Mohun Bagan vs Punjab FC: আইএসএল-এর হাইভোল্টেজ ম্যাচে শনিবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে হয় মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি (Mohun Bagan vs Punjab FC)। চলতি টুর্নামেন্টে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল।

Mohun Bagan vs Punjab FC: আইএসএল-এর হাইভোল্টেজ ম্যাচে শনিবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হয় মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি (Mohun Bagan vs Punjab FC)। চলতি টুর্নামেন্টে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ ছিল। সেই ম্যাচেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাজিমাত করল মোহনবাগান। ২-১ গোলে পাঞ্জাব বধ সবুজ মেরুন ব্রিগেডের। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল দেখা যায়। সেই সুবাদেই খেলার মাত্র তিন মিনিটে আসে প্রথম গোল। কোনসাম সানাথোইয়ের পাস থেকে বুদ্ধিদীপ্ত গোল করে যান পাঞ্জাব এফসি ফরোয়ার্ড আলফ্রেড মোয়া। ফলে, ম্যাচে লিড নেয় পাঞ্জাব। তবে ৬ মিনিটের মাথায়, পাল্টা মোহনবাগান মিডফিল্ডার সামীর জেলকোভিচের শট একটুর জন্য বাইরে চলে যায়। অন্যদিকে, সাহাল আবদুল সামাদকে বাধ্য হয়ে তুলে নেন মোহনবাগান কোচ। মাঠে আসেন অনিরুদ্ধ থাপা। তবে গোল খেলেও ম্যাচ থেকে হারিয়ে যায়নি সবুজ মেরুন শিবির।

আরও পড়ুন - Indian Super League 2026-27: শনিবার যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান বনাম পাঞ্জাব, জিততে মরিয়া দুই দলই

আইএসএল-এর হাইভোল্টেজ ম্যাচে যুবভারতীতে মুখোমুখি মোহনবাগান বনাম পাঞ্জাব এফসি

১৮ মিনিটের মাথায়, আরউইনের গোলে সমতা ফেরায় মোহনবাগান। খেলার ফলাফল তখন ১-১। তবে এরপর খেলার গতি কিছুটা কমে আসে। কিন্তু একটা কথা বলতেই হবে, পাঞ্জাব ফরোয়ার্ড মেসি বাউলি বেশ সক্রিয় ছিলেন বাঁ-প্রান্ত দিয়ে। ম্যাচের ৪২ মিনিটে, ফের জ্বলে উঠল সবুজ মেরুন ব্রিগেড। বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোল করেন দ্রাজিচ। নিঃসন্দেহে বিশ্বমানের গোল। তবে তার কয়েক মুহূর্ত পরেই ফের সুযোগ চলে আসে তাদের সামনে। কিন্তু পরপর মিস করেন জেলকোভিচ এবং আরউইন। এরপর অফসাইডের জন্য পাঞ্জাবের গোলও বাতিল হয়। শেষপর্যন্ত, প্রথমার্ধ শেষ হয় ২-১ ফলাফল নিয়ে। দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি পরিবর্তন করেন পাঞ্জাব কোচ। মাংলেনথাং উঠে যান, মাঠে আসেন কারিশ সোরাম। ম্যাচের ৬৩ মিনিটে, দীপক টাংরির দূরপাল্লার শট বাইরে উড়ে যায়। অপরদিকে, একটি ভালো সেভও করেন পাঞ্জাব গোলকিপার আর্শদীপ সিং।

আরও পড়ুন - Mohun Bagan vs Chennaiyin FC ISL: মনবীরের জয়সূচক গোলে ঘরের মাঠে জয় মোহনবাগানের, লড়েও হার চেন্নাইয়ের

পাশাপাশি পাঞ্জাব ডিফেন্ডার মেইতেই মাঠে আসেন। ওদিকে আবার মাঠে আসেন লিস্টন কোলাসো। আর মাঠে নেমেই অসাধারণ পাস বাড়ালেন আরউইনের দিকে। কিন্তু ম্যাচের ৭৫ মিনিটে, সেই পাস থেকে বল পেয়েও গোল করতে পারেননি তিনি। সেভ করেন পাঞ্জাব গোলকিপার। তবে পাল্টা ভিশাল কেইথও একটি ভালো শট সেভ করেন। ম্যাচের ৮১ মিনিটে, লিস্টনের শটও বাইরে চলে যায়। শেষদিকে মুহুর্মুহু আক্রমণ তুলে আনে সবুজ মেরুন ব্রিগেড। মিস করেন মনবীর সিং এবং একটি ভালো সেভও করেন পাঞ্জাব গোলকিপার। খেলার অতিরিক্ত সময়ে, ফের একটি সুযোগ চলে আসে লিস্টনের কাছে। তবে গোল হয়নি। কার্যত, ম্যাচের একেবারে শেষ অবধি উত্তেজনা বজায় ছিল। শেষপর্যন্ত, আক্রমণাত্মক ফুটবল খেলেই বাজিমাত মোহনবাগানের, ২-১ গোলে পাঞ্জাব বধ সবুজ মেরুনের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।