়েরা, ছাংতে, লিস্টন এবং অভিষেক সূর্যবংশীরা দলে ছিলেন। কার্যত, বৃষ্টিভেজা মাঠে আগ্রাসী ফুটবল খেলল বাগান শিবির (IFA Shield 2026 schedule)।

আইএফএ শিল্ডের প্রথম ম্যাচেই দুরন্ত ছন্দে মোহনবাগান

ম্যাচের ৮ মিনিটে, আসে প্রথক গোল। প্রাক্তন মোহন তারকা তথা প্রীতম কোটালের ভুলের সুযোগ নিয়ে দ্রাজিচ বল বাড়ান অভিষেক সূর্যবংশীর দিকে এবং দূরপাল্লার অনবদ্য শটে গোল করে সবুজ মেরুনকে এগিয়ে দেন অভিষেক। খেলার ২৯ মিনিটে, সুযোগ আসে শ্রীনিধির কাছেও। কিন্তু জেরির শট অনেকটা বাইরে দিয়ে চলে যায়। এরপর ম্যাচের ৪৪ মিনিটে, শুভাশিসের থ্রু বল পেয়েই ছাংতেকে পাস বাড়ান মিগুয়েল। সেই বল থেকেই গোল করে ব্যবধান আরও বাড়ান ছাংতে। প্রথমার্ধ শেষ হয় ২-০ ফলাফল নিয়ে। এরপর দ্বিতিয়ার্ধের ৫২ মিনিটে, ম্যাকলারেনের সেন্টার থেকে বল নিয়ন্ত্রণে রেখে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে এবং গোলরক্ষক কমলজিৎকে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি করেন ছাংতে। তবে সেখানেই শেষ নয়। তার ঠিক পাঁচ মিনিট পর, লিস্টন কোলাসো এবং মিগুয়েলের যুগলবন্দির সুবাদে নিজের হ্যাটট্রিকটি পূর্ণ করেন ছাংতে।

ছাংতের বিধ্বংসী হ্যাটট্রিক

তারপরে প্রথম একাদশে অনেকগুলি পরিবর্তন আনেন সবুজ মেরুন হেডস্যার। ম্যাকলারেনের জায়গায় নামেন লি এরউইন। পাশাপাশি মিগুয়েল এবং দ্রাজিচকে তুলে নামানো হয় সুহেল ভাট ও কিয়ান নাসিরিকে। খেলার ৮১ মিনিটে, গোল করেন সন্দীপ মালিক। তার কয়েক মিনিদ বাদেই আবার গোল। ছাংতের বাড়ানো বল থেকে লাফিয়ে উঠে অসাধারণ হেড করে বলকে জালে জড়িয়ে দিলেন লি এরউইন। সবুজ মেরুন জার্সিতে অভিষেক ম্যাচেই গোল পেলেন এই স্কটিশ তারকা ফুটবলারটি। শেষপর্যন্ত, মোহনবাগান জয় পেল ৬-০ গোলে এবং হ্যাটট্রিক করলেন ছাংতে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Asian Games 2026: ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন, এশিয়ান গেমসে ইতিহাস জয় মীনার
Asian Games 2026: চিনের কাছে হার, এশিয়ান গেমসে পুুরুষদের ব্যাডমিন্টনে ব্রোঞ্জ ভারতের