Compound Archery: দেশকে অলিম্পিক্সে পৌঁছে দিয়েও বেতন পাচ্ছেন না, হতাশ কম্পাউন্ড আর্চারি কোচ

Published : Oct 09, 2026, 09:41 PM ISTUpdated : Oct 09, 2026, 09:53 PM IST
COMPOUND ARCHERY GOLD WINNING TEAM

সংক্ষিপ্ত

Compound Archery Coach Dave Cousins: কম্পাউন্ড তিরন্দাজি কোচ ডেভ কাজিনস ভারতীয় দলকে সাফল্য এনে দিয়েছেন। সদ্যসমাপ্ত এশিয়ান গেমসে (Asian Games 2026) সাফল্য পাওয়ার সুবাদে ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের (LA 2028 Olympics) যোগ্যতা অর্জন করেছে ভারতের কম্পাউন্ড তিরন্দাজি দল। কিন্তু এই কোচেরই অভিযোগ, তিন মাস ধরে বেতন পাচ্ছেন না।

DID YOU KNOW ?
বিশ্বচ্যাম্পিয়ন ডেভ
মার্কিন যুক্তরাষ্ট্রের তিরন্দাজ ডেভ কাজিনস ২ বার বিশ্ব তিরন্দাজি প্রতিযোগিতায় সোনা জিতেছেন।

Archery News: ভারতের কম্পাউন্ড তিরন্দাজি দলকে (India Compound Archery Team) সাফল্য এনে দেওয়ার পরেও বেতন পাচ্ছেন না। এমনই অভিযোগ করেছেন মার্কিন (USA) কোচ ডেভ কাজিনস (Dave Cousins)। তাঁর দাবি, তিন মাসেরও বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না। বকেয়া অর্থ দেওয়া না হলে ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে চলে যাওয়ার হুমকিও দিয়েছেন তিরন্দাজি কোচ। বেতন বকেয়া থাকার অভিযোগ মেনে নিয়েছে ভারতীয় তিরন্দাজি সংস্থা (Archery Association of India) ও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (Sports Authority of India)। তবে এই দুই সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে বেতন মেটাতে দেরি হয়েছে। তবে এখন সেই সমস্যা মিটে গিয়েছে। দু’দিনের মধ্যেই বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে। ফলে আশা করা হচ্ছে সমস্যা মিটে যাবে।

ডেভের কোচিংয়ে ইতিহাস ভারতের

এবারের এশিয়ান গেমসে (Asian Games 2026) ইতিহাস গড়েছে ভারতের কম্পাউন্ড তিরন্দাজি দল। এই বিভাগে প্রথম দেশ হিসেবে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের (LA 2028 Olympics) যোগ্যতা অর্জন করেছে ভারত। গত মে-তে ভারতের প্রধান কম্পাউন্ড তিরন্দাজি কোচ হিসেবে দায়িত্ব নেন ডেভ। তাঁর কোচিংয়ে সাম্প্রতিক এশিয়ান গেমসে তিনটি সোনা ও একটি ব্রোঞ্জ জিতেছে ভারত। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে প্রতিযোগিতায় ভারতের মোট পদক ছিল পাঁচটি সোনা, দু’টি রুপো ও দু’টি ব্রোঞ্জ। কিন্তু ভারতকে এই সাফল্য এনে দেওয়ার পরেও বেতন আটকে থাকায় ক্ষুব্ধ ডেভ। ভারতীয় তিরন্দাজি সংস্থার কোষাধ্যক্ষ ডঃ জোরিস পালোস উম্মাচেরিল সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, 'স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সঙ্গে কিছু সমস্যা হয়েছিল। সে কারণেই বেতন দিতে দেরি হয়েছে। তবে সমস্যার সমাধান হয়ে গিয়েছে। দু’দিনের মধ্যেই টাকা মিটিয়ে দেওয়া হবে।'

বিশ্বসেরা খেলোয়াড় ডেভ

৪৯ বছর বয়সি ডেভ একসময় বিশ্বের এক নম্বর কম্পাউন্ড তিরন্দাজ ছিলেন। ১৯৯৯ ও ২০০৩ সালে বিশ্ব তিরন্দাজি চ্যাম্পিয়নশিপ খেতাব জেতেন তিনি। খেলোয়াড় হিসেবে দীর্ঘ ও সফল কেরিয়ারের পর তিনি কোচিং শুরু করে প্রথমেই ভারতের দায়িত্ব নিয়েছেন। ভারতের কোচ হিসেবেও তিনি সাফল্য পাচ্ছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪
এশিয়ান গেমসে কম্পাউন্ড তিরন্দাজিতে ৪ পদক ভারতের।
ডেভ কাজিনসের কোচিংয়ে এবারের এশিয়ান গেমসে কম্পাউন্ড তিরন্দাজিতে ৩ সোনা-সহ ৪ পদক জিতেছে ভারত।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Hockey: এশিয়ান হকি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের পরিবর্ত বাংলাদেশ, প্রথম ম্যাচই ভারতের বিরুদ্ধে
South Africa vs Australia: ক্যান্সার জয় করে ১০ বছর পর টেস্ট দলে, রান পেলেন না নিক ম্যাডিনসন