India vs Pakistan: ফুটবল বিশ্বকাপের মাঝে ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, কোথায় হবে খেলা, জানুন সূচি

Published : Feb 24, 2026, 03:21 PM IST
India vs Pakistan

সংক্ষিপ্ত

India vs Pakistan: সূর্যকুমারদের টি-২০ বিশ্বকাপ অভিযান চলাকালীন মহিলাদের কুড়ি কুড়ি বিশ্বকাপের সূচি প্রকাশিত হল। আগামী ১২ জুন থেকে শুরু মহিলাদের টি-২০ বিশ্বকাপ। অংশ নিচ্ছে ১২টি দেশ। ফাইনাল ৫ জুলাই, লর্ডসে। সেই সময়ই আবার চলবে পুরুষদের ফুটবল বিশ্বকাপ।

India vs Pakistan: সূর্যকুমার যাদবদের টি-২০ বিশ্বকাপ অভিযান চলাকালীন মহিলাদের কুড়ি কুড়ি বিশ্বকাপের (ICC Women's T20 World Cup 2026) সূচি প্রকাশিত হল। আগামী ১২ জুন থেকে ইংল্য়ান্ডে আয়োজিত হতে চলেছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। অংশ নিচ্ছে ১২টি দেশ। উদ্বোধনী ম্যাচ ১২ জুন, শুক্রবার এজবাস্টনে আয়োজক ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা। ফাইনাল ৫ জুলাই, লর্ডসে। ঠিক সেই সময়ই আবার চলবে পুরুষদের ফুটবল বিশ্বকাপ। এবার মহিলাদের টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী ১২টি দেশকে দুটি গ্রুপে ভাগ করে হবে খেলা। দুটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা দল টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ তাদের প্রথম ম্যাচ খেলবে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। 

১৪ জুন ভারত বনাম পাকিস্তান

মহিলাদের টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে হাইভোল্টেজ ভারত-পাক দ্বৈরথ হবে ১৪ জুন, এজবাস্টনে। মহিলাদের ক্রিকেটে ভারতকে কখনই বিশ্বকাপে কখনই হারাতে পারেনি পাকিস্তান। গত বছর নভেম্বরে দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় মহিলা দল। সেটাই ছিল বাইশ গজে ভারতীয় মহিলাদের প্রথম বিশ্বজয়। সাত মাস পর আরও একটি বিশ্বকাপ জয়ের হাতছানি হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধনা, রিচা ঘোষদের কাছে।

গ্রুপে ভারতের বড় ম্য়াচ ২১ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে

আসন্ন মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারতের গ্রুপে আছে হট ফেভারিট অস্ট্রেলিয়া। শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। সঙ্গে আছে পাকিস্তান ও যোগ্যতাপর্ব থেকে উঠে আসা দুটি দল-বাংলাদেশ ও নেদারল্যান্ডস। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে হরমনপ্রীতদের মূল প্রতিপক্ষ মূলত অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে ওঠার বিষয়ে হরমনপ্রীতদের কাছে সবচেয়ে বড় ম্যাচ হতে পারে ২১ জুন ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। গ্রুপ লিগে ভারতের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৮ জুন। দুটি কোয়ালিফায়ার দলের বিরুদ্ধে হরমনপ্রীতদের ম্যাচ ১৭ জুন ( নেদারল্যান্ডস) ও ২৫ জুন (বাংলাদেশ)। প্রসঙ্গত, মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের দিনই ব্রাজিল বনাম মরক্কোর মধ্যে ফুটবল বিশ্বকাপের মেগা ম্যাচ।

সাত মাসের ব্যবধানে ফের বিশ্বকাপ জয়ের হাতছানি হরমনপ্রীত কৌরদের সামনে

গত বছর মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ক দিন আগেই অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজ জিতে ইতিহাস গড়েন হরমনপ্রীতরা। মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়া অপ্রতিরোধ্য, রেকর্ড অবিশ্বাস্য়। শেষ আটটি মহিলাদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপের মধ্য়ে অজিরা চ্যাম্পিয়ন হয়েছে ৬ বার। গতবার অবশ্য মহিলাদের টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল নিউ জিল্যান্ড। মহিলাদের ক্রিকেটে এখন দুটি ফর্ম্য়াটেই এখন আর বিশ্বচ্যাম্পিয়ন নয় ক্যাঙারুর দেশ। যেমনটা এর আগে কখনও ঘটেনি। তাই এবারের মহিলাদের টি-২০ বিশ্বকাপে অজিদের কাছে প্রত্যাবর্তনের, ভারতের কাছে বাইশ গজে শ্রেষ্ঠত্ব বজায় রাখার, আর কিউইদের কাছে টানা দুবার এই ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার।

মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ বিন্যাস

গ্রুপ এ- ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, নেদারল্যান্ডস।

গ্রুপ বি- ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডস।

(দুটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে)

মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ টিম ইন্ডিয়ার ম্যাচ

ভারত বনাম পাকিস্তান: ১৪ জুন, এজবাস্টন

ভারত বনাম নেদারল্যান্ডস: ১৭ জুন, হেডিংলে

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: ২১ জুন, ওল্ড ট্রাফোর্ড

ভারত বনাম বাংলাদেশ: ২৫ জুন, ওল্ড ট্রাফোর্ড

ভারত বনাম অস্ট্রেলিয়া: ২৮ জুন, লর্ডস

সেমিফাইনালের সূচি

প্রথম সেমিফাইনাল: ৩০ জুন, ওভাল

দ্বিতীয় সেমিফাইনাল: ২ জুলাই, ওভাল

ফাইনাল: ৫ জুলাই, লর্ডস

PREV
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

Steve Bucknor: 'সচিন তেন্ডুলকরকে ভুল আউট দিয়েছি,' ২২ বছর পর স্বীকারোক্তি স্টিভ বাকনারের
T20 World Cup 2026: ওয়েস্ট ইন্ডিজের বিশাল জয় কি ভারতের সেমিফাইনালে যাওয়ার স্বপ্নকে তছনছ করে দেবে?