India U 17 vs Palestine U 17: এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে (AFC Asian Cup Qualifier) প্যালেস্টাইনের বিরুদ্ধে ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। কিন্তু এই ম্যাচেই প্যালেস্টাইনের এক ফুটবলার বর্ণবিদ্বেষমূলক আচরণ করেন। এ বিষয়ে সরকারিভাবে এএফসি-র কাছে অভিযোগ দায়ের করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)।

DID YOU
KNOW
?
বর্ণবিদ্বেষ নিয়ে ক্ষোভ
ভারতের অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের বিরুদ্ধে প্যালেস্টাইনের এক ফুটবলার যেভাবে বর্ণবিদ্বেষমূলক আচরণ করেছেন, তাতে ফুটবলপ্রেমীরা ক্ষুব্ধ।

India U 17 Football Team: প্যালেস্টাইনের (Palestine) এক ফুটবলারের বিরুদ্ধে ভারতsj অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের অধিনায়ক দাল্লালমুয়ান গ্যাংটের (Dallalmuon Gangte) উদ্দেশ্যে বর্ণবিদ্বেষমূলক অঙ্গভঙ্গি করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এশিয়ান ফুটবল কনফেডারেশনের (Asian Football Confederation) কাছে সরকারিভাবে অভিযোগ দায়ের করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। মঙ্গলবার মালয়েশিয়ার (Malaysia) কুয়ালালামপুর ফুটবল স্টেডিয়ামে (Kuala Lumpur Football Stadium) এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৭-এর (AFC U17 Asian Cup 2027 Qualifiers) যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে প্যালেস্টাইনকে ৪-১ উড়িয়ে দেয় ভারতীয় দল। প্রবল বৃষ্টি ও প্রতিকূল মাঠের পরিস্থিতি সামলেও গ্রুপ ই-তে নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখে ভারতীয় দল। তবে এই ম্যাচে দুই দলের ফুটবলারদের মধ্যে একাধিকবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। একটি ঘটনায় দেখা যায়, কড়া ট্যাকলের জেরে মাটিতে পড়ে যাওয়া রাজ সিং ওয়াহেংবামকে (Raj Singh Wahengbam) লাথি মারেন প্যালেস্টাইনের ফুটবলার মহম্মদ জামহুর (Mohammed Jamhour)। এরই মধ্যে ভারতের অধিনায়কের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক অঙ্গভঙ্গির অভিযোগ সামনে এসেছে।

কড়া বার্তা এআইএফএফ-এর

এক বিবৃতিতে এআইএফএফ জানিয়েছে, ‘২০২৬ সালের ১৭ নভেম্বর কুয়ালালামপুর ফুটবল স্টেডিয়ামে ভারত ও প্যালেস্টাইনের মধ্যে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৭-এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব-১৭ দলের অধিনায়ক দাল্লালমুয়ান গ্যাংটের উদ্দেশ্যে প্যালেস্টাইনের এক ফুটবলার বর্ণবিদ্বেষমূলক অঙ্গভঙ্গি করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের কাছে সরকারিভাবে অভিযোগ দায়ের করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।’ অভিযোগের যথাযথ তদন্তের পাশাপাশি ম্যাচের ফুটেজ খতিয়ে দেখে প্রযোজ্য নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য এএফসি-র কাছে আবেদন জানিয়েছে এআইএফএফ।

কঠোর ব্যবস্থা নেবে এএফসি, আশায় এআইএফএফ

এআইএফএফ-এর পক্ষ থেকে বিবৃতিতে আরও বলা হয়েছে, 'যে কোনও ধরনের বর্ণবিদ্বেষ বা বৈষম্যমূলক আচরণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে এআইএফএফ। এই ধরনের আচরণ ফুটবলের মৌলিক মূল্যবোধ—পারস্পরিক সম্মান, সমতা, ন্যায্য প্রতিযোগিতা এবং ক্রীড়াসুলভ মানসিকতার পরিপন্থী। ফুটবলে বর্ণবিদ্বেষ বা বৈষম্যের কোনও জায়গা নেই। এই ধরনের আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না।' এএফসি উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশায় এআইএফএফ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।