MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Football
  • আল-নাসরের হয়ে নতুন রেকর্ড, বিশ্বকাপের আগে ফর্মে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আল-নাসরের হয়ে নতুন রেকর্ড, বিশ্বকাপের আগে ফর্মে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

Cristiano Ronaldo: ২০২২ সালের বিশ্বকাপের (FIFA World Cup Qatar 2022) পর সৌদি প্রো লিগের (Saudi Pro League) দল আল-নাসরে (Al-Nassr) যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর কয়েক মাস পরেই ফের বিশ্বকাপ হতে চলেছে। এখনও আল-নাসরেই আছেন রোনাল্ডো।

2 Min read
Author : Soumya Ganguly
Published : Jan 23 2026, 07:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আল নাসর এফসি র ইতিহাসে বিদেশি ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
Image Credit : Getty

আল-নাসর এফসি-র ইতিহাসে বিদেশি ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি গোল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নতুন নজির

মরক্কোর আবদেররজ্জাক হামদাল্লাকে ছাপিয়ে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে খেলা বিদেশি ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি গোল করার নজির গড়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি প্রো লিগে দামাক এফসি-র বিরুদ্ধে ২-১ জয় পেয়েছে আল-নাসর। দ্বিতীয় গোল করেন রোনাল্ডো। এই গোল করেই তিনি নতুন নজির গড়লেন।

DID YOU
KNOW
?
বিশ্বকাপ জয়ই লক্ষ্য
পর্তুগালকে ইউরো কাপ জেতাতে পারলেও, এখনও বিশ্বকাপ জেতাতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার তিনি দেশকে বিশ্বকাপ জেতানোর চেষ্টা করবেন।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
৩ বছরের মধ্যে আল-নাসর এফসি-র হয়ে ১১৬ গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Getty

৩ বছরের মধ্যে আল-নাসর এফসি-র হয়ে ১১৬ গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

১১৬ গোল রোনাল্ডোর

২০২৩ সালের শুরুতে আল-নাসরে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই ক্লাবের হয়ে গত তিন বছরে এই পর্তুগিজ তারকা ১১৬ গোল করে ফেলেছেন। দামাক এফসি-র বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে হোয়াও ফেলিক্সের পাস থেকে গোল করে দলকে ২-০ এগিয়ে দেন। এই গোল করেই তিনি আবদেররজ্জাক হামদাল্লাকে ছাপিয়ে গেলেন রোনাল্ডো।

৯৬০
পেশাদার কেরিয়ারে এখনও পর্যন্ত ৯৬০ গোল করেছেন রোনাল্ডো।
পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পেশাদার ফুটবলার হিসেবে এখনও পর্যন্ত ৯৬০ গোল করেছেন।

Related Articles

Related image1
লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নতুন বছরে অবসরের তালিকায় বিশ্বের সেরা তারকারা!
Related image2
বিশ্বকাপ ফুটবল ২০২৬: 'পর্তুগালের এখনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দরকার,' বার্তা সতীর্থ ব্রুনোর
36
আল-নাসরের হয়ে ১১৫ গোল করেন আবদেররজ্জাক হামদাল্লা, তাঁকে টপকে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Getty

আল-নাসরের হয়ে ১১৫ গোল করেন আবদেররজ্জাক হামদাল্লা, তাঁকে টপকে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

মরক্কোর আবদেররজ্জাক হামদাল্লা আল-নাসরের হয়ে ১১৫ গোল করেন। তিনি এখন সৌদি প্রো লিগেরই ক্লাব আল-শাবাবের হয়ে খেলছেন। তিনি ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত আল-নাসরের হয়ে খেলেন। দুর্দান্ত পারফরম্যান্স দেখান এই ফুটবলার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবে পা রাখার আগেই আল-নাসর ছাড়েন আবদেররজ্জাক। এবার তাঁর গোলের রেকর্ড ছাপিয়ে গেলেন রোনাল্ডো।

46
আল-নাসরকে সৌদি প্রো লিগ-সহ একাধিক ট্রফি জিতিয়েছেন আবদেররজ্জাক হামদাল্লা
Image Credit : Getty

আল-নাসরকে সৌদি প্রো লিগ-সহ একাধিক ট্রফি জিতিয়েছেন আবদেররজ্জাক হামদাল্লা

ট্রফি জিতেছেন আবদেররজ্জাক হামদাল্লা

আল-নাসরের হয়ে শুধু ১১৫ গোল করাই নয়, দলকে একাধিক ট্রফিও জিতিয়েছেন আবদেররজ্জাক হামদাল্লা। ২০১৮-১৯ মরসুমে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন হয় আল-নাসর। দলের এই সাফল্যে বড় অবদান রাখেন মরক্কোর এই ফুটবলার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দলে যোগ দেওয়ার পর এখনও পর্যন্ত সৌদি প্রো লিগ জিততে পারেনি আল-নাসর।

56
সৌদি প্রো লিগে গত ৩ বছরে ১০০ গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Getty

সৌদি প্রো লিগে গত ৩ বছরে ১০০ গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

১০০ গোলের পথে রোনাল্ডো

২০২৩ সালে আল-নাসরে যোগ দেওয়ার পর গত তিন বছরে ৯৩ ম্যাচ খেলে ৯০ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি সৌদি আরবের লিগে ১০০ গোল করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন। তবে শুধু ব্যক্তিগত নজির গড়াই নয়, আল-নাসরকে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন করতে চান। যদিও চলতি সৌদি প্রো লিগে পিছিয়ে রোনাল্ডোরা।

66
কেরিয়ারে ১,০০০ গোল করার কাছাকাছি পৌঁছে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Image Credit : Getty

কেরিয়ারে ১,০০০ গোল করার কাছাকাছি পৌঁছে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

১,০০০ গোলের পথে রোনাল্ডো

পেশাদার ফুটবলার হিসেবে এখনও পর্যন্ত ৯৬০ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১,০০০ গোল করাই তাঁর লক্ষ্য। আর ৪০ গোল করলেই তিনি কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যাবেন। চলতি সৌদি প্রো লিগে সর্বাধিক ১৬ গোল করেছেন রোনাল্ডো। সর্বাধিক গোলদাতা হওয়ার লড়াইয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী আল-আহলির ফরোয়ার্ড ইভান টোনি। তিনি এখনও পর্যন্ত ১৪ গোল করেছেন।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SG
Soumya Ganguly
সৌম্য গঙ্গোপাধ্যায় ২০২২ সালের ২১ অক্টোবর থেকে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে। খেলা, রাজনীতি, ভ্রমণ, অপরাধ, জাতীয়, আন্তর্জাতিক, স্বাস্থ্য, ফিচার সংক্রান্ত খবর লিখতে আগ্রহী। সংবাদমাধ্যমে ১৫ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। একাধিক সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা রয়েছে। সংবাদপত্রের পাশাপাশি ডিজিট্যাল মিডিয়াতেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ডেস্কে কাজ করার পাশাপাশি ফিল্ড রিপোর্টিংয়েও আগ্রহী। যোগাযোগের মাধ্যম Soumya.ganguly@asianetnews.in
খেলার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Man Utd vs Man City: বিতর্কিত গোলে বাজিমাত, ১০ জনের সিটি হারিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে
Recommended image2
Lionel Messi Goal: বক্সের বাইরে থেকে ফের অবিশ্বাস্য গোল! ৩৯-এও ম্যাজিক দেখাচ্ছেন মেসি
Recommended image3
East Bengal: অস্কার ব্রুজোর পরিবারকে খুনের হুমকি! কারা দিচ্ছে? কলকাতা পুলিশ এবং দূতাবাসকে জানালেন ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ
Recommended image4
East Bengal: "পুরো বিষয়টার সঙ্গে নীতুদা জড়িত! কেউ কি লাভবান হচ্ছেন?" লাল হলুদে কামান দাগলেন একমাত্র আইএসএল জয়ী কোচ অস্কার
Recommended image5
East Bengal FC: ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে ড্র, কলকাতা লিগে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল
Related Stories
Recommended image1
লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নতুন বছরে অবসরের তালিকায় বিশ্বের সেরা তারকারা!
Recommended image2
বিশ্বকাপ ফুটবল ২০২৬: 'পর্তুগালের এখনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দরকার,' বার্তা সতীর্থ ব্রুনোর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved