FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপ ফুটবলে প্রথমবার খেলার সুযোগ পেয়েই চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছে কাবো ভার্দে (Cabo Verde)। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরেও আফ্রিকার (Africa) এই ছোট্ট দেশের ফুটবলারদের নিয়ে আলোচনা থামছে না। এখন আলোচনার কেন্দ্রে সিডনি লোপেজ কাবরাল (Sidny Lopes Cabral)।

DID YOU
KNOW
?
কাবো ভার্দের চমক
এবারের বিশ্বকাপ ফুটবলে বেশিদূর এগোতে পারেনি কাবো ভার্দে। কিন্তু আফ্রিকার এই দেশের ফুটবলাররা অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে বিখ্যাত হয়ে উঠেছেন।

FIFA World Cup 2026 Best Goal: প্রথমবার বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলার সুযোগ পেয়েই ইতিহাস গড়লেন কাবো ভার্দের (Cabo Verde) তারকা সিডনি লোপেজ কাবরাল (Sidny Lopes Cabral)। এবারের বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ৩২ পর্যায়ে আর্জেন্টিনার (Argentina) বিরুদ্ধে ম্যাচের অতিরিক্ত সময়ে ধনুকের মতো বাঁক খাওয়ানো শটে গোল করেন কাবরাল। তাঁর গোলে সমতা ফেরায় কাবো ভার্দে। এই গোলই এবারের বিশ্বকাপ ফুটবলের সেরা গোল নির্বাচিত হয়েছে। এবারের বিশ্বকাপ ফুটবলে মোট মোট ৩০৮ গোলের মধ্যে কাবরালের গোলটিই সেরা হিসেবে নির্বাচিত হয়েছে। তিনি কঙ্গোর বিরুদ্ধে (Congo) উজবেকিস্তানের (Uzbekistan) এলদর শোমুরোদভের (Eldor Shomurodov) করা নিখুঁত লবে গোল এবং মরক্কোর (Morocco) বিরুদ্ধে হাইতির (Haiti) উইলসন ইসিদরের (Wilson Isidor) জোরালো শটে করা গোল ছাপিয়ে গিয়েছেন।

বিশ্ব ফুটবলের নায়ক কাবরাল

ফিফার পক্ষ থেকে বিশ্বকাপ ফুটবলের সেরা গোল বেছে নেওয়ার জন্য ভোটের ব্যবস্থা করা হয়। মোট ১২টি গোলের একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। সেই ভোটগ্রহণ সোমবার শেষ হয়। আর্জেন্টিনার বিরুদ্ধে কাবরালের গোল সবচেয়ে বেশি ভোট পেয়েছে। কাবো ভার্দের এই তারকার গোল উদযাপনও এবারের বিশ্বকাপ ফুটবলের স্মরণীয় মুহূর্তগুলির একটি হয়ে থাকবে। গোল করার পর তিনি তাঁকে জড়িয়ে ধরতে ছুটে আসা সতীর্থদের এড়িয়ে গ্যালারিতে উঠে যান। সেখানে তিনি প্রথমে নিজের প্রেমিকাকে আলিঙ্গন করেন। এরপর মাকে খুঁজতে থাকেন। ম্যাচ শেষে তিনি বলেন, 'ম্যাচের আগে আমি আমার মা আর প্রেমিকাকে বলেছিলাম, যদি গোল করতে পারি, তাহলে দৌড়ে ওদের কাছেই যাব। সেখানে গিয়ে দেখি মা কাঁদছেন। তিনি বুঝতেই পারেননি যে আমি তাঁর সামনে দাঁড়িয়ে আছি। সবাই তখন তাঁকে সামলাতে ব্যস্ত ছিল। কারণ, আমার গোলের পর তিনি আনন্দে অজ্ঞান হয়ে গিয়েছিলেন।'

বিশ্বকাপ ফুটবলে চমক কাবো ভার্দের

প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই কাবো ভার্দে চারটি ম্যাচেই শক্তিশালী প্রতিপক্ষদের কঠিন লড়াইয়ের মুখে ফেলেছিল। গোলকিপার ভোজিনহার (Vozinha) দুর্দান্ত নৈপুণ্যে তারা টুর্নামেন্টের প্রথম ম্যাচে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া স্পেনের সঙ্গে ০-০ গোলে ড্র করে বড় চমক উপহার দেয়। রানার্স আর্জেন্টিনার বিরুদ্ধে অসাধারণ লড়াই করলেও, শেষমুহূর্তে গোল হজম করে ছিটকে যায় কাবো ভার্দে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।