Archery World Cup Stage 3: তিরন্দাজিতে ভারতের অনেকেই আন্তর্জাতিক স্তরে সাফল্য পাচ্ছেন। এবার তিরন্দাজি বিশ্বকাপের তৃতীয় পর্যায়ে রিকার্ভে মিক্সড টিম ইভেন্টে সোনা জিতল ভারত। দক্ষিণ কোরিয়ার (South Korea) বিরুদ্ধে অসাধারণ লড়াই করলেন ধীরাজ বোম্মাদেবারা ও কুমকুম মহদ।
KNOW
Archery News: অলিম্পিক্সে (Olympics) সোনাজয়ী দক্ষিণ কোরিয়াকে (South Korea) হারিয়ে তিরন্দাজি বিশ্বকাপের তৃতীয় পর্যায়ে (Archery World Cup Stage 3) সোনা জিতল ভারতীয় দল। রবিবার তুরস্কের (Turkey) আন্তালিয়া (Antalya) শহরে অসাধারণ লড়াই করে রিকার্ভে মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন ধীরাজ বোম্মাদেবারা (Dhiraj Bommadevara) ও কুমকুম মহদ (Kumkum Mohod)। ভারতীয় দলের পক্ষে লড়াইয়ের ফল ৫-১। অলিম্পিক্সে সোনাজয়ী কিম জে-ডিওক (Kim Je-deok) ও ওহ ইয়ে-জিন (Oh Ye-jin) ভারতীয় তিরন্দাজদের সামনে সুবিধা করতে পারলেন না। তাঁরা অনেক চেষ্টা করেও জয় পেলেন না। অভিজ্ঞ ধীরাজের পাশাপাশি অসাধারণ পারফরম্যান্স দেখালেন কুমকুম। তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়া অত্যন্ত শক্তিশালী। কিন্তু ভারতও এখন বড় শক্তি হয়ে উঠেছে। তিরন্দাজি বিশ্বকাপের বিভিন্ন পর্যায়ে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। রবিবার ফের ভারতের দাপট দেখা গেল।

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পরপর জয়
গত মাসেই সাংহাইতে (Shanghai) দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জেতে ভারতের মহিলা রিকার্ভে দল। সেই দলে ছিলেন দীপিকা কুমারী (Deepika Kumari), কুমকুম ও অঙ্কিতা ভকত (Ankita Bhakat)। ফের দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতল ভারতের রিকার্ভে দল। এশিয়ান গেমসের (Asian Games 2026) আগে এই সাফল্য ভারতীয় তিরন্দাজদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। এশিয়ান গেমসেও সোনা জেতার জন্য ভারত ও দক্ষিণ কোরিয়ার লড়াই হবে। সেই লড়াইয়েও দক্ষিণ কোরিয়াকে টেক্কা দেওয়ার লক্ষ্যে ভারতীয় তিরন্দাজরা।
১৭ বছর বয়সেই পরিণত কুমকুম
কুমকুমের বয়স ১৭ বছর। এই কিশোরী প্রথমবার বিশ্বকাপে লড়াই করতে নামেন। তিনি তাঁকে দেখে একবারও মনে হয়নি স্নায়ুর চাপে ভুগছেন। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে তাঁর কোনওরকম সমস্যা হয়নি। অসাধারণ মনের জোর ও পরিণত মানসিকতার পরিচয় দিয়ে সোনা জিতলেন কুমকুম। এই কিশোরী অল্পদিনের মধ্যেই পরিণত হয়ে গিয়েছেন। ভবিষ্যতে আরও সাফল্য চান কুমকুম। ধীরাজও আরও সাফল্য চান। তাঁর পরের লক্ষ্য এশিয়ান গেমস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

