R Praggnanandhaa: গুকেশের বিরুদ্ধে জয়, নরওয়ে চেসে খেতাব জয়ের দৌড়ে প্রজ্ঞানানন্দ

Published : Jun 05, 2026, 05:29 PM ISTUpdated : Jun 05, 2026, 05:37 PM IST
R Praggnanandhaa beat World Champion D Gukesh

সংক্ষিপ্ত

Norway Chess 2026: চলতি নরওয়ে চেসে চমকপ্রদ পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতের তরুণ দাবাড়ু আর প্রজ্ঞানানন্দ (R Praggnanandhaa)। নবম রাউন্ডের শেষে তিনি পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা মার্কিন দাবাড়ুর চেয়ে মাত্র ০.৫ পয়েন্টে পিছিয়ে প্রজ্ঞানানন্দ। ফলে শেষ রাউন্ডে জয় পেলে চ্যাম্পিয়ন হতে পারেন এই ভারতীয় গ্র্যান্ডমাস্টার।

DID YOU KNOW ?
নতুন নজির প্রজ্ঞানানন্দের
কোনও প্রতিযোগিতায় ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে ২ বার জয় পেয়ে নতুন নজির গড়েছেন ভারতের তরুণ দাবাড়ু আর প্রজ্ঞানানন্দ।

R Praggnanandhaa vs D Gukesh: চলতি নরওয়ে চেসে (Norway Chess 2026) ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানানন্দের অসাধারণ পারফরম্যান্স অব্যাহত। নবম রাউন্ডের লড়াইয়ে অপর এক তরুণ ভারতীয় দাবাড়ু ডি গুকেশের (D Gukesh) বিরুদ্ধে জয় পেলেন প্রজ্ঞানানন্দ। তাঁর বিরুদ্ধে সুবিধা করতে পারলেন না বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ। এই টুর্নামেন্টে টানা তিন ম্যাচে জয় পেলেন প্রজ্ঞানানন্দ। এই জয়ের ফলে তিনি ১৫ পয়েন্ট নিয়ে চলতি নরওয়ে চেসে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে পৌঁছে গেলেন। ১৫.৫ পয়েন্ট নিয়ে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) দাবাড়ু ওয়েসলি সো (Wesley So)। তিনি যদি শেষ রাউন্ডে জয় না পান এবং প্রজ্ঞানানন্দ জয় পান, তাহলে এবারের নরওয়ে চেস খেতাব ভারতে আসছে। ফলে শেষ রাউন্ডের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।

গুকেশকে হারিয়ে গর্বিত প্রজ্ঞানানন্দ

গুকেশের বিরুদ্ধে জয় পাওয়ার পর প্রজ্ঞানানন্দ বলেছেন, ‘আমি নিজের এই খেলা নিয়ে গর্বিত। কারণ, আমি ওর বিরুদ্ধে বারবার হেরে গিয়েছি। ও এমন কিছু উদ্ভাবনী চাল দেয়, আমি যার জবাব দিতে পারিনি। আমি অতিরিক্ত ভেবে ফেলেছি। তারপর এমন কিছু করেছি যার ফলে হেরে গিয়েছি। তবে এবার সময় ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। আমিও ভালোভাবে হিসেব করে চাল দিচ্ছিলাম। এই কারণেই আমার মনে হচ্ছে ভালো খেলেছি।’

ঘুরে দাঁড়িয়েছেন প্রজ্ঞানানন্দ

চলতি নরওয়ে চেসের শুরুটা ভালোভাবে করতে পারেননি প্রজ্ঞানানন্দ। গুকেশ ও ওয়েসলির কাছে হেরে তিনি পিছিয়ে পড়েছিলেন। তারপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। বিশ্বের অন্যতম সেরা দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের (Magnus Carlsen) বিরুদ্ধে দু'বার জয় পেয়েছেন। অপর এক শীর্ষস্থানীয় দাবাড়ু আলিরেজা ফিরোজজার (Alireza Firouzja) বিরুদ্ধেও জয় পেয়েছেন প্রজ্ঞানানন্দ। এই ধারাবাহিকতার ফলেই তিনি খেতাব জয়ের দৌড়ে আছেন। শেষ রাউন্ডের ফল যদি এই তরুণ ভারতীয় দাবাড়ুর পক্ষে যায়, তাহলে তিনি কেরিয়ারের অন্যতম সেরা সাফল্য পাবেন। এখন সেই স্বপ্নই দেখছে সারা দেশের ক্রীড়ামহল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৫
১৫ পয়েন্ট নিয়ে নরওয়ে চেসে দ্বিতীয় স্থানে প্রজ্ঞানানন্দ।
৯ রাউন্ডের শেষে ১৫ পয়েন্ট নিয়ে চলতি নরওয়ে চেসে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ভারতের আর প্রজ্ঞানানন্দ।
Sports News in Bengla (খেলার খবর): In depth coverage of Sports news in Bangla. Live update of sports news headlines today (আজকে খেলার খবরের হেডলাইনস এবং শিরোনাম) about Cricket, IPL, Badminton, Hockey - Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA Rankings: বিশ্বকাপের মুখে সিংহাসনে ফিরলেন মেসিরা, ড্র করে দুইয়ে নামল স্পেন
Gautam Gambhir: ভারতীয় দল টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে, আশাবাদী গম্ভীর