Argentina President Javier Milei: এবারের বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) চলাকালীন ফিফার বিরুদ্ধে বারবার আর্জেন্টিনাকে অন্যায্যভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্বকাপ ফাইনালের পরেও এ বিষয়ে বিতর্ক চলছে। এবার এ বিষয়ে মুখ খুললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ের মিলেই। তিনি সমালোচকদের জবাব দিলেন।
KNOW
Argentina National Football Team: আর্জেন্টিনাকে পরবর্তী বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup) থেকে নিষিদ্ধ করার দাবিতে অনলাইনে চালু হওয়া এক পিটিশনের ঘিরে তীব্র সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হেভিয়ের মিলে (Javier Milei)। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করে তিনি এই প্রচারের কঠোর সমালোচনা করেছেন এবং জাতীয় দলের পাশে দাঁড়িয়েছেন। আর্জেন্টিনার প্রেসিডেন্ট ইনস্টাগ্রামে একাধিক পোস্ট করে জাতীয় দলের পক্ষে অবস্থান নিয়েছেন এবং সমালোচকদের জবাব দিয়েছেন। একটি পোস্টে তিনি লিখেছেন, 'তোমার কি কোনও শত্রু আছে? তার মানে তুমি কোনও না কোনও সময়ে কোনও কিছুর পক্ষে দাঁড়িয়েছিলে। আমরা আর্জেন্টিনার পক্ষেই দাঁড়াই।' অন্য এক পোস্টে তিনি লিখেছেন, 'আর্জেন্টিনার সমস্যা হল, আমরা সবার নজরে থাকি। আমরা কখনওই উপেক্ষিত থাকি না। মানুষ আমাদের ঈর্ষা করে। কারণ, প্রায় সব ক্ষেত্রেই আমরা ভালো।'
বিশ্বকাপ ফাইনালের পর বিতর্ক
এবারের বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের বিরুদ্ধে (Spain vs Argentina) ম্যাচের অতিরিক্ত সময়ে গোল হজম করে ০-১ হেরে যায় আর্জেন্টিনা। এই হারের পরেই বিতর্কের সূত্রপাত হয়। ম্যাচের একমাত্র গোলটি করেন ফেরান টোরেস (Ferran Torres)। সারা ম্যাচে আর্জেন্টিনা শৃঙ্খলাজনিত বেশ কয়েকটি সমস্যায় জড়ায় এবং নির্ধারিত ৯০ মিনিটে একবারও লক্ষ্যে শট রাখতে পারেনি। ফাইনালের পর 'Argentina Out' নামে অনলাইনে এক প্রচার শুরু হয়। যেখানে দাবি করা হয় আর্জেন্টিনাকে পরবর্তী বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করা হোক। এই প্রচারের দাবি অনুযায়ী, প্রায় ১৭০টি দেশের সমর্থকদের কাছ থেকে ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮টি যাচাইকৃত স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। পিটিশনে অভিযোগ করা হয়, আর্জেন্টিনার আচরণ ফুটবলের ‘সুন্দর খেলা’র ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।
স্পেনকে কৃতিত্ব দিচ্ছেন লিয়ান্দ্রো প্যারেডেস
এদিকে, আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো প্যারেডেস (Leandro Paredes) স্বীকার করেছেন, এবারের বিশ্বকাপে স্পেনই শিরোপা জয়ের যোগ্য ছিল। তিনি বলেছেন, ফাইনালে হারের কষ্ট দীর্ঘদিন তাঁদের তাড়িয়ে বেড়াবে। স্পেনকে জোর করে চ্যাম্পিয়ন করা হয়েছে বলে যে প্রচার চলছে, সে বিষয়েও মুখ খুলেছেন প্যারেডেস। তিনি বলেছেন, আর্জেন্টিনা দল নিজেদের পরাজয় নিয়ে ছড়ানো কোনও ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


