
Cristiano Ronaldo-Karim Benzema: রিয়াল মাদ্রিদে (Real Madrid) সতীর্থ ছিলেন। এখন প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও করিম বেনজেমা। ফ্রান্সের (France) এই প্রাক্তন স্ট্রাইকার এবার সৌদি প্রো লিগের (Saudi Pro League) দল আল-হিলালে (Al Hilal) যোগ দিলেন। এই লিগেরই ক্লাব আল-নাসরের (Al-Nassr FC) হয়ে খেলছেন রোনাল্ডো। ফলে দুই প্রাক্তন সতীর্থ এখন দুই আলাদা দলের হয়ে খেলছেন। নতুন করে তাঁদের প্রতিন্দ্বন্দ্বিতা দেখার অপেক্ষায় শুধু সৌদি আরবই (Saudi Arabia) নয়, সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় রোনাল্ডোর থ্রু, ক্রস, মাইনাস থেকে অনেক গোল করেছেন বেনজেমা। তিনি এখন রোনাল্ডোর দলের বিরুদ্ধে গোল করার চেষ্টা করছেন। রোনাল্ডোও তাঁর প্রাক্তন সতীর্থর দলের বিরুদ্ধে গোল করার চেষ্টা করছেন। ফলে এই দুই তারকার লড়াই জমে উঠেছে।
২০২৩ সালের শুরুতে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) ছেড়ে আল-নাসরে যোগ দেন রোনাল্ডো। তিনি ইউরোপ (Europe) সৌদি আরবে পা রাখার পর এই লিগ নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ তৈরি হয়। রোনাল্ডোর পর অনেক তারকা ফুটবলারই সৌদি প্রো লিগের বিভিন্ন ক্লাবে যোগ দিয়েছেন। বেনজেমার মতো তারকা ফুটবলারও সৌদি আরবের ক্লাবে যোগ দিয়েছেন। এতে সামগ্রিকভাবে এশিয়ার ফুটবলেরই উন্নতি হচ্ছে। এএফসি প্রতিযোগিতায় খেলে সৌদি আরবের ক্লাবগুলি। ফলে এশিয়ার বিভিন্ন দেশের ফুটবলাররা বিশ্ব ফুটবলের সেরা তারকাদের বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছেন।
২০২৩ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর সৌদি প্রো লিগের ক্লাব আল-ইত্তিহাদে (Al-Ittihad) যোগ দেন বেনজেমা। এবার তিনি দলবদল করলেন। আল-ইত্তিহাদ কর্তারা এই তারকা স্ট্রাইকারকে দলে রাখার বিষয়ে খুব বেশি আগ্রহ দেখাননি। এই কারণেই দল ছাড়লেন বেনজেমা। তিনি সৌদি প্রো লিগে আল-ইত্তিহাদের হয়ে গত দুই ম্যাচে খেলেননি। এবার দল ছাড়ার কথা ঘোষণা করলেন। আল-হিলালের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে আল-ইত্তিহাদকে জবাব দিতে চাইবেন বেনজেমা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।