Asian Games 2026: এশিয়ান গেমসে ফের সোনা আনলেন দেশের মেয়েরা। বুধবার ২০২৬ এআইচি-নাগোয়া এশিয়ান গেমসে মহিলাদের কম্পাউন্ড আর্চারি দলগত ইভেন্টে সোনা জিতল ভারত। । ফাইনালে চিনকে ২৩৮-২৩৪ পয়েন্টে হারিয়ে সোনা ধরে রাখলেন জ্যোতি সুরেখা ভেন্নম, পৃথিকা প্রদীপ ও চিকিতা থানিপার্থিরা।

Asian Games 2026: এশিয়ান গেমসে ফের সোনা আনলেন দেশের মেয়েরা। বুধবার ২০২৬ এআইচি-নাগোয়া এশিয়ান গেমসে মহিলাদের কম্পাউন্ড আর্চারি দলগত ইভেন্টে সোনা জিতল ভারত। ফাইনালে চিনকে ২৩৮-২৩৪ পয়েন্টে হারিয়ে সোনা ধরে রাখলেন জ্যোতি সুরেখা ভেন্নম, পৃথিকা প্রদীপ ও চিকিতা থানিপার্থিরা। গত মানে ২০২৩ সালের হাংঝৌ এশিয়ান গেমসেও এই ইভেন্টে সোনা জিতেছিল ভারত। এ বার সেই সাফল্য ধরে রাখার পাশাপাশি আরও একটি নজির গড়ল ভারতীয় দল। ২৩৮ পয়েন্টের স্কোর করে ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার তৈরি বিশ্ব ও এশীয় রেকর্ড স্পর্শ করল তারা।

অপ্রতিরোধ্য দক্ষিণ কোরিয়াকে সেমিফাইনালে হারান ভারতের মেয়েরা

ফাইনালের আগে সেমিফাইনালেও কঠিন লড়াই হয়েছিল। দক্ষিণ কোরিয়াকে ২৩৪-২৩৩ পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকিট পায় ভারত। ম্যাচের দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়া চাপ বাড়িয়ে ১৭৫-১৭৫ করে ফেলেছিল। তবে শেষ দিকে এক পয়েন্টের লিড নেয় ভারত। শেষ শটে চিকিতার ১০, পৃথিকার ১০ এবং জ্যোতির ৯ পয়েন্ট ভারতকে এক পয়েন্টের জয় এনে দেয়। মহিলাদের কম্পাউন্ড আর্চারি দলগত ইভেন্টে এশিয়ান গেমসে ভারতের ধারাবাহিকতাও নজরকাড়া। ২০১৪ সালে ব্রোঞ্জ এবং ২০১৮ সালে রুপো জেতার পর টানা দু’টি এশিয়ান গেমসে সোনা জিতল ভারত। জ্যোতি সুরেখা ভেন্নম ভারতের হয়ে এই ইভেন্টে চারটি পদকজয়ী দলেরই সদস্য ছিলেন।

সোনার মেয়েরা

Scroll to load tweet…

ভারতের সপ্তম সোনা

এই সোনার ফলে এশিয়ান গেমসের পদক তালিকায় আরও এক ধাপ এগোল ভারত। মঙ্গলবার মহিলাদের ৪x৪০০ মিটার রিলে দল ঐতিহাসিক সোনা জেতার পর এটি চলতি এশিয়ান গেমসে ভারতের সপ্তম সোনা। এর ফলে সামগ্রিক পদক তালিকায় নবম স্থানে উঠে এল ভারত।

শুভেচ্ছার জোয়ারে ভাসছেন মহিলা তিরন্দাজরা

Scroll to load tweet…

কীভাবে সোনা জিতলেন ভারতীয় মহিলারা

প্রি-কোয়ার্টার ফাইনাল 

ভারত ২৩৮-২৩২ — মঙ্গোলিয়াকে হারায়।

কোয়ার্টার ফাইনাল

বিশ্বরেকর্ড স্কোর ভারত বনাম কাজাখস্তান — জয়

সেমিফাইনাল 

প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া: ২৩৪-২৩৩

ফাইনাল 

প্রতিপক্ষ চিন-২৩৮-২৩৪

চলতি এশিয়ান গেমসে ভারতের ৭ সোনা

১) মহিলাদের ক্রিকেট 

ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জেতেন হরমনপ্রীত কৌর -রা।

২) মহিলাদের কবাডি 

ফাইনালে ইরানকে হারিয়ে সোনা জয়

৩) পুরুষদের কবাডি 

ফাইনালে ইরানকে হারিয়ে সোনা জয়।

৪) ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড শ্যুটিং 

১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন সুরুচি সিং এবং কমলজিৎ।

৫) শুটিং: মহিলাদের ট্র্যাপ ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন নীরু ধান্ডা।

৬). মহিলাদের ৪×৪০০ মিটার রিলে 

কিরণ পাহাল, প্রাচী চৌধুরী, এম আর পুভাম্মা এবং ভিত্ত্যা রামরাজ-এর দল ৩ মিনিট ২৯.৬৯ সেকেন্ডে সোনা জেতে।

৭) মহিলাদের কম্পাউন্ড আর্চারি দলগত 

জ্যোতি সুরেখা ভেন্নম, পৃথিকা প্রদীপ ও চিকিতা থানিপার্থি চিনকে ২৩৮-২৩৪ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন। এই জয়ের মাধ্যমে আগের এশিয়ান গেমসের সোনাও ধরে রাখল ভারত।