
RR Dugout Mobile Phone Use: বিরাট কোহলিদের বিরুদ্ধে দারুণ জয়ের পর এখন আইপিএলের সপ্তম স্বর্গে রাজস্থান রয়্য়ালস। ১৫ বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)র অবিশ্বাস্য ব্য়াটিংয়ে ভর করে দীর্ঘদিন পর আবার আইপিএলে ফিরেছে রাজস্থান রাজ। বৈভব- রিয়ানরাই এখন পয়েন্ট তালিকায় শীর্ষ। কিন্তু এরই মাঝে বড় বিতর্কে জড়াল রিয়ান পরাগের Rajasthan Royals। বড় নিয়মভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়তে পারে রাজস্থান। জানা গিয়েছে, রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু-র বিরুদ্ধে ম্যাচ চলাকালীন রাজস্থান শিবিরের ডাগআউটে মোবাইল ফোন ব্যবহারের ঘটনা সামনে এসেছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন RR ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার রোমি ভিন্দার। ম্যাচ চলাকালীন তাঁকে (Romi Bhinder) ডাগআউটে বসে মোবাইল ব্যবহার করতে দেখা যায়। সেই সময় তাঁর পাশেই বসেছিলেন দলের তারকা তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। আইপিএলের কড়া নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন ডাগআউট বা টেকনিক্যাল এরিয়ায় কোনও রকম মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এবং এই নিয়ম ভাঙে কড়া শাস্তির ব্যবহার।
দেখুন ছবিতে
এই নিয়ম ভাঙাকে গুরুতর অপরাধ হিসেবেই দেখা হচ্ছে। কারণ, এমন নিষেধাজ্ঞা মূলত ম্যাচের স্বচ্ছতা বজায় রাখা এবং কোনওরকম বেআইনি যোগাযোগ বা তথ্য আদানপ্রদান রোধ করার জন্যই করা হয়েছে। বিশেষ করে, বেটিং বা ম্যাচ-সংক্রান্ত অনিয়ম এড়াতেই এই নিয়ম কঠোরভাবে প্রযোজ্য। ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমও এই নিয়মভঙ্গের বিষয়টি নিশ্চিত করেছে। ফলে চাপের মুখে পড়েছে রাজস্থান রয়্যালস। বোর্ডের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও শাস্তির ঘোষণা না হলেও, বিসিসিআই ও আইপিএলের শৃঙ্খলারক্ষা কমিটি বিষয়টি খতিয়ে দেখছে।
সূত্রের খবর, এই ঘটনায় রাজস্থান রয়্যালসকে মোটা অঙ্কের জরিমানা করা হতে পারে। পাশাপাশি সতর্কবার্তা বা অন্য শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে। গড়াপেটা বা বেটিং, স্পট ফিক্সিং রুখতে আইপিএলে ম্যাচ চলাকালীন কোনওভাবেই মোবাইল বা ওই জাতীয় যোগাযোগ রক্ষাকারী ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহার করতে পারেন না ক্রিকেটার, কোচ, বা ডাগ আউটে থাকা টিম ম্যানেজমেন্টের কেউ। সব নিয়ম জেনেও রাজস্থান রয়্যালসের ম্যানেজার কেন এই কাজ করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন।