Indian Football Team: ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচকে গুরুত্ব, আশিয়ান কাপ থেকে সরে গেল ভারত

Published : Aug 13, 2026, 06:36 PM IST
Indian Football Team

সংক্ষিপ্ত

India vs Brazil Friendly Match: প্রথমবার ভারত সফরে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সিনিয়র পুরুষ ফুটবল দল। চলতি বছরের অক্টোবরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল দল। এই ম্যাচকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)।

DID YOU KNOW ?
ব্রাজিল ম্যাচের প্রস্তুতি
বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-ব্রাজিল ম্যাচ আয়োজন ঘিরে এখন থেকেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তৎপরতা দেখা যাচ্ছে।

All India Football Federation: প্রথমবার আয়োজিত ফিফা আশিয়ান কাপে (FIFA ASEAN Cup) খেলবে না ভারত। সেপ্টেম্বরে নতুন এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত বদলে অক্টোবরে ব্রাজিলের বিরুদ্ধে (India vs Brazil Friendly Match) হাই-প্রোফাইল প্রীতি ম্যাচকেই অগ্রাধিকার দিচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার ফেডারেশনের সহ-সচিব এম সত্যনারায়ণন সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ‘আমরা ফিফা আশিয়ান কাপ থেকে সরে দাঁড়িয়েছি। কারণ, ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ এবং আশিয়ান কাপ, দুটোতেই খেলা সম্ভব নয়।’ ফিফা আন্তর্জাতিক উইন্ডো অনুযায়ী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত হওয়ার কথা প্রথম ফিফা আশিয়ান কাপ। ভারত ছিল আমন্ত্রিত অ-আশিয়ান দেশগুলির মধ্যে অন্যতম। প্রতিযোগিতায় ভারতকে ডিভিশন ওয়ান গ্রুপ এ-তে ইন্দোনেশিয়া (Indonesia), মালয়েশিয়া (Malaysia) ও সিঙ্গাপুরের (Singapore) সঙ্গে রাখা হয়েছিল। কিন্তু এই টুর্নামেন্টে খেলছে না ভারত।

কলকাতায় ভারত-ব্রাজিল ম্যাচ

৩ অক্টোবর সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। ফলে ভারতীয় দলের পক্ষে একই আন্তর্জাতিক উইন্ডোর মধ্যে দুই প্রতিযোগিতায় অংশ নেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। প্রথমে আশিয়ান কাপে ভারতের একটি আলাদা বা ডেভেলপমেন্ট স্কোয়াড পাঠানোর কথা ভাবা হয়েছিল। তাতে সিনিয়র দলকে ব্রাজিল ম্যাচের জন্য প্রস্তুত রাখা যেত। শেষ পর্যন্ত সেই পরিকল্পনাও বাতিল করেছে ফেডারেশন। আশিয়ান কাপে যোগ দেওয়ার বদলে সেপ্টেম্বর-অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে আরও কয়েকটি শক্তিশালী দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে ফেডারেশন। কাবো ভার্দে (Cabo Verde) ও ইরান (Iran) ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আলোচনায় রয়েছে বলে জানা গেলেও, এখনও কোনও ম্যাচ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের বদলে ফ্রেন্ডলি ম্যাচ

ব্রাজিলের বিরুদ্ধে ভারতীয় দলের ম্যাচের কথা গত মাসেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম বড় আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হতে চলেছে এটি। তাই ফেডারেশনের লক্ষ্য এখন আশিয়ান কাপের বদলে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ খেলে জাতীয় দলের প্রস্তুতি ও অভিজ্ঞতা বাড়ানো। তবে সিদ্ধান্তটি এসেছে ভারতীয় ফুটবলের জন্য কঠিন সময়ে। ২০২৭ সালের এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup 2027) মূলপর্বের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। পাশাপাশি শক্তিশালী আন্তর্জাতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নিয়মিত ম্যাচ আয়োজনের ক্ষেত্রেও সমস্যা রয়েছে। ফলে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকলেও ফেডারেশনের পরিকল্পনা স্পষ্ট। ব্রাজিলের মতো বিশ্বমানের প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচকে কাজে লাগিয়ে ভারতীয় দলের আন্তর্জাতিক মান আরও বাড়ানো।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩ অক্টোবর কলকাতায় ভারত-ব্রাজিল ফ্রেন্ডলি ম্যাচ।
৩ অক্টোবর সল্টলেকের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফ্রেন্ডলি ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

India vs Afghanistan: আফগানিস্তান সিরিজের দিন বদলাচ্ছে, বাংলাদেশ সফরে যাবে ভারত?
Neeraj Chopra: গোপীচাঁদের সঙ্গে যৌথ উদ্যোগ, কোচদের প্রশিক্ষণের ব্যবস্থা নীরজের